ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ


বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "আমরা অনেক আন্দোলনের পরে ১৮ বছর পর গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ।"

শনিবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথায় সদর বাজার সংলগ্ন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

শামা ওবায়েদ আরও বলেন, "এই সালথা উপজেলা স্থাপিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি এটা সালথা উপজেলা। আমাদের দুর্ভাগ্য যে- বিনা ভোটের একটি স্বৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিল। এখানে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ ভালো থাকতে পারতো না। এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সকলেই উন্নয়নের জন্য কাজ করবেন এবং কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না।"

অনুষ্ঠানে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা ওসি মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আছাদ মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী চাইলে নজরদারি রেখে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ এম


প্রধানমন্ত্রী চাইলে নজরদারি রেখে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন

মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছেন, মন্ত্রিপরিষদে রদবদলের যে গুঞ্জন বিভিন্ন সময়ে শোনা যাচ্ছে, সেটিকে গুজব হিসেবে দাবি করেন তিনি।

শুক্রবার দুপুরে ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মন্ত্রণালয়ে পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন সম্ভব।

এছাড়া রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন পেয়ে বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, প্রার্থিতা যাচাই এবং ভোটের পরে নির্বাচিত একজন ব্যক্তি হবেন। তিনি শপথগ্রহণের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক বা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি-মেলোনির ‘কোলাকুলি’, ভারত-ইতালি সম্পর্ককে ‘গভীর ও শক্তিশালী’ বলল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


মোদি-মেলোনির ‘কোলাকুলি’, ভারত-ইতালি সম্পর্ককে ‘গভীর ও শক্তিশালী’ বলল দিল্লি

দিল্লি ভারত ও ইতালির সম্পর্ককে ‘গভীর ও শক্তিশালী’ আখ্যা দিয়েছে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার গুরুত্ব উল্লেখ করেছে। এটি বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষের পর।

এ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আমাদের ইতালির সঙ্গে গভীর ও শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ককে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার কাঠামোর মধ্যে বজায় রাখা অত্যন্ত গুরুত্ব রাখে।’

দিল্লিতে কংগ্রেসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি নিয়ে রাহুল গান্ধী কটাক্ষ করেন। তিনি এটা ব্যাঙ্গ করেন যে, মোদি বিদেশি নেতাদের সঙ্গে আলিঙ্গনকে কূটনীতির প্রতীক হিসেবে তুলে ধরছেন।

এ সময় কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের সঙ্গে রাহুল গান্ধী আলিঙ্গনের ভঙ্গিতে রসিকতা করেন। দীক্ষিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রসঙ্গ তোলেন এবং রাহুলও এর সঙ্গে রসিকতার অংশ হন।

বিজেপি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায়। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, ‘রাহুল গান্ধী, আপনি কবে পরিণত হবেন?’ তিনি অভিযোগ করেন, যে ভারত পরিচালনার জন্য পরিণত নেতৃত্ব প্রয়োজন, ‘অপরিণত নাটক’ নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের মন্তব্য অশোভন ও দায়িত্বজ্ঞানহীন।

যোশি আরও জানান, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত নেতা এবং তাকে অপমান করা মানে ভারতের জনগণকেও অপমান করা। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, রাহুলের আচরণ শালীনতার সীমা অতিক্রম করেছে এবং সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ প্রয়োজন।

বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ বলেন, বিরোধী দলীয় নেতার কাছ থেকে যে ধরনের মর্যাদাপূর্ণ আচরণ প্রত্যাশিত, তা রাহুলের মন্তব্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিজেপির আরেক নেতা শাহজাদ পুনাওয়ালা বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মতবিরোধ থাকা স্বাভাবিক এবং তা প্রকাশ করা রাজনৈতিকভাবে বৈধ। তবে একজন নারী বিদেশি নেতাকে রাজনৈতিক কৌতুকের মধ্যে টেনে আনা রাষ্ট্রনায়কসুলভ আচরণ নয়।

রাহুল গান্ধীর বক্তব্যের মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী মোদির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক ও প্রতীকী অঙ্গভঙ্গিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মূলত অভিযোগ তোলা। তবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির প্রসঙ্গ আসার পর বিষয়টি দ্রুত রাজনৈতিক বিতর্কে পরিণত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় গৃহবধূ আহত

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৯ এম


বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় গৃহবধূ আহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে শুক্রবার রাতে গাছ পরে ঘরচাপায় একজন গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূ ফাতেমা বেগম ওই গ্রামের শহআলম ঘরামীর স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে লক্ষীপাশা গ্রামের শহিদ হাওলাদারের একটি গাছ হঠাৎ অটোচালক আলম ঘরামীর বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরচাপা পড়ে ফাতেমা বেগম গুরুতর আহত হন। আহত ফাতেমা বেগমকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বলেন, ‘আকস্মিক একটি রেন্ট্রি গাছ পরে ঘর চাঁপায় ফাতেমা বেগম নামের এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূকে বাঁচাতে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ এম


বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড

 

যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর সাম্প্রতিক একটি নিবন্ধে বলা হয়, মধ্যপ্রাচ্যের ইতিহাসে একসময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’ বর্তমানে চরম অভ্যন্তরীণ কোন্দল এবং কাঠামোগত সংকটের সম্মুখীন হয়েছে।

এই সংগঠনটি, যা প্রায় এক শতাব্দী প্রাচীন, এখন বিভক্ত হয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থানে এসে দাঁড়িয়েছে। এক সময় মিশরসহ গোটা আরব বিশ্বে যাদের ব্যাপক রাজনৈতিক আধিপত্য ছিল, তারা আজ অস্তিত্ব টিকিয়ে রাখার কঠিন লড়াইয়ে নেমেছে।

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, এই পতনের অন্যতম প্রধান কারণ হলো তাদের অভ্যন্তরীণ তীব্র বিভক্তি। ব্রাদারহুডের শীর্ষ নেতৃত্ব বর্তমানে দুটি প্রধান শিবিরে বিভক্ত হয়ে পড়েছে, একটির কেন্দ্র লন্ডনে এবং অন্যটির অবস্থান তুরস্কের ইস্তাম্বুলে।

নেতৃত্বের বৈধতা, তহবিলের নিয়ন্ত্রণ এবং সংগঠনের ভবিষ্যৎ কৌশল নিয়ে এই দুটি শিবিরের মধ্যে দীর্ঘ সময় ধরে প্রকাশ্য দ্বন্দ্ব চলছে। প্রবীণ নেতাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই এবং দিকনির্দেশনাহীনতার কারণে সংগঠনের তৃণমূল পর্যায়ের তরুণ কর্মীরা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। এর ফলে অনেকেই সংগঠন থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিচ্ছেন।

২০১৩ সালে মিশরের রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকেই ব্রাদারহুড গত কয়েক বছর ধরে দেশটির সরকারের ধারাবাহিক ও কঠোর দমন-পীড়নের শিকার হয়ে আসছে। সংগঠনের শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতাকর্মী এই সময়ে কারাগারে বন্দি হয়েছেন অথবা বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

অবশ্য, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে সংগঠনটির উপর একটি বড় ধরনের ধাক্কা পড়েছে। এক সময়ে তুরস্ক ও কাতার মুসলিম ব্রাদারহুডকে প্রকাশ্য সমর্থন ও আশ্রয় দিলেও, সাম্প্রতিক বছরগুলোতে তারা মিশর এবং উপসাগরীয় আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এতে করে ইস্তাম্বুল এবং দোহার মতো নির্বাসিত ব্রাদারহুড নেতাদের নিরাপদ আশ্রয়স্থলগুলোতে তাদের কার্যক্রম মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।

এছাড়া, শুধু মিশর নয়, বরং তিউনিসিয়া ও মরক্কোর মতো উত্তর আফ্রিকার অন্যান্য দেশগুলোতেও ব্রাদারহুডের রাজনৈতিক ও আদর্শিক মিত্ররা ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি, রাষ্ট্রীয় কঠোর নজরদারি এবং নতুন প্রজন্মের ভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষার কারণে মুসলিম ব্রাদারহুড সাধারণ মানুষের কাছে তাদের পুরনো আবেদন হারিয়ে ফেলেছে। ধারাবাহিক ব্যর্থতা ও বিভক্তির প্রেক্ষিতে সংগঠনটি আদৌ এই গভীর সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%