ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলার সংগ্রহে এনভিডিয়ার জোট


এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলার সংগ্রহে এনভিডিয়ার জোট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে ৫০০ বিলিয়ন ডলার (৩৭০ বিলিয়ন পাউন্ড) মূলধন সংগ্রহের লক্ষ্যে এনভিডিয়া ওয়াল স্ট্রিটের কয়েকটি প্রধান ব্যাংক এবং বিনিয়োগকারীদের সাথে জোট করেছে।

চিপ নির্মাণকারী প্রতিষ্ঠানটি জানায়, তারা অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাক্স এবং কেকেআরের সাথে চুক্তি করেছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা প্রথমবারের মতো এআই হার্ডওয়্যার ও অবকাঠামোকে, যা সাধারণত ‘কম্পিউট’ নামে পরিচিত, পৃথক একটি অ্যাসেট ক্লাস হিসেবে বিবেচনা করছে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলছেন, “এআইয়ের ক্ষেত্রে কম্পিউটই হলো রাজস্ব। এআই অবকাঠামোয় স্বাধীনভাবে অর্থায়নের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহকারীদের একত্র করা হচ্ছে।”

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

সংগ্রহিত অর্থটি এনভিডিয়ার নিজস্ব প্রকল্প এবং অংশীদারদের নির্মিত প্রকল্পে ব্যয় করা হবে। এই তহবিলের আওতায় নতুন ডেটা সেন্টার নির্মাণের মতো অনেক অবকাঠামো প্রকল্প রয়েছে। এসব ডেটা সেন্টারে এআইয়ের তথ্য ও কার্যক্রম প্রক্রিয়াকরণের জন্য বিপুলসংখ্যক কম্পিউটার চিপ রাখা, পরিচালনা এবং ঠান্ডা রাখার ব্যবস্থাও থাকবে।

এছাড়া, এআই চিপ তৈরির নতুন কারখানা নির্মাণ এবং ক্রেতাদের কাছে এসব চিপের সরবরাহ বৃদ্ধি করতেও এই অর্থ ব্যবহার করা হতে পারে। কেকেআরের সহ-প্রধান নির্বাহী জো বে ও স্কট নাটাল এক যৌথ বিবৃতিতে বলেন, “কম্পিউট একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সম্পদে পরিণত হয়েছে। ডিজিটাল অবকাঠামোর ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা থেকে তারা বুঝেছেন, উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বাস্তবায়নই কঠিন কাজ।”

বর্তমানে প্রায় সব বড় প্রযুক্তি ও এআই কোম্পানি তাদের পরিষেবা, এআই প্ল্যাটফর্ম এবং এআই চ্যাটবট পরিচালনায় এনভিডিয়ার কম্পিউটার চিপ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করে।

নভেম্বর ১০ তারিখে একটি বিবৃতিতে হুয়াং চিপ নির্মাতা হিসেবে এনভিডিয়ার ভূমিকা নিয়ে বলেছেন, তারা এখন নতুন ধরনের উৎপাদনশীল এবং বিনিয়োগযোগ্য অবকাঠামো, যা ‘এআই ফ্যাক্টরি’ বলা হয়, তৈরিতে সহায়তা করছে। এনভিডিয়ার অংশীদার ব্যাংক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের এই নতুন সক্ষমতা এআইয়ের দ্রুত বিস্তারে আরও বড় পরিসরে অর্থায়নের সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

১ ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ পরিচালনাকারী ঋণদাতা প্রতিষ্ঠান অ্যাপোলোর প্রেসিডেন্ট জিম জেল্টার বলেছেন, “আধুনিক কম্পিউটিং একটি দুর্লভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ শ্রেণি হিসেবে আবির্ভূত হয়েছে। এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে যাচ্ছে।”

এর আগে গত মাসে ব্ল্যাকরক টেক্সাসের একটি ডেটা সেন্টারে অর্থায়ন এবং সংখ্যাগরিষ্ঠ মালিকানা নেওয়ার জন্য মেটার সঙ্গে পৃথক একটি চুক্তি করেছে। অন্যদিকে, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক সম্প্রতি তাদের অবকাঠামোয় বিনিয়োগের জন্য ম্যাককোয়ারি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং সিঙ্গাপুরের বিনিয়োগ ব্যাংক জিআইসির সাথে চুক্তি করেছে।

অ্যানথ্রোপিক চুক্তিটির আর্থিক আকার জানায়নি, তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের জনপ্রিয় চ্যাটবট ‘ক্লড’-এর চাহিদার এতটাই বৃদ্ধি পেয়েছে যে, সেই চাহিদা পূরণে উল্লেখযোগ্য নতুন কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন।

সূত্র-বিবিসি

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ নতুন সেনা নামাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৬ এম


ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ নতুন সেনা নামাচ্ছেন পুতিন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ নতুন সৈন্য নামানোর পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলেনস্কি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুতিন ৫ লাখ নতুন সেনাকে মাঠে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূলত ২১ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্ট (ডুমা) নির্বাচনের পরে এই সেনা সমাবেশ শুরু হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু, নিজ দেশে জনগণের ক্ষোভের ভয়ে পুতিন প্রকাশ্যে এটি করবেন না। দ্রুত বিশাল সেনাবহরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে এই অনভিজ্ঞ সেনাদের কারণে রণক্ষেত্রে রাশিয়ার ব্যাপক প্রাণহানি ঘটবে বলে মনে করেন জেলেনস্কি।

এদিকে, পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান সতর্ক করেছেন যে, ইউক্রেন রাশিয়ার গভীরে হামলা চালানোর কারণে যুদ্ধ এখন বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে গেছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে পুতিন শেষ অস্ত্র হিসেবে পরমাণু হামলা চালাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

চলতি বছর উভয় দেশই দূরপাল্লার হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বলে জাতিসংঘ জানিয়েছে। সোমবার রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং একই দিনে ইউক্রেনের খারকিভে রুশ গোলাবর্ষণে ৫ জন প্রাণ হারান। রাশিয়া একদিনে ইউক্রেনের ৪৫৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে, কিয়েভের দাবি অনুযায়ী, রাশিয়া তাদের ভূখণ্ডে ১২৬টি ড্রোন ছুড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় খরা, ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৭ এম


ইংল্যান্ডের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় খরা, ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ

ইতিহাসে সবচেয়ে শুষ্কতম জুলাই মাসের ধাক্কা সামলে উঠতে না উঠতেই নজিরবিহীন ‘ফ্ল্যাশ খরা’ বা দ্রুত ছড়িয়ে পড়া খরার কবলে পড়েছে ইংল্যান্ড।

দেশটিতে চলতি গ্রীষ্মেই রেকর্ড পঞ্চম তাপপ্রবাহ এবং তীব্র দাবদাহের পূর্বাভাস থাকায় এই পানিসংকট সামনে আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের প্রায় ৭১.৩ শতাংশ এলাকা এখন খরাকবলিত। টানা অনাবৃষ্টি ও অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশের নদীগুলোর পানি আশঙ্কাজনকভাবে নেমে গেছে। যে মাঠগুলো বছরের এই সময়ে সবুজে ঘেরা থাকার কথা, তা এখন শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। এর ফলে ফসলের উৎপাদন কমে গিয়ে দেখা দিতে পারে তীব্র খাদ্যসংকট।

পরিবেশ বিভাগ (ডেফরা) জানিয়েছে, মধ্য ইংল্যান্ডের মিডল্যান্ডস ও উত্তর-পূর্বাঞ্চল নতুন করে খরার কবলে পড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগস্টের শুরুতেও রেকর্ড অনাবৃষ্টির কারণে যুক্তরাজ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ১০ শতাংশ রেকর্ড করা হয়েছে। ফলে দেশের কোনো অঞ্চলেরই পানির স্বাভাবিক অবস্থা বজায় নেই। বিগত পাঁচ বছরে এটি দেশটির তৃতীয় খরা।

বর্তমানে যুক্তরাজ্যের মোট ৬ কোটি ৯৩ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষই খরাকবলিত এলাকায় বসবাস করছেন। পানি ব্যবহারে বিধিনিষেধ ও হোসপাইপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ২ কোটি ৭০ লাখের বেশি নাগরিক। অন্যদিকে খাদ্য উৎপাদন রক্ষায় কৃষকদের সেচের ওপরও নানা কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। ন্যাশনাল ড্রট গ্রুপের প্রধান টনি গ্রেলিং বলেছেন, দীর্ঘস্থায়ী এই শুষ্ক আবহাওয়া পরিবেশ ও কৃষিতে দীর্ঘমেয়াদি মারাত্মক প্রভাব ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান কে এই আলী আবদোল্লাহি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ এম


ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান কে এই আলী আবদোল্লাহি?

যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষা ঢাল’ হিসেবে কাজ করলে প্রতিবেশী দেশগুলো যে যুদ্ধের আগুনে পুড়তে হবে—সম্প্রতি এই কড়া হুমকি দিয়ে আলোচনায় এসেছেন জেনারেল আলী আবদোল্লাহি। বর্তমানে, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধংদেহী এই জেনারেলকেই ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান (চিফ অব স্টাফ) হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

সোমবার সর্বোচ্চ নেতার ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একসাথে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের পাশাপাশি তাকে মেজর জেনারেল পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। মূলত, এই শীর্ষ দুই পদে নিয়োগের মাধ্যমে মোজতবা খামেনি দেশের সামরিক বাহিনীর ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষমতার ছাপ স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সামরিক পদে এটিই ছিল তার প্রথম বড় রদবদল।

নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি এর আগে ‘খাতাম আল-আম্বিয়া’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। এটি মূলত ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর অভিযানের মধ্যে সমন্বয়কারী একটি কেন্দ্রীয় কমান্ড।

চলমান এই যুদ্ধের মাঝে আবদোল্লাহি একাধিকবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হুমকি দিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছিলেন, ‘যে দেশই অপরাধী ও আক্রমণাত্মক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে, তাদেরই যুদ্ধের লেলিহান শিখায় ভস্মীভূত হতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ বছর পর সৌদির মরুভূমিতে আবারও দেখা মিলল অনাগারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ এম


১০০ বছর পর সৌদির মরুভূমিতে আবারও দেখা মিলল অনাগারের

মৃত্যুর উচ্চ ঝুঁকি কাটিয়ে এক বছরের সফলভাবে বেঁচে থাকার পর অবশেষে সৌদি আরবের মরুভূমিতে বিলুপ্তপ্রায় ‘অনাগার’ শাবকের ঐতিহাসিক জন্মের খবর প্রকাশ্যে আনা হয়েছে। এই সাফল্যকে দেশটির কর্তৃপক্ষ এক শতাব্দী ধরে হারিয়ে যাওয়া প্রাকৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার একটি বড় মাইলফলক হিসেবে দেখছে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভের ‘রিওয়াইল্ড অ্যারাবিয়া’ কর্মসূচির আওতায় ২০২৫ সালের জুন মাসে এই পুরুষ শাবকটির জন্ম হয়। অনাগার শাবকদের প্রথম বছরে বেঁচে থাকার হার মাত্র ৫০ শতাংশ হওয়ায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই প্রথম ১২ মাস অতিক্রম না করা পর্যন্ত খবরটি গোপন রাখা হয়েছিল। বর্তমানে রিজার্ভের আরও দুটি অনাগার গর্ভবতী এবং আগামী শীতে তাদের সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে জর্ডানের শওমারি রিজার্ভ থেকে ৯৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাঁচটি স্ত্রী ও দুটি পুরুষ অনাগার সৌদিতে আনা হয়। ঘণ্টায় ৬৪ থেকে ৭০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম এই প্রাণী প্রাচীন আরবের ৮০টিরও বেশি কবিতায় গতি ও স্বাধীনতার প্রতীক হিসেবে স্থান পেয়েছিল।

বর্তমানে বিশ্বজুড়ে ৬০০টিরও কম পারস্য অনাগার টিকে রয়েছে। ২০২৫ সালে আইইউসিএন একে ‘চরম বিপন্ন’ হিসেবে চিহ্নিত করে সতর্ক করেছে, কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে এদের সংখ্যা ৯০ শতাংশ কমে যেতে পারে।

রিজার্ভের সিইও অ্যান্ড্রু জালুমিস জানান, লক্ষ্যভিত্তিক ২৩টি প্রজাতির মধ্যে ১৪টি ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে এবং ৬টি সফলভাবে বংশবৃদ্ধি করেছে। আগামী ২৫ বছরে চিতাবাঘ, চিতা ও সিংহের মতো শিকারি প্রাণী ফিরিয়ে এনে সম্পূর্ণ স্বাভাবিক বাস্তুতন্ত্র গড়াই সৌদির মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%