শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫৪ পি.এম
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৬০ বছর বয়সী হালিম সর্দার নিহত হয়েছেন।
এই ঘটনা ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে। নিহত হালিম সর্দার ছিলেন মৃত কলম সর্দারের পুত্র।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ এই ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে আটক করেছে।
নিহতের পরিবারের অভিযোগ, সকাল ৮টায় হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন। এসময় মান্নান গ্রুপের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে বল্লম ছুড়ে মারলে তা সরাসরি হালিমের গলার মধ্যে ঢুকে যায়। পরে পরিবারের সদস্যরা হালিম সর্দারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছিল। ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষের জন্য জড়ো হলে হালিম বাড়ি থেকে বের হন। তখনই মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে বল্লম ছুড়ে মারা হলে হালিম ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের উপর হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুষ্কৃতিকারীদের জন্য কঠোর শাস্তির দাবি করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এই দাবি তুলে ধরেন।
তিনি জানান, মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ক্ষমতার গরমের আঁচ এবার স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর পড়েছে। রাতের অন্ধকারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ধ্বংস করে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
জামায়াত আমির প্রশ্ন করেন, কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে যারা রয়েছে, তাদের পরিচয় এখন আর গোপন নেই। তাদের পেটের ক্ষুধা কোনোভাবে নিবারণ হচ্ছে না। তারা জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিয়েছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে।
দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি করে তিনি বলেন, আর কত দিন এই ধরনের ঘটনা চলবে? দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি থানার বাউন্ডারি দেয়ালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে। পোস্টার লাগানোর সময় তিনি নিজের ফেসবুক আইডি থেকে ঘটনাটি লাইভ করেন বলে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে কালকিনি থানার বাউন্ডারি দেয়ালে পোস্টার লাগানোর এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় এনায়েত হোসেনের সঙ্গে ছাত্রলীগ নেতা মারুফসহ আরও কয়েকজনকে দেখা যায় বলে দাবি করা হয়েছে। পরে তারা কালকিনি উপজেলা পরিষদে গিয়ে ইউএনও কার্যালয়ের সামনেও একই ধরনের পোস্টার লাগান এবং এনায়েত হোসেন ফেসবুক লাইভে বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।
এরপর তারা কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাঙ্গণেও গিয়ে ব্যানার ও পোস্টার লাগান বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, প্রায় এক ঘণ্টা ধরে তারা এসব কার্যক্রম চালান। এ সময় দুই দফায় ফেসবুক লাইভে পুরো কার্যক্রম প্রচার করা হয়। তবে এতক্ষণ ধরে প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চললেও ঘটনাস্থলে তাৎক্ষণিক কোনো পুলিশি তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে কালকিনি থানার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা থানার বাউন্ডারি দেয়ালে প্রকাশ্যে পোস্টার লাগিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার পরও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলো না কেন। একই সঙ্গে অভিযুক্তদের সঙ্গে প্রশাসনের কোনো ধরনের যোগসাজশ বা সখ্যতা রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমের বক্তব্য জানতে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। এমনকি থানায় গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পরও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বলে সাংবাদিকদের দাবি। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এর আগেও বিভিন্ন ঘটনায় তথ্য ও বক্তব্য চাইলে তিনি নানা অজুহাতে বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন।
তবে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস বলেন, “ভিডিও দেখে যারা এ কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এর সঙ্গে যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে।”
এ বিষয়ে স্থানীয় এক বিএনপি নেতা অভিযোগ করে বলেন, প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের সখ্যতা না থাকলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এমন প্রকাশ্য কর্মকাণ্ড করার সাহস পেত না। তবে তাঁর এ বক্তব্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড ঘটার পরও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলো না কেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগগুলোর বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলমের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন পদক্ষেপ হিসেবে একটি কৌশলগত চুক্তি সই করেছে, যা বেসামরিক পারমাণবিক সহযোগিতার উপর ভিত্তি করে গঠিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এ চুক্তিতে স্বাক্ষর করেন। বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে।
সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের সময় ওয়াশিংটন ঢাকার সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারকের প্রস্তাব দেয়।
৩ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তিনি উল্লেখ করেন, যদি এতে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা হয়, তবে ওয়াশিংটনের সঙ্গে যেকোনো সম্পৃক্ততা বিবেচনা করা হবে।
তিনি আরো বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি ‘ইতিবাচক’ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে বিবেচনা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের হয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের ব্যাটিং বিস্ময় বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। কোহলি এই মন্তব্যটি করেছেন জিয়োস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে। আগামী বছরের অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।
নিউজ আঠেরোর প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে সাবেক ভারতীয় অধিনায়ক কোহলি বলেছেন, "আগামী বছর ওডিআই বিশ্বকাপের আগে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।"
আরো পড়ুন
এশিয়ান গেমসে প্রথম ভারতীয় নারী হিসেবে ইতিহাস গড়লেন স্কোয়াশ তারকা। ২০১১ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জেতেন। তিনি এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে (২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩) ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
আরো পড়ুন
মেসির বিদায়ের আবহেই ‘২০২৮ কোপা আমেরিকা’ নিয়ে স্কালোনির সুখবর। তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডটিও তার দখলে, যেখানে তিনি ২০২৩ সালের আসরে ৭৬৫ রান সংগ্রহ করেন। ভারতীয় দলের হয়ে ৩১৪টি ওডিআইতে ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ