প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ওয়াজেদ সীমান্তের হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এ বিষয়ে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময়ে তারা আদালতে উপস্থিত ছিলেন। নিহত সীমান্ত হচ্ছেন দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।
মামলার বিবরণ ও রায়ের নথি থেকে জানা যায় যে, ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে, সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে তিনি। পথে নারায়ণগঞ্জের দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন।
এ সময়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন এবং ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাতে ১১টার দিকে তার মৃত্যু ঘটেছিল।
আদালত সূত্র জানায়, এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণগুলো পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
নারায়ণগঞ্জ কোট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন, আদালত সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে তাদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এছাড়া, দন্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে এর আগে ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন