ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৭ বিশ্বকাপে খেলবেন বিরাট কোহলি, এটিই হবে তার শেষ বিশ্বকাপ


২০২৭ বিশ্বকাপে খেলবেন বিরাট কোহলি, এটিই হবে তার শেষ বিশ্বকাপ

ভারতের হয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের ব্যাটিং বিস্ময় বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। কোহলি এই মন্তব্যটি করেছেন জিয়োস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে। আগামী বছরের অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।

নিউজ আঠেরোর প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে সাবেক ভারতীয় অধিনায়ক কোহলি বলেছেন, "আগামী বছর ওডিআই বিশ্বকাপের আগে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।"

আরো পড়ুন

আরও পড়ুন: ইউরোপীয় ফুটবলে ধনী ক্লাবগুলোর আর্থিক বৈষম্য বাড়ছে

এশিয়ান গেমসে প্রথম ভারতীয় নারী হিসেবে ইতিহাস গড়লেন স্কোয়াশ তারকা। ২০১১ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জেতেন। তিনি এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে (২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩) ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

আরো পড়ুন

মেসির বিদায়ের আবহেই ‘২০২৮ কোপা আমেরিকা’ নিয়ে স্কালোনির সুখবর। তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডটিও তার দখলে, যেখানে তিনি ২০২৩ সালের আসরে ৭৬৫ রান সংগ্রহ করেন। ভারতীয় দলের হয়ে ৩১৪টি ওডিআইতে ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি।

আরও পড়ুন: মাহমুদউল্লাহ রিয়াদ সমালোচিত ভিডিও নিয়ে মুখ খুললেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুংকার নয়, সাহস থাকলে এখনই আসুন : ইয়াসের খান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


হুংকার নয়, সাহস থাকলে এখনই আসুন : ইয়াসের খান চৌধুরী

‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিরোধী শক্তির উদ্দেশ্যে। তিনি উল্লেখ করেন, যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায়ে দেশ ত্যাগ করেছেন, তারা ডিসেম্বরে ফিরে আসার কথা বলছেন। তিনি বলেন, দেশের জনগণ তাদের বিচার করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইল চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে একটি যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আবার বলতেছে ডিসেম্বরে আসবে। আরে হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন। দেশের জনগণই আপনাদের সঠিক বিচার করবে।’

তিনি বিরোধী শক্তির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাকে ভয় দেখান? ৭১ সালে দেখিয়েছেন, ৯০-এ দেখিয়েছেন, ৯৬-এ দেখিয়েছেন এবং সর্বশেষ ২০২৪ সালেও দেখিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’

প্রতিমন্ত্রী মন্তব্য করেন, দেশের মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘যেসব মায়েদের বুক খালি করেছেন, তারা আজ কী অবস্থায় আছে তা দেখে যান। প্রতিটি অপরাধের জন্য পইপই করে জবাব দিতে হবে।’

সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ভ্যান পুকুরে পড়ে চালক নিহত, নারী যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


জামালপুরে ভ্যান পুকুরে পড়ে চালক নিহত, নারী যাত্রী আহত

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত পুকুরে পড়ে যাওয়ার ফলে চালক সুজন মিয়া (৩০) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রীও আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারসংলগ্ন হালির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের সময় সুজন মিয়া তার ভ্যানে একজন যাত্রীকে নিয়ে তারাটিয়া বাজারের দিকে যাত্রা শুরু করেন। বাজারের নিকটবর্তী পৌঁছানোর পর হালির মোড় এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের পুকুরে পড়ে যান। এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে চালক সুজন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে বাসদের প্রতিবাদ মিছিল, জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


কমলনগরে বাসদের প্রতিবাদ মিছিল, জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, কমলনগর উপজেলা শাখার উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাজিরহাট বাজারে এই মিছিল ও পথসভা আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা বাসদ কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে জিরো পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা মন্তব্য করেন, "এমনিতেই সকল ধরণের পণ্যের বাজার মূল্য উর্ধ্বমুখি, সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।" তারা আরও বলেন, "তার উপর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ‘মড়ার উপর খাড়ার ঘাঁ’!" বক্তাদের মতে, এই মূল্য বৃদ্ধি শুধুমাত্র পেট্রোল পাম্পে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব কৃষকের ফসলি জমি, শিল্পাঞ্চল, বিদ্যুৎখাত এবং নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের উপর পড়বে। এতে স্বল্প ও নিম্ন আয়ের সাধারণ মানুষ বিপদে পড়বে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান যে, বর্ধিত মূল্য প্রত্যাহার করা উচিত এবং জ্বালানি খাতে ভর্তুকি কমানোর পরিবর্তে বাড়ানো উচিত।

এ সময় বক্তব্য রাখেন বাসদের জেলা কমিটির আহ্বায়ক কমরেড এম এ মজিদ, সদস্য সচিব এডভোকেট মিলন মন্ডল, উপজেলা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল, সদস্য সচিব ফিরোজ আলম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ মোশারেফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটঘরিয়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


আটঘরিয়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পাবনার আটঘরিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, যা ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি আজহার আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, পৌর সচিব মুনসুর আলম, প্রকৌশলী জীবন কুমার এবং পৌর যুবদলের আহ্বায়ক আনারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় ইউএনও তাহমিদুল ইসলাম মন্তব্য করেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।’

কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার প্রজননস্থল পরিষ্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%