ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লা নগরীতে নাগরিক অধিকার ফোরামের মাদকবিরোধী মানববন্ধন


কুমিল্লা নগরীতে নাগরিক অধিকার ফোরামের মাদকবিরোধী মানববন্ধন

‘মাদককে বর্জন করি, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিক অধিকার ফোরাম, কুমিল্লা কুমিল্লাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মানববন্ধন করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ১০টায় নগরীর কান্দিরপাড় টাউন হল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। বক্তারা একই সঙ্গে মাদকের গডফাদার, অর্থের জোগানদাতা ও রাজনৈতিক আশ্রয়দাতাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, মাদক আজ একটি অপরাধ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে। তিনি তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও জানান। তিনি বলেন, পরিবারের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে তুলতে হবে। 

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া বলেন, বিগত ১৭ বছরে বিভিন্ন এলাকায় গডফাদারভিত্তিক প্রভাব বিস্তারের কারণে মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে মাদকের বিরুদ্ধে সর্বজনীন আন্দোলন গড়ে তুলতে হবে। 

এসময় মানববন্ধনে নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার সভাপতি ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিখ্যাত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। বক্তারা সাম্প্রতিক সময়ে কুমিল্লায় আলোচিত স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে উল্লেখ করে বলেন, ইথান আজ শয্যাশায়ী হয়ে রয়েছে। তারা বলেন, মাদককে কেন্দ্র করে সন্ত্রাস, অস্ত্রের ব্যবহার, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আরো বলেন, মাদক এখন জাতীয় দুর্যোগে রূপ নিয়েছে এবং এর বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি মূল হোতাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অধিকাংশ সময় মাদক বহনকারী বা খুচরা বিক্রেতারা গ্রেপ্তার হলেও প্রকৃত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তারা বলেন, সরকার পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল ঘটে, কিন্তু মাদক ব্যবসার পৃষ্ঠপোষকদের খুব কমই বিচারের মুখোমুখি হতে দেখা যায়। বক্তারা সমাজে অপরাধের হার কমানোর জন্য মাদক নির্মূল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ বন্ধে আরো কঠোর নজরদারির দাবিও জানান।

সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তঃজেলা মাদক চক্র ভেঙে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করারও আহ্বান জানান। এসময় মানববন্ধনে কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের নেতৃত্বে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

অন্যদের মধ্যে ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূইয়াসহ আরো অনেকেই সংহতি প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাথীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

সমির ভট্রাচার্য্য

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাথীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী সাথী রানী বণিক (১৫) লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। সাথীর অকাল মৃত্যু খবর এলাকায় ছরিয়ে পরলে সুখের ছায়া নেমে এসে।

পারিবারিক সূত্রে জানাযায়, গত ২৯ জুন সোমবার সকালে সাথী অসুস্থ হয়ে পড়লে। পরিবারের লোকজন প্রথমে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মুন হাসপাতালে প্রেরণ করেন। দুপুর ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় সাথী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাথী দুই বোনের মধ্যে ছোট। তার পিতার নাম সুদর্শন বণিক। পরিবারটি মতলবের কলাদীতে ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে।

সাথীর মরদেহ মতলবে নিয়ে এলে আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। রাতে তার মরদেহ রুপসা পারিবার শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, প্রধান শিক্ষক মোঃ শাহআলমসহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা। এছাড়াও শোক প্রকাশ করেন মতলব জগন্নাথ দেব মন্দির কমিটির সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কুমার সাহা, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহবায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাসসহ বিভিন্ন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারী অর্থ ফেরত নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারী অর্থ ফেরত নেওয়ার নির্দেশ

 দেশের বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩জন শিক্ষকের এমপিও সরকার বন্ধ করেছে, যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল এবং ভুয়া প্রমাণিত হয়েছে।

এছাড়াও, তাদের মে মাসের এমপিও শিট থেকে ইনডেক্স কর্তন করা হয়েছে এবং এ পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতাদির পুরো অর্থ সরকারী কোষাগারে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা রয়েছে।

আজ মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইনডেক্স কর্তন হওয়া ১৩ জন শিক্ষক হলেন— মো. নুরুজ্জামান (সিরাজগঞ্জের গোলকপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা), মো. মাহবুব রশিদ (রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসা), মো. আব্দুর রহমান (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদ্রাসা), মো. মাসুম বিল্লাহ (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদ্রাসা), মো. হারুনুর রশিদ (কুড়িগ্রামের নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসা), করিমা খাতুন (বাগেরহাটের মল্লিকেরবেড় ফাজিল মাদ্রাসা), বিশ্বজিৎ সমাদ্দার (সাতক্ষীরার পাতাখালি ফাজিল মাদ্রাসা), শহীদুল হক (কুমিল্লার পাঁচখুবী আহমদিয়া ফাজিল মাদ্রাসা), মো. রোকনুজ্জামান (গাজীপুরের বেলাশী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদ্রাসা), জালাল উদ্দিন (ঢাকার আজিমপুরের সাতবাড়ীয়া শাহ আমানত র. দাখিল মাদ্রাসা), হাসিনা (গাজীপুরের বড়িবাড়ী বালিকা দাখিল মাদ্রাসা), মো. মাহফুজুর রহমান (গাজীপুরের একডালা আউয়ালিয়া বালিকা আলিম মাদ্রাসা) এবং নাসরিন সুলতানা (নরসিংদীর শেখেরগাঁও জামিউল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা)।

আদেশে আরো বলা হয়েছে, যে পরিমাণ অর্থ এই জাল সনদধারী শিক্ষকেরা সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ উত্তোলন করেছেন, তা দ্রুত সরকারী কোষাগারে ফেরত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে এই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬ জন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়ে গেছেন। মঙ্গলবার দুপুরের দিকে, ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান।

দগ্ধ ব্যক্তিরা হলেন- আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ। উল্লিখিত ছয়জন সকলেই ট্রলারটির কর্মকর্তা-কর্মচারী।

ওসি মো. মিজানুর রহমান আরও বলেন, দগ্ধ আট থেকে দশজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে ওসি জানান।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন, ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় একটি মুরিং বয়ায় নোঙর করা হয়েছিল। এর পরদিন, মঙ্গলবার দুপুরে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে পোনা মাছ অবমুক্তকরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ঠাকুরগাঁওয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত বিল নার্সারি কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার বুঁড়ির বাঁধ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%