ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক


মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে সম্পর্কের বরফ অবশেষে গলতে শুরু করেছে। সব মতবিরোধ পেছনে ফেলে তারা নতুন করে রাজনৈতিক জোট গড়েছেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জেতাতে অন্তত ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলার খরচ করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।

গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে চীনে যান ইলন মাস্ক। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ যাত্রায় দুজনের মধ্যে বেশ আন্তরিক আলোচনা হয়। কারখানার প্রসার ও মহাকাশ নিয়ে কথা বলার পাশাপাশি কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে বিপুল অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি দেন মাস্ক।

অথচ কয়েক মাস আগে, তাদের সম্পর্কের পরিস্থিতি বেশ অবনতি হয়েছিল। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে প্রায় ৩০ কোটি ডলার খরচ করেছিলেন মাস্ক। পরে তিনি হোয়াইট হাউসের ‘ডজ’ (DOGE) প্রকল্পে যুক্ত হয়ে সরকারি ব্যয় কমানোর কাজ শুরু করেন। কিন্তু মন্ত্রিসভার সদস্যদের কাজে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সেসময় ট্রাম্প মাস্কের সরকারি চুক্তি বাতিলের কথাও বলেছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তবে পর্দার আড়ালে এই দূরত্ব ঘোচাতে কাজ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেপ্টেম্বরে অধিকারকর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্প ও মাস্কের পুনর্মিলন ঘটে। এছাড়া মাস্কের অপছন্দের কর্মকর্তা সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো এবং মাস্কের মিত্র জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান করার সিদ্ধান্তটিও তাদের সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করে।

বর্তমানে এই দুই শীর্ষ ব্যক্তিত্ব প্রতি মাসে অন্তত একবার কথা বলছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করছেন তারা। তবে ট্রাম্প মনে করেন, আগের মতো ঘনিষ্ঠতা হয়তো আর হবে না। মাস্কও জানিয়েছেন, তিনি রাজনীতিতে আর এতটা জড়াতে চান না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ এম


বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "আমরা অনেক আন্দোলনের পরে ১৮ বছর পর গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ।"

শনিবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথায় সদর বাজার সংলগ্ন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, "এই সালথা উপজেলা স্থাপিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি এটা সালথা উপজেলা। আমাদের দুর্ভাগ্য যে- বিনা ভোটের একটি স্বৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিল। এখানে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ ভালো থাকতে পারতো না। এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সকলেই উন্নয়নের জন্য কাজ করবেন এবং কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না।"

অনুষ্ঠানে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা ওসি মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আছাদ মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী চাইলে নজরদারি রেখে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ এম


প্রধানমন্ত্রী চাইলে নজরদারি রেখে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন

মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছেন, মন্ত্রিপরিষদে রদবদলের যে গুঞ্জন বিভিন্ন সময়ে শোনা যাচ্ছে, সেটিকে গুজব হিসেবে দাবি করেন তিনি।

শুক্রবার দুপুরে ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মন্ত্রণালয়ে পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন সম্ভব।

এছাড়া রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন পেয়ে বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, প্রার্থিতা যাচাই এবং ভোটের পরে নির্বাচিত একজন ব্যক্তি হবেন। তিনি শপথগ্রহণের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক বা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি-মেলোনির ‘কোলাকুলি’, ভারত-ইতালি সম্পর্ককে ‘গভীর ও শক্তিশালী’ বলল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


মোদি-মেলোনির ‘কোলাকুলি’, ভারত-ইতালি সম্পর্ককে ‘গভীর ও শক্তিশালী’ বলল দিল্লি

দিল্লি ভারত ও ইতালির সম্পর্ককে ‘গভীর ও শক্তিশালী’ আখ্যা দিয়েছে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার গুরুত্ব উল্লেখ করেছে। এটি বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষের পর।

এ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আমাদের ইতালির সঙ্গে গভীর ও শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ককে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার কাঠামোর মধ্যে বজায় রাখা অত্যন্ত গুরুত্ব রাখে।’

দিল্লিতে কংগ্রেসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি নিয়ে রাহুল গান্ধী কটাক্ষ করেন। তিনি এটা ব্যাঙ্গ করেন যে, মোদি বিদেশি নেতাদের সঙ্গে আলিঙ্গনকে কূটনীতির প্রতীক হিসেবে তুলে ধরছেন।

এ সময় কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের সঙ্গে রাহুল গান্ধী আলিঙ্গনের ভঙ্গিতে রসিকতা করেন। দীক্ষিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রসঙ্গ তোলেন এবং রাহুলও এর সঙ্গে রসিকতার অংশ হন।

বিজেপি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায়। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, ‘রাহুল গান্ধী, আপনি কবে পরিণত হবেন?’ তিনি অভিযোগ করেন, যে ভারত পরিচালনার জন্য পরিণত নেতৃত্ব প্রয়োজন, ‘অপরিণত নাটক’ নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের মন্তব্য অশোভন ও দায়িত্বজ্ঞানহীন।

যোশি আরও জানান, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত নেতা এবং তাকে অপমান করা মানে ভারতের জনগণকেও অপমান করা। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, রাহুলের আচরণ শালীনতার সীমা অতিক্রম করেছে এবং সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ প্রয়োজন।

বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ বলেন, বিরোধী দলীয় নেতার কাছ থেকে যে ধরনের মর্যাদাপূর্ণ আচরণ প্রত্যাশিত, তা রাহুলের মন্তব্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিজেপির আরেক নেতা শাহজাদ পুনাওয়ালা বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মতবিরোধ থাকা স্বাভাবিক এবং তা প্রকাশ করা রাজনৈতিকভাবে বৈধ। তবে একজন নারী বিদেশি নেতাকে রাজনৈতিক কৌতুকের মধ্যে টেনে আনা রাষ্ট্রনায়কসুলভ আচরণ নয়।

রাহুল গান্ধীর বক্তব্যের মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী মোদির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক ও প্রতীকী অঙ্গভঙ্গিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মূলত অভিযোগ তোলা। তবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির প্রসঙ্গ আসার পর বিষয়টি দ্রুত রাজনৈতিক বিতর্কে পরিণত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় গৃহবধূ আহত

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৯ এম


বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় গৃহবধূ আহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে শুক্রবার রাতে গাছ পরে ঘরচাপায় একজন গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূ ফাতেমা বেগম ওই গ্রামের শহআলম ঘরামীর স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে লক্ষীপাশা গ্রামের শহিদ হাওলাদারের একটি গাছ হঠাৎ অটোচালক আলম ঘরামীর বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরচাপা পড়ে ফাতেমা বেগম গুরুতর আহত হন। আহত ফাতেমা বেগমকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বলেন, ‘আকস্মিক একটি রেন্ট্রি গাছ পরে ঘর চাঁপায় ফাতেমা বেগম নামের এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূকে বাঁচাতে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%