ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিজি


অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিজি

ফিজি সরকার বাতিল করেছে অস্ট্রেলিয়ার এক ধনকুবেরের প্রস্তাবিত বর্জ্য পোড়ানোর বড় প্রকল্প। স্থানীয় বাসিন্দা, ঐতিহ্যবাহী জমির মালিক এবং পর্যটন খাতের তীব্র বিরোধিতার মুখে চলতি পরিবেশ মন্ত্রণালয় অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী, ফিজিতে এনে অঞ্চলজুড়ে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন বিপুল পরিমাণ বর্জ্য পোড়ানোর পরিকল্পনা ছিল। এজন্য একটি বিশাল ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্ল্যান্ট করতে এবং ব্যক্তিমালিকানাধীন একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাদি শহরের কাছাকাছি, প্রায় ১৫ কিলোমিটার দূরে এই স্থাপনাটি গড়ে তোলার পরিকল্পনা ছিল।

এদিকে, স্থানীয়দের একাংশ শুরু থেকেই এই পরিকল্পনাকে ‘বর্জ্য উপনিবেশবাদ’ হিসেবে সমালোচনা করছিল। জাতিসংঘে নিযুক্ত ফিজির রাষ্ট্রদূত ফিলিপো তারাকিনিকিনি সতর্ক করে বলেন, ‘ভুদা উপকূলকে প্রশান্ত মহাসাগরের ছাইদানি বানানো যাবে না।’

আরও পড়ুন: স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী অন্দরমহল

ফিজির পরিবেশ মন্ত্রণালয় উল্লেখ করেছে, প্রকল্পটির আকার, বিদেশি বর্জ্য আমদানি, বিপজ্জনক ছাই ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে তাদের কাছে বড় ধরনের উদ্বেগ ছিল। পাশাপাশি, পরিবেশগত প্রভাব, পর্যটন শিল্পের ক্ষতি এবং কোম্পানির দেওয়া অর্থনৈতিক কার্যকারিতা সম্পর্কেও তথ্য সন্তোষজনক ছিল না।

দেশটির পরিবেশ সচিব সিভেন্দ্র মাইকেল বলেন, এটি বিনিয়োগ বা নতুন বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নয়। প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে—এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

প্রকল্পটির উদ্যোক্তা প্রতিষ্ঠান হচ্ছে দ্য নেক্সট জেনারেশন হোল্ডিংস (টিএনজি)। অস্ট্রেলীয় ব্যবসায়ী ইয়ান মালুফ এবং ফ্যাশন উদ্যোক্তা রব ক্রম্ব দাবি করেছিলেন, এই প্রকল্প চালু হলে ফিজির বিদ্যুতের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করা সম্ভব হবে এবং ডিজেলের ওপর নির্ভরতা কমবে।

তবে জমা দেওয়া পরিবেশগত প্রভাব প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পটি চালু হলে দেশের মোট কার্বন নিঃসরণ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। স্থানীয়দের আশঙ্কা, এতে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ইকো-ট্যুরিজমের সুনাম ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি, আশপাশে থাকা হোটেল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

এমন একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে, উদ্যোক্তা ইয়ান মালুফ এর আগে সিডনিতে একই ধরনের একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। কিন্তু মানবস্বাস্থ্যের ঝুঁকির কারণে ২০১৮ সালে সেটিও বাতিল করে দেওয়া হয়েছিল।

ফিজি সরকারের এই সিদ্ধান্ত বহু মানুষের কাছে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক  স্থানে বাস ও অটোরিক্সার  মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালাম এর মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত অটো ড্রাইভার রাসেল(৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান  পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামে মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মাসেই হামের প্রকোপ কমার ইঙ্গিত চিকিৎসকদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


চলতি মাসেই হামের প্রকোপ কমার ইঙ্গিত চিকিৎসকদের

জুনের মাঝামাঝি সময়ে হামের প্রকোপ কমে আশার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, কিছু ধাপে টিকার ডোজ দেয়ার ফলে প্রকৃত সুফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে, যা প্রায় দেড় মাসের মতো হতে পারে। যদিও হামে আক্রান্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কমছে, তথাপি প্রতিদিনই শরীরে র‍্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শিশুরা।

হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর, সারা দেশে হাম প্রতিরোধে টিকার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্যমাত্রার থেকে অধিক সংখ্যক শিশুদের টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে।

এদিকে, মৃত্যুর সংখ্যা এবং হামে আক্রান্তদের সংখ্যা কমছে না। প্রতিদিন হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে রোগীরা হাসপাতাল ফিরছেন। চিকিৎসকরা জানান, শিশুদের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়তে কিছুটা সময় প্রয়োজন। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে হামের প্রকোপ কিছুটা কমে আসবে বলে ধারণা তাদের।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বেসিক ও প্যারা ক্লিনিকাল সাইন্স বিভাগের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানিয়েছেন, ‘প্রথম ধাপে যাদের টিকা দেয়া হয়েছে, তাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হয়তো এক-দেড় মাস সময় লাগবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও একইভাবে একই সময় লাগবে।’

তিনি আরও বলেছেন, ‘হামের প্রকোপ কমানোর জন্য ৯৫ শতাংশ শিশুকে ইউমিনিটি পেতে হবে। আশা করি জুনের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে কার্যকারিতা পাবে।’

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩৬ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে আক্রান্ত একজন শিশু এবং উপসর্গে তিন শিশু মারা গেছে। একদিনের ভিতর হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ শিশু। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

এছাড়া, সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে ৫৭ হাজার ১৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক ২ ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বাংলাদেশ ব্যাংক ২ ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো

কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে আরো ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এ ছাড়া চলতি জুন মাসে মোট ১০ কোটি ১০ লাখ ডলারকে কেনা হয়েছে।

এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬.৪২ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার এবং চোরাই মাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার এবং চোরাই মাল উদ্ধার

গত ০২/৬/২০২৬ তারিখ দিবাগত রাত ১১.৩০ ঘটিকা থেকে ০৩/৬/২০২৬ তারিখ ভোর ০৩.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় মোঃ শাহাদত হোসেন @ বেতার (৫০) পিতা-মৃত রইছ উদ্দিন মোল্লা, সাং- চকরাম কানু এর বসত ঘর সংলগ্ন মুদি দোকান এর ভেন্টিলেটর দিয়ে চোর প্রবেশ করে নগদ অনুঃ ২০০০০ (বিশ হাজার) টাকা এবং অনুঃ ৫০০০ (পাঁচ হাজর) টাকার ৩০ টাকা মূল্যমানের গ্রামীণফোন কোম্পানির মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।

বাদীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা ৩/৬/২৬ রাতে জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে নগদ ১৪৮৫ (একহাজার চারশত পঁচাশি) টাকা এবং ৫০০( পাঁচশত) টাকা মূল্যের মিনিট কার্ড সহ চোর মোঃ শামীম (২৯) পিতা- মোঃ তাছির উদ্দিন প্রামাণিক,সাং- চকরাম কানু,থানা+জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে।

এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%