০২:১৮ পি.এম
চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে তিনি এ সম্পর্কে ব্রিফিংয়ে বিস্তারিত জানান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে, আলোচনা করে নির্বাচনের নির্দিষ্ট সময় নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, চলতি অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না।
স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে মীর শাহে আলম বলেন, ছয় মাস খুবই কম সময়। তবে, খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ করে যাচ্ছেন তাঁরা। যদিও নিজেদের কাজের জন্য তাঁরা খুব একটা সন্তুষ্ট নন, তবুও অনেক দূর এগিয়েছেন।
তিনি উল্লেখ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায় কাজ পরিচালনা করা খুব কঠিন। নির্বাচিত জনপ্রতিনিধি আসলে সেবার মান ও কাজের গতিও আরও বেড়ে যাবে।
আরও পড়ুন: কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন