ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা এবং যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক এই ছাত্রনেতা বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণের দেশ। আবহমানকাল ধরে এই ভূখণ্ডে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি অন্যায়-অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের বিজয়ের প্রতীক এবং এক সর্বজনীন মিলনমেলা।"
তিনি আরও বলেন, "রাজাপুর ও কাঠালিয়ার মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি একটি বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গঠনে বিশ্বাসী—যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।"
শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান সেলিম রেজা শারদীয় দুর্গাপূজার সার্বিক সাফল্য, শান্তি, সম্প্রীতি এবং দেশ ও রাজাপুর-কাঠালিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
(হাবিবুর রহমান সেলিম রেজা)
সভাপতি, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র
সাবেক ছাত্রনেতা ও গণমানুষের নেতা (রাজাপুর-কাঠালিয়া, ঝালকাঠি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় ইউপি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সুমি রানী বল

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


কাঠালিয়ায় ইউপি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সুমি রানী বল

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব সুমি রানী বল। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) তিনি এই নতুন পদের কার্যভার গ্রহণ করেন।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব হস্তান্তর ও বরণ অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করে জানান, সুমি রানী বলের গতিশীল নেতৃত্বে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও নতুন গতি আসবে। এর মাধ্যমে ইউনিয়নবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা সহজে ও দ্রুততার সাথে পাবেন বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া সংবাদদাতা

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ঝালকাঠিতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ রক্ষায় চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীর আমুয়া থেকে আওরাবুনিয়ার জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে থানা পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
কাঁঠালিয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন জানান, অভিযানে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার কঠোরহস্তে দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জালগুলো কাঁঠালিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনের পাশের মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কাঁঠালিয়ার সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বলের উপস্থিতি ও তদারকিতে জাল ধ্বংসের কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অভিযান ও জাল ধ্বংসের কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের ৯৫০ কেজি রড গায়েব! ভিডিও ছড়াতেই তোলপাড় কাঠালিয়ায়, তদন্তে শিক্ষা বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


স্কুলের ৯৫০ কেজি রড গায়েব! ভিডিও ছড়াতেই তোলপাড় কাঠালিয়ায়, তদন্তে শিক্ষা বিভাগ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর পশ্চিম চেঁচরীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৫০ কেজি পুরোনো রড বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষক কর্তৃপক্ষের দাবি, পুরো ঘটনাটি তাদের বিরুদ্ধে একটি চক্রান্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের সময় পুরোনো সিঁড়িকক্ষ ভেঙে বিপুল পরিমাণ রড বের করা হয় এবং তা স্কুলেই সংরক্ষিত রাখা হয়। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তার এবং পরিচালনা কমিটির কতিপয় সদস্য যোগসাজশ করে এই ৯৫০ কেজি রড বিক্রি করে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুটি ভ্যানগাড়িতে করে পুরোনো রড নিয়ে যেতে দেখা যায় এক ভাঙারি ব্যবসায়ীকে। ভিডিও ধারণকারী ব্যক্তি জিজ্ঞেস করলে ব্যবসায়ী দাবি করেন, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা তার কাছে এই রড বিক্রি করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সিফাত জানান, রডগুলো বিক্রির উদ্দেশ্যে ভ্যানগাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে রাতে কিছু রড এনে পুনরায় বিদ্যালয়ের একটি কক্ষে রেখে দেওয়া হয়। সিফাতের অভিযোগ, বিষয়টি কাউকে না জানানোর জন্য বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান তাকে অনুরোধও করেছিলেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তার। তিনি বলেন, “বিদ্যালয় থেকে কোনো রড বিক্রি করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বহিরাগত কিছু ছেলে রাতে অনধিকার চর্চা করে বিদ্যালয়ে প্রবেশ করত। তাদের প্রবেশের পথ বন্ধ করে দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই চক্রান্ত করা হচ্ছে।”
এদিকে স্থানীয়দের দাবি, পূর্ববর্তী শিক্ষকের চার্জ লিস্টে (দায়িত্ব হস্তান্তর তালিকা) উল্লেখ থাকা ৬৫ কেজি রডের সাথে এই ৯৫০ কেজি রডের কোনো সম্পর্ক নেই। তালিকাভুক্ত ৬৫ কেজি রড ছিল ঠিকাদারের রেখে যাওয়া অতিরিক্ত টুকরা রড।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল জানান, “গত ৭ অক্টোবর রড বিক্রির বিষয়টি জানতে পেরে ৮ অক্টোবর বিদ্যালয়টি পরিদর্শন করি। তখন স্টোররুমে কিছু রড পাওয়া যায়। তবে চার্জ লিস্টের রড এবং বিক্রির অভিযোগ ওঠা রড এক নয়—এমন নতুন তথ্য এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুল্ক প্রতিবন্ধকতা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


শুল্ক প্রতিবন্ধকতা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব শূন্য দশমিক ৪৯ শতাংশ থেকে ১ শতাংশে উন্নীত হলে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব হবে বলে মন্তব্য করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা। তারা জানান, এর জন্য রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, সনদায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং শুল্ক ও অশুল্ক বাধা দূর করা অপরিহার্য।

বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ‘যুক্তরাজ্যের বাজারে রপ্তানি বৃদ্ধি: তৈরি পোশাক ছাড়া অন্যান্য খাতের সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন। রাজধানীর ঢাকা চেম্বার অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের রপ্তানি দীর্ঘদিন ধরে তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমিয়ে ওষুধ, খাদ্য ও হিমায়িত খাদ্য, চিংড়ি, কৃষিপণ্য, বাইসাইকেল, হালকা প্রকৌশল ও প্লাস্টিকসহ অন্যান্য সম্ভাবনাময় খাতের রপ্তানি বাড়াতে হবে। বক্তারা যুক্তরাজ্য সরকারের প্রবর্তিত ডেভেলপিং কান্ট্রিজিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) সুবিধা কাজে লাগাতে রপ্তানিকারকদের প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ডিসিটিএসের আওতায় যুক্তরাজ্যের বাজারে প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রস্তুতি নিতে হবে। এছাড়া, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ, ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের বিষয়ে প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশি উদ্যোক্তারা বিদ্যমান সুযোগগুলো কাজে লাগাতে এগিয়ে আসবেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ জানান, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪.৬৭ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাতের অবদান প্রায় ৯৪ শতাংশ। অন্যদিকে, যুক্তরাজ্যের মোট আমদানির পরিমাণ ৯৪৮ বিলিয়ন ডলার হলেও দেশটির আমদানিতে বাংলাদেশের অংশ মাত্র ০.৪৯ শতাংশ। যদি এটি ১ শতাংশে উন্নীত করা যায়, তবে দেশের রপ্তানি ১০ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ইপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, রপ্তানি খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনে শুধুমাত্র একটি পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। এজন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের ওপর একটি কারিগরি অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস অঞ্চলের বাণিজ্য উন্নয়নবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা এলি পার্কার। অধিবেশনে ডিসিটিএসের আওতায় বর্তমান ও এলডিসি থেকে উত্তরণের পর যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ, অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা গ্রহণের পদ্ধতি এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে রপ্তানিকারকদের করণীয় তুলে ধরা হয়।

আলোচনা পর্বে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক অমৃতা মাকিন ইসলাম, হরটেক্স ফাউন্ডেশনের পরিচালক খুরশিদ আহমদ ফারহাদ, মেঘনা গ্রুপের পরিচালক মোহাম্মদ মুস্তাক আহমেদ তানভীর, কাপকেক এক্সপোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির ওবায়েদ, এম. ইউ. সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাফিউস সামি আলমগীরসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমপ্লায়েন্স নিশ্চিতকরণের জন্য সরকারি সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা ও নতুন বাজারের সুযোগ কাজে লাগানোর জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় বাংলাদেশের অপ্রচলিত বা নন-আরএমজি রপ্তানি সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%