ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সাংবাদিকদের ক্রীড়া চর্চায় এমপি বিথীকা বিনতে হোসাইনের উদ্যোগ


সাংবাদিকদের ক্রীড়া চর্চায় এমপি বিথীকা বিনতে হোসাইনের উদ্যোগ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনের পক্ষ থেকে কমলনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের বিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়, যা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপহার গ্রহণ করেন সাংবাদিক এম এ মজিদ, মুছা কালিমুল্লাহ, শোরাফ, এমরান এবং ইউনুছসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এমপির পক্ষ থেকে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসব ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সোহাগ, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব রেদোয়ান।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

উপহার প্রদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এমপি বিথীকা বিনতে হোসাইনের এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও বিনোদনমূলক ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে। এ উদ্যোগকে সাংবাদিক নেতৃবৃন্দ সাধুবাদ জানান। এদিকে, কমলনগর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি থানায় যথেষ্ট পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার সংকটের সমাধান না হলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবে না: কৃষকদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


সার সংকটের সমাধান না হলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবে না: কৃষকদল সভাপতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাসায়নিক সারের চরম সংকটের কারণে ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ শোনার পর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন উপজেলা কৃষি কর্মকর্তাকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, দ্রুত সার সংকটের সমাধান করা না হলে চাকরি থাকবে না।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর বালুর ঘাটে মহানন্দা-পুনর্ভবা নদীর মোহনায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নদীর পানি দিয়ে সেচকাজের একটি প্রকল্প পরিদর্শনকালে এই ঘটনা ঘটে।

পরিদর্শনকালে স্থানীয় কৃষকেরা বিএমডিএ চেয়ারম্যানের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমন মরসুমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা প্রয়োজনীয় ডিএপি ও অন্যান্য সার পাচ্ছেন না। এ কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় তারা ভুগছেন। সমস্যা আরও বাড়ছে, কারণ খোলাবাজারে অত্যন্ত উচ্চ দামে সারের মূল্য দরিদ্র কৃষকদের জন্য অপ্রাপ্য হয়ে উঠেছে। কৃষকদের এমন অভিযোগের পর ঘটনাস্থলে উপস্থিত গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেনের কাছে সারের কৃত্রিম সংকট এবং তদারকির বিষয়ে জবাবদিহি চান হাসান জাফির তুহিন।

জবাবদিহির একপর্যায়ে কৃষক দল সভাপতি ও বিএমডিএ চেয়ারম্যান স্পষ্টভাবে কৃষি কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, 'কৃষকদের সারের সমস্যার সমাধান না করলে চাকরি থাকবে না।' তিনি এই বাক্যটি পরপর দুইবার উচ্চারণ করেন এবং এ বিষয়ে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন জানিয়েছেন, চলতি মাসের নির্ধারিত বরাদ্দের সার প্রায় শেষ পর্যায়ে থাকলেও এটা সঠিকভাবে বন্টন করা হচ্ছে। বর্তমানে রোপা আমন এবং আমবাগানে একসঙ্গে সারের বাড়তি চাহিদা তৈরি হয়েছে, যার ফলে কিছু সাময়িক সমস্যা দেখা দিচ্ছে। কোনো ডিলার বা ব্যবসায়ী যাতে অবৈধ মজুত বা কালোবাজারি করতে না পারে, সেজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং তদারকি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট গোমস্তাপুরে সারের কৃত্রিম সংকট এবং চড়া দামের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আমন চাষিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আদালত প্রাঙ্গণে উত্তেজনা

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা বুলবুল হত্যা: ৮ আসামির ১০ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা বুলবুল হত্যা: ৮ আসামির ১০ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামি যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার ঘটনার মামলায় আটজন আসামিকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় তিনজন নারী আসামির প্রত্যেককে তিন দিনের রিমান্ডও দেওয়া হয়েছে।

রবিবার, এই রিমান্ড শুনানি নিয়ে আদালতের প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসামিদের ওপর হামলাকারীরাও চেষ্টা চালায়।

আইনজীবীরা জানান, রিমান্ড শুনানি উপলক্ষে এদিন সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আদালতে ভিড় জমাতে থাকেন। তারা বিচারের দাবি জানিয়ে আদালতের প্রাঙ্গণে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন। পরে তারা আদালতের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয়ার শুরু করেন। এতে অন্য একটি মামলার শুনানি ব্যাহত হলে বিচারক সাময়িকভাবে আদালত ত্যাগ করেন। তবে পরিস্থিতি শান্ত হলে তিনি পুনরায় আদালতে ফেরেন।

পরে, বুলবুল আহমেদের হত্যা মামলার আসামিদের রিমান্ড শুনানির জন্য যখন আদালতে নিয়ে যাচ্ছিলেন, তখন নেতাকর্মীরা আসামিদের ওপর হামলা করার চেষ্টা করেন। কিছু লোক পুলিশ ব্যারিকেড ভেঙে আসামিদের ওপর হামলা করতে উদ্যত হন। পরে পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, 'আসামিদের আদালতে হাজির হওয়ার খবর শোনার পর আমরা আদালতে অবস্থান করি। মূলত বুলবুল আহমেদকে হারিয়ে আমাদের লোকজন ক্ষুব্ধ হয়ে আছেন। তারা এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না। সেইসাথে আসামিদের আচরণ দেখেও তারা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।'

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত শেখ সিফাত, জুমান অথবা হোয়াইট জুমান, মাহবুব হোসেন অথবা মাহাফুজ, রিয়াদ, মো. সিয়াম, ইফরান, ইয়াসমিন ও সিজান অথবা জিসানকে আদালত ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে। একইসাথে মোসা. মিনারা, নাসিমা ও রুমার জন্য তিন দিনের রিমান্ডও দেওয়া হয়েছে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, 'আসামিদের আদালতে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করার চেষ্টা করা হয়েছিল। আমাদের সদস্যদের প্রচেষ্টায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন।'

এর আগের ঘটনা অনুযায়ী, গত ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুল (৪৫) হত্যা করার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মামলা তুলে না নেওয়ার কারণে 'সিফাত বাহিনী'র প্রধান সিফাতের নেতৃত্বে বুলবুলকে কুপানো হয়েছে। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদের এলাকা রাজা মাস্টারের ছেলে। তিনি সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার ক্যান্সার, ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত থেকে টেস্ট অভিষেক সারাংশের লড়াইয়ের গল্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বাবার ক্যান্সার, ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত থেকে টেস্ট অভিষেক সারাংশের লড়াইয়ের গল্প

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হল মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈনের। রবিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া ম্যাচে ৩৩ বছর বয়সী জৈন সতীর্থ ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাত থেকে টেস্ট ক্যাপ পান।

তার অভিষেকের কারণে প্রথম টেস্টে খেলা কুলদীপ যাদবকে একাদশের বাইরে রাখা হয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। টসের সময়েই জৈনের অভিষেকের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে কুলদীপের বাদ পড়ার কারণ হিসেবে গিলের দেওয়া ‘ইনফেকশনে’র ব্যাখ্যা কিছুটা চমকে দেওয়ার মতো।

আজকালের প্রতিবেদনে বলা হয়, গলে প্রথম টেস্টে ভারত ১৬৫ রানে জয় পেয়েছিল। সেই ম্যাচে কুলদীপ ২৫ ওভার বল করে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এবং অভিষেক হওয়া মানব সুথার বল হাতে বেশি প্রভাব ফেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি শ্রীলঙ্কার পরিবেশে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন জৈন।

ভারত ‘এ’ দলের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচে ছয়টি উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ৭০ রান করেছিলেন তিনি।

জৈনের অন্তর্ভুক্তিতে ভারতের হাতে এল আরও একটি ডান হাতি অফ-স্পিন বিকল্প। একইসঙ্গে ব্যাটিংয়েও বাড়ল গভীরতা। পাঁচ বোলারের কম্বিনেশন ধরে রাখতে চাওয়া ভারতীয় দলের কাছে তার অলরাউন্ড দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইন্দোরে ১৯৯৩ সালের ৩১ মার্চ জন্ম জৈনের।

২০১৪-১৫ মরশুমে মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তাঁর বাবা সুবোধ জৈনও মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। ইন্দোরের বিজয় ক্লাবে ক্রিকেট শেখার সময় রাজত পাতিদারের সঙ্গেও খেলেছেন সারাংশ।

২০২১-২২ মৌসুমে মধ্যপ্রদেশের প্রথম রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। নকআউট পর্বে ১৩টি উইকেট নেওয়ার পাশাপাশি মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালে ৫৭ রান করেন তিনি।

২০২২-২৩ রঞ্জি ট্রফিতে ৩৫টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৬০ রান করেন জৈন। সেই পারফরম্যান্সের জন্য তিনি টুর্নামেন্টের সেরা অলরাউন্ডারের লালা অমরনাথ পুরস্কার পান।

২০২৫ বছরের দলীপ ট্রফিতেও দুরন্ত ছন্দে ছিলেন জৈন। সেন্ট্রাল জোনের হয়ে দুই ম্যাচে ১৬টি উইকেট নেওয়ার পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল, দুই ম্যাচেই অর্ধশতরান করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

এরপর ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতেও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৫৭.৫৫ গড় এবং ৩০টি উইকেটও তিনি নিয়েছেন।

অন্যদিকে, কুলদীপের বাদ পড়া প্রথমে শুধুই দলীয় কম্বিনেশনের সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। ২০১৭ সালে টেস্ট অভিষেকের পর থেকে মাত্র ১৯টি টেস্ট খেলেছেন বাঁ হাতি এই চায়নাম্যান বোলার। দলের ভারসাম্য এবং ফিঙ্গার স্পিনারদের প্রতি ভারতের আস্থার কারণে একাধিকবার তাঁকে বাইরে থাকতে হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের ১০টি টেস্টেও তাঁকে একটিতেও খেলানো হয়নি।

তবে কলম্বো টেস্টের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর কুলদীপের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, পরিস্থিতি অনুযায়ী দলের সবচেয়ে কার্যকর বোলারদেরই বেছে নেওয়া হয় এবং কুলদীপ এখনও ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও কুলদীপের প্রশংসা করে জানিয়েছিলেন, তিনি ভাল বল করছেন এবং দলের পরিকল্পনায় এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে ‘ইনফেকশন’-এর কারণে তাঁর অনুপস্থিতি পরিস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

তবে কুলদীপের অনুপস্থিতির চেয়েও সারাংশ জৈনের কাছে বড় বিষয় তাঁর বহু প্রতীক্ষিত অভিষেক। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের অলরাউন্ড দক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ পেলেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার।

কলম্বো টেস্টে ভারতীয় একাদশ হল: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সারাংশ জৈন, মানব সুতার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় কৃষক সেলিম গাজী অসময়ে ব্ল্যাক বেবি ছাদে তরমুজ চাষে ব্যাপক সফল

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


কলাপাড়ায় কৃষক সেলিম গাজী অসময়ে ব্ল্যাক বেবি ছাদে তরমুজ চাষে ব্যাপক সফল

পটুয়াখালীর কলাপাড়ায় ছাদ কৃষির পরিসর বেড়ে গেছে, এবং এ সাথেই নতুনভাবে যুক্ত হয়েছে তরমুজের চাষ। আবহাওয়া এবং পরিবেশও তরমুজের চাষের জন্য বেশ উপযোগী। কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মো. সেলিম গাজী অসময়ে ব্ল্যাক বেবি জাতের কালো রঙের তরমুজ চাষ করে সফলতা অর্জন করেছেন। অসংখ্য থোকায় থোকায় মাচায় মাচায় ঝুলছে কালো রংয়ের তরমুজ। ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি তরমুজকে জাল দিয়ে ঝোলানো হয়েছে। এই তরমুজ দেখতে প্রতিদিন উৎসুক জনতার ভিড় জমছে। শখের বশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করার ফলে তিনি সাফল্য পেয়েছেন। তার সাফল্য দেখে অন্য কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। ফলনও বেশ ভালো এসেছে। যখন দেখবে তখন মন জুড়িয়ে যায়। আর ছাদে রয়েছে রসালো ও সুস্বাদু এই তরমুজ। তরমুজ একটি উৎকৃষ্ট এবং তৃপ্তিদায়ক ফল। গরমের দিনে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ এবং পানি বেরিয়ে যায়, যা পূরণ করতে তরমুজ সহায়তা করে। এছাড়াও, তরমুজে লাইকোপিন রয়েছে, যা একটি অ্যান্টি-অক্সিডেন্ট।

রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে সেলিম গাজীর বাড়ির ছাদে পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে চার আকৃতির মাচার ওপরে সবুজ পাতার নিচে ঝুলছে কালো রঙের তরমুজ। মাচায় ঝুলে থাকা তরমুজের ভারসাম্য রক্ষা করতে প্রতিটি তরমুজকে লাল জালি দিয়ে ঝোলানো হয়েছে। সবুজ কচি লতাপাতার মাঝে প্রায় ২৫ থানার গাছে ঝুলছে কালো রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে মাচা নুয়ে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন কালোর সমারোহ। পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। এ তরমুজ চাষ দেখতে এলাকাবাসী ভিড় করছেন। কৃষক সেলিম গাজীর সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও এ জাতের তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। তারা আমার কাছে পরামর্শ চাইছেন, এবং আমি পরামর্শ দিয়েছি। এক কথায়, কালো রঙের তরমুজ চাষে কৃষক সেলিম গাজী সত্যিই চমক দেখিয়েছেন।

কৃষক সেলিম গাজী বলেন, তিনি বাড়ির ছাদে বস্তায় মাটি ও গরুর গোবর ব্যবহার করে সার তৈরি করেন এবং সেই সার দিয়ে প্রথমে পলিথিনে তরমুজের বীজ চারা করেন। তিনি ৫০টি থানা ছাদে তরমুজের চারা রোপন করেন। প্রথমদিকের বৃষ্টিতে কিছু চারা নষ্ট হয়ে যায়, কিন্তু ২৫টি থানার চারা ভালো ছিল, যার ফলে ৪০টি তরমুজ হয়েছে। এই লাভ তার পরিবারের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। এই পদ্ধতির জন্য শুরুতে খরচ কিছুটা বেশি হলেও পরবর্তী সময়ে খরচ খুব কম হয়ে যায়। এছাড়াও, আগাছা হয় না বলেই কোন পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা নেই। দফায় দফায় সার দেওয়ার ঝামেলাও নেই। জোষ্ঠ মাসে তিনি প্রথম চারা রোপন করেন এবং অনলাইনের মাধ্যমে বীজ ক্রয় করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তরমুজ চাষের বিস্তারিত জানেন এবং সার ও ঔষধ দেওয়ার ব্যাপারে পরামর্শ পেয়ে থাকেন। এরপর তিনি প্রায় সাত হাজার টাকা বিনিয়োগ করে ছাদে তরমুজ, শসা, করলা, লাউ চাষ করেন। এ তরমুজ শেষ হলে সামনে ৫০ থানার জিওব্যাগের মাধ্যমে চাষ করবেন বলে জানান। বীজের চারা গজালে বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করেন। বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা তুলে দেন। এভাবেই তিনি তার ক্ষেত প্রস্তুত করেছেন বলেন জানান।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, সেলিম গাজী একজন আদর্শ কৃষক এবং তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। এলাকায় বিষমুক্ত সবজি এবং নানা রকম ফসল ফলিয়ে নিজেদের চাহিদা মিটিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে, ছোট পরিসরে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে কৃষিতে সফলতা অর্জন করা সম্ভব।

কলাপাড়া উপজেলা কৃষিকর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, বর্ষা মওসুমে মালচিং পদ্ধতির মাধ্যমে তরমুজ চাষাবাদ করাটা উত্তম। কারণ, বস্তার কারণে কিছু দিনের মধ্যে বস্তা পচে যায়। তরমুজ একটি লাভজনক কৃষি উপাদান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%