ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬ জন


কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬ জন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়ে গেছেন। মঙ্গলবার দুপুরের দিকে, ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান।

দগ্ধ ব্যক্তিরা হলেন- আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ। উল্লিখিত ছয়জন সকলেই ট্রলারটির কর্মকর্তা-কর্মচারী।

ওসি মো. মিজানুর রহমান আরও বলেন, দগ্ধ আট থেকে দশজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে ওসি জানান।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন, ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় একটি মুরিং বয়ায় নোঙর করা হয়েছিল। এর পরদিন, মঙ্গলবার দুপুরে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে পোনা মাছ অবমুক্তকরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ঠাকুরগাঁওয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত বিল নার্সারি কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার বুঁড়ির বাঁধ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী হত্যার পর মাটিচাপা, স্ত্রীর আদালতে স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:০০ পি.এম


স্বামী হত্যার পর মাটিচাপা, স্ত্রীর আদালতে স্বীকারোক্তি

বরিশালের মুলাদীতে স্বামী হারুন হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রী সেলিনা বেগম পুলিশ সদস্যদের কাছে এই ঘটনার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়ার কথাও রয়েছে। তবে মুলাদী থানার ওসি কেএম সোহেল রানা জানিয়েছেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত আদালতের বিচারকের কাছে সেলিনা বেগম জবানবন্দি দেননি।

সোমাবর সকালে মুলাদী উপজেলার চরমালিয়া গ্রামের বাড়িতে শনাক্ত করা হয় স্বামী হারুন হাওলাদারের লাশ, যা মাটি চাপা দেওয়া অবস্থায় ছিল। ঘটনার পর স্বামী হারুনের স্ত্রী সেলিনা বেগমকে পুলিশ হেফাজতে নেয়।

ওসি কেএম সোহেল রানা জানিয়েছেন, সেলিনা বেগম তার স্বীকারোক্তিতে বলেছে যে, সমিতি থেকে ঋণের কিস্তি নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় এবং এ সময় তার স্বামী মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে সেলিনা অন্ডকোষ চেপে ধরে, যার ফলে হারুন অজ্ঞান হয়ে যায়। এরপর সে তার গলা চেপে ধরে, ফলে তার মৃত্যু ঘটে।

এরপর সেলিনা একা মাটির নিচে হারুনের লাশ টেনে নিয়ে যায় এবং মাটিচাপা দেয়। সেলিনা বেগম জানিয়েছে যে, হত্যার সাথে জড়িত সকল কর্মকাণ্ড সে একাই করেছে।

ওসি জানান, যদি আদালতে তিনি স্বীকারোক্তি দেন তবে ছেলে এইচএম জাফর হাওলাদারের করা মামলার আসামি হিসেবে সেলিনা বেগমকে কারাগারে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসানের বিদায় সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসানের বিদায় সংবর্ধনা

আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত, মাস্টার্স ইন টেরোরিজম, সিকিউরিটি অ্যান্ড পুলিশিং (ইউকে) ডিগ্রিধারী, চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান-এর বদলি জনিত বিদায় উপলক্ষে আজ সোমবার (২৯ জুন ২০২৬ খ্রি.) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর, তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিতে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার দূরদর্শী নেতৃত্বের ফলে চাঁদপুর জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সাফল্য অর্জনের সাথে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা মো. রবিউল হাসানের কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

তাঁরা পাশাপাশি নতুন কর্মস্থলে মো. রবিউল হাসানের জন্য উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের শুভকামনা জানিয়ে থাকেন।

পরিশেষে, চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. রবিউল হাসান-কে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ঢাকায় বদলি করা হয়।

তাঁর স্থলে ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুর পদায়ন করা হয়েছে।

সোমবার ২৯ জুন চাঁদপুরের নতুন এসপি মো. মিজানুর রহমান যোগদান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে এক দিনে দুই দফা হামলা, পল্লী চিকিৎসকসহ আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


কালীগঞ্জে এক দিনে দুই দফা হামলা, পল্লী চিকিৎসকসহ আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে একই দিনে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় পল্লী চিকিৎসক, তার বড় ভাই এবং একই পরিবারের তিন কন্যাসহ মোট ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার, এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

কালীগঞ্জ থানায় দাখিল করা অভিযোগে মনোহরপুর গ্রামের আব্দুর রাজ্জাক(৫০) জানান, তার ছোট ভাই কবির হোসেন একজন পল্লী চিকিৎসক। গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে মনোহরপুর বাজারে রেজাউলের চায়ের দোকানের সামনে বসে থাকা অবস্থায় পূর্ববিরোধের কারণে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরেন। তারা রামদা দিয়ে কবিরের ভাইয়ের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। কবির হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে। পরে হামলাকারিরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলাপাতাড়ি মারধর করেন। হামলাকারীরা একটি সাইকেল ভাঙচুর করে এবং সামছুর রহমানের ওষুধ ভর্তি ব্যাগে আগুন দিয়ে প্রায় ৯ হাজার টাকার ক্ষতি করেন। পরে স্থানীয় লোকজন আহত কবির হোসেনকে উদ্ধার করে বাড়িতে পাঠান।

এর কিছুক্ষণ পরে কবিরকে দেখতে গিয়ে ঘর ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে কুদ্দুস মাস্টারের পুকুরপাড় এলাকায় আব্দুর রাজ্জাক ও তার তিন কন্যার উপর হামলা চালানো হয়। এই হামলায় আব্দুর রাজ্জাকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। হামলায় তার তিন কন্যা, প্রিয়া, পাপিয়া এবং পূর্ণিমাও আহত হয়েছেন।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে। পরে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই হামলার ঘটনা জমিজমা-সংক্রান্ত বিরোধের ফলস্বরূপ ঘটে।

সম্পর্কিত বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, "এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আহতদের চিকিৎসার বিষয়টিও আমরা খোঁজ নিচ্ছি। তদন্তের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%