০৩:১১ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনায় তার স্বামীকে আটক করেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রোববার রাত সাড়ে ৩ টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মীরহারাজিরবাগের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারীর নাম শিরিন বেগম (৩৫)। তার স্বামীর নাম দুলাল (৫০)।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নারীর দেহটি চার টুকরা করা অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল: রাষ্ট্রপতির চট্টগ্রাম
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। এই কারণে স্বামী-স্ত্রী মাঝে মাঝে ঝগড়া করতেন। এর ফলস্বরূপ গতরাতে কোনো এক সময় স্বামী দুলাল স্ত্রীকে হত্যা করেন। হত্যার পর তিনি ধর থেকে মাথা এবং কোমর থেকে দুই পা আলাদা করে ফেলেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, শিরিন বেগমের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। তার বাবার নাম মৃত-সোহরাব আলী। নিহতের এক ছেলে চট্টগ্রাম ও এক মেয়ে গাজীপুরে অবস্থান করছেন। তাদের খবর দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন