প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, কমলনগর উপজেলা শাখার উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাজিরহাট বাজারে এই মিছিল ও পথসভা আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা বাসদ কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে জিরো পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা মন্তব্য করেন, "এমনিতেই সকল ধরণের পণ্যের বাজার মূল্য উর্ধ্বমুখি, সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।" তারা আরও বলেন, "তার উপর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ‘মড়ার উপর খাড়ার ঘাঁ’!" বক্তাদের মতে, এই মূল্য বৃদ্ধি শুধুমাত্র পেট্রোল পাম্পে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব কৃষকের ফসলি জমি, শিল্পাঞ্চল, বিদ্যুৎখাত এবং নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের উপর পড়বে। এতে স্বল্প ও নিম্ন আয়ের সাধারণ মানুষ বিপদে পড়বে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান যে, বর্ধিত মূল্য প্রত্যাহার করা উচিত এবং জ্বালানি খাতে ভর্তুকি কমানোর পরিবর্তে বাড়ানো উচিত।
এ সময় বক্তব্য রাখেন বাসদের জেলা কমিটির আহ্বায়ক কমরেড এম এ মজিদ, সদস্য সচিব এডভোকেট মিলন মন্ডল, উপজেলা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল, সদস্য সচিব ফিরোজ আলম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ মোশারেফ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন