ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এডভোকেসি সভা


বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এডভোকেসি সভা

৭ জুলাই মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে কর্মজীবী শিশুদের এবং পথশিশুদের বাল্যবিবাহের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ও নীতিনির্ধারণী অংশীজনদের সমন্বয়ে বার্ষিক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা সেক্টর অধীনে পরিচালিত ড্রপ-ইন-সেন্টার (ডিআইসি)’র উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পথশিশু ও কর্মজীবী শিশুরা বাল্যবিবাহ, যৌন নির্যাতন এবং শোষণের ঝুঁকিতে রয়েছে। এসব শিশুরা অরক্ষিত অবস্থায় রাস্তায় বসবাস করে।

আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

এছাড়াও, শিশুরা তীব্র আঘাত, অভিযোগ ও কলংকের দায় নিয়ে জীবনযাপন করছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের ওপর।

ডিআইসি প্রকল্পের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, শিখন ও প্রতিবন্ধকতার উপর উপস্থাপন করেন ডামের শিক্ষা সেক্টরের যুগ্ম-পরিচালক মো. মনিরুজ্জামান। এরপর তিনি মুক্ত আলোচনা সঞ্চালন করেন। এছাড়া, সভাপতি হিসেবে ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, গ্রামীণ সমাজে বাল্যবিবাহের হার বেশি। সরকার যদি শক্তভাবে বিভিন্ন এনজিও ও সংস্থার মাধ্যমে কাজ করে তাহলে বাল্যবিবাহ রোধ করা সহজ হবে।

বক্তারা বলেন, বাল্যবিবাহ বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশে ভায় ৫০% মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশের শহর এলাকায় হলক্ষের অধিক শ্রমজীবী শিশু রয়েছে। যার একটি বড় অংশ ঢাকা শহরে বাল্যবিবাহের শিকার হচ্ছে।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এমডিএস ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, ডামের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ, ডা. মোহাম্মদ খলিল উল্লাহ এবং ড. এস এম খলিলুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডামের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কে এম জাহিদুজ্জামান।

আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম নগরীও কাঁদল খামেনির শোকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


কোম নগরীও কাঁদল খামেনির শোকে

তেহরানের পর এবার ইরানের ধর্মীয় নগরী কোমে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ। আজ মঙ্গলবার সকালে পবিত্র জামকারান মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি। এসময় সাধারণ মানুষের ঢল নামে, এবং অনেককেই অশ্রুসিক্ত চোখে বিলাপ করতে দেখা যায়।

ঐতিহাসিক এই জানাজার নামাজে অংশ নিতে গতকাল বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ শোকাতুর মানুষ কোমে জড়ো হতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের ভেতরের প্রাঙ্গণ ও চারপাশের রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হয়। শোকগ্রস্ত মানুষ পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে চড়ে লাল ব্যানার এবং ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে সেখানে সমবেত হন।

জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় স্কলার, সরকারি কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা অংশ নেন। জানাজা শেষে মরদেহ বহনকারী শোকযাত্রাটি জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমাহর পবিত্র মাজারের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে গত শুক্রবার থেকে তেহরানের মোসাল্লায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই বহুদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হয়। বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর শনি ও রবিবার বিদায়ী শ্রদ্ধা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার পর গতকাল সোমবার তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে এক বিশাল শোকযাত্রা আজাদি স্কয়ারের দিকে এগিয়ে যায়।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক জোটের আগ্রাসনের প্রথম দিনে এক হামলায় আয়াতুল্লাহ খামেনি পরিবারের অনেক সদস্যসহ নিহত হন। তার মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ মোজতবা হোসাইনি খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করেছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার ইরাকে এই শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এরপর আগামী পরশু বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের ধর্মীয় শহর মাশহাদে অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দাফন কার্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় ট্রাম্প

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি আজ মঙ্গলবার (৭ জুলাই) আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান।

তুরস্কের আঙ্কারায় আজ দুদিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ন্যাটো সম্মেলনে যোগ দিতেই এই সফর করছেন তুরস্কে। প্রেসিডেন্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও তুরস্ক সফর করছেন।

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি জোটের গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর নেতারাও আঙ্কারায় জড়ো হয়েছেন।

এবারের সম্মেলনে গত বছর দ্য হেগ-এ গৃহীত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা আরও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তুরস্ক সফরকালে ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে। জেলেনস্কি ও আল-শালা এরই মধ্যে আঙ্কারায় পৌঁছেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, বুধবার (৮ জুলাই) ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়টি প্রধান আলোচ্য হবে।

ওই কর্মকর্তা বলেন, 'গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্র কার্যত স্থবির হয়ে আছে এবং কোনো পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।' তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে দ্রুত অগ্রগতি আনার বিষয়ে জরুরি প্রয়োজন অনুভব করছেন।

এদিকে, ন্যাটো সম্মেলনে ট্রাম্প সদস্য দেশগুলোর প্রতি প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। তার ভাষায়, ট্রাম্প এই বার্তাটি মিত্র দেশগুলোর নেতাদের কাছে সরাসরি তুলে ধরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসের আসায় শিক্ষককে ‘বাবা’ ডেকে উত্তরপত্রে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


পাসের আসায় শিক্ষককে ‘বাবা’ ডেকে উত্তরপত্রে আবেদন

এক শিক্ষার্থী সপ্তম শ্রেণির পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে আবেদন জানিয়েছে।

এই উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সেখানে স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। ঘটনাটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।

ওই বিদ্যালয়ের এক শিক্ষক উত্তরপত্রটির ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন।

ভাইরাল হওয়া পোস্টে শিক্ষকের মন্তব্য, “আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর অবস্থা দেখুন।” পোস্টের সঙ্গে প্রকাশিত উত্তরপত্রে দেখা গিয়েছে, শিক্ষার্থী প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরিবর্তে অসংলগ্ন ও ভুল বানানে বিভিন্ন বাক্য লিখেছে।

এক পর্যায়ে নম্বর পাওয়ার আশায় সে শিক্ষককে বাবা সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধ জানায়।

এই উত্তরপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

কেউ শিক্ষার্থীর ভাষাগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বলেছেন যে, এটি ব্যক্তি নয় বরং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার মানের প্রতিফলন।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. হাসান মন্তব্য করেছেন, “একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা উদ্বেগের বিষয়।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক বলেছেন, “উত্তরপত্রটি শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছি।”

তিনি জানান, “কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল জানিয়েছেন, “কোনো একটি উত্তরপত্রকে কেন্দ্র করে পুরো শিক্ষাব্যবস্থাকে বিচার করা সমীচীন নয়।”

তবে এমন ঘটনা শিক্ষার্থীদের শেখার ঘাটতি, পাঠদানের মান এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

শিক্ষার্থীদের মৌলিক পড়া-লেখার দক্ষতা নিশ্চিত করতে বিদ্যালয়, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে আলোচনায় বসছে ইসরায়েল ও লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


রোমে আলোচনায় বসছে ইসরায়েল ও লেবানন

ওয়াশিংটনে বেশ কয়েক দফা আলোচনার পর, এবার ইতালির রাজধানী রোমে সরাসরি সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। আগামী ১৫ ও ১৬ জুলাই রাষ্ট্রদূতের পর্যায়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে পরবর্তী দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে—এই ঘোষণাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাই।"

আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা এবং কাগজে-কলমে এখনো যুদ্ধাবস্থায় থাকা প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে, গত কয়েক মাসের মধ্যে এটি হতে যাচ্ছে ষষ্ঠ বৈঠক।

এর আগে গত মাসে, ইসরায়েলি সেনাবাহিনী এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মাত্র পাঁচ দিন পর, স্থায়ী শান্তির লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছিল দুই দেশ ও যুক্তরাষ্ট্র। মূলত সেই ধারাবাহিকতাতেই, এবার রোমে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে বসছে এই দুই পক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%