প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিরোধী শক্তির উদ্দেশ্যে। তিনি উল্লেখ করেন, যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায়ে দেশ ত্যাগ করেছেন, তারা ডিসেম্বরে ফিরে আসার কথা বলছেন। তিনি বলেন, দেশের জনগণ তাদের বিচার করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইল চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে একটি যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আবার বলতেছে ডিসেম্বরে আসবে। আরে হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন। দেশের জনগণই আপনাদের সঠিক বিচার করবে।’
তিনি বিরোধী শক্তির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাকে ভয় দেখান? ৭১ সালে দেখিয়েছেন, ৯০-এ দেখিয়েছেন, ৯৬-এ দেখিয়েছেন এবং সর্বশেষ ২০২৪ সালেও দেখিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, দেশের মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘যেসব মায়েদের বুক খালি করেছেন, তারা আজ কী অবস্থায় আছে তা দেখে যান। প্রতিটি অপরাধের জন্য পইপই করে জবাব দিতে হবে।’
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন