০১:১৭ এম
এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষাতেও কুড়িগ্রামের তিন জমজ বোন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই তিন মেধাবী শিক্ষার্থী কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক এবং গৃহিণী শাহিনা আক্তারের মেয়ে।
জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে একইভাবে সাফল্য অর্জন করে।
আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।
পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, ছোটোবেলা থেকেই তিন বোনের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন, পারস্পরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহ ও অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে। একজনের অনুপ্রেরণা অন্য দুজনকে আরও ভালো করতে উদ্বুদ্ধ করেছে।
শিক্ষার্থীদের বাবা তারিকুর রহমান তারিক তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এটি আল্লাহর অশেষ রহমত। তাদের ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আশা করেন তিনি।
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন একটি বিরল ঘটনা। এটি শুধু তাঁদের পরিবারের নয়, পুরো কুড়িগ্রামের জন্য গর্বের বিষয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর খুলনা ও বাগেরহাট সফরে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন