ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান কে এই আলী আবদোল্লাহি?


ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান কে এই আলী আবদোল্লাহি?

যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষা ঢাল’ হিসেবে কাজ করলে প্রতিবেশী দেশগুলো যে যুদ্ধের আগুনে পুড়তে হবে—সম্প্রতি এই কড়া হুমকি দিয়ে আলোচনায় এসেছেন জেনারেল আলী আবদোল্লাহি। বর্তমানে, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধংদেহী এই জেনারেলকেই ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান (চিফ অব স্টাফ) হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

সোমবার সর্বোচ্চ নেতার ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একসাথে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের পাশাপাশি তাকে মেজর জেনারেল পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। মূলত, এই শীর্ষ দুই পদে নিয়োগের মাধ্যমে মোজতবা খামেনি দেশের সামরিক বাহিনীর ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষমতার ছাপ স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সামরিক পদে এটিই ছিল তার প্রথম বড় রদবদল।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত

নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি এর আগে ‘খাতাম আল-আম্বিয়া’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। এটি মূলত ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর অভিযানের মধ্যে সমন্বয়কারী একটি কেন্দ্রীয় কমান্ড।

চলমান এই যুদ্ধের মাঝে আবদোল্লাহি একাধিকবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হুমকি দিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছিলেন, ‘যে দেশই অপরাধী ও আক্রমণাত্মক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে, তাদেরই যুদ্ধের লেলিহান শিখায় ভস্মীভূত হতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ বছর পর সৌদির মরুভূমিতে আবারও দেখা মিলল অনাগারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ এম


১০০ বছর পর সৌদির মরুভূমিতে আবারও দেখা মিলল অনাগারের

মৃত্যুর উচ্চ ঝুঁকি কাটিয়ে এক বছরের সফলভাবে বেঁচে থাকার পর অবশেষে সৌদি আরবের মরুভূমিতে বিলুপ্তপ্রায় ‘অনাগার’ শাবকের ঐতিহাসিক জন্মের খবর প্রকাশ্যে আনা হয়েছে। এই সাফল্যকে দেশটির কর্তৃপক্ষ এক শতাব্দী ধরে হারিয়ে যাওয়া প্রাকৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার একটি বড় মাইলফলক হিসেবে দেখছে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভের ‘রিওয়াইল্ড অ্যারাবিয়া’ কর্মসূচির আওতায় ২০২৫ সালের জুন মাসে এই পুরুষ শাবকটির জন্ম হয়। অনাগার শাবকদের প্রথম বছরে বেঁচে থাকার হার মাত্র ৫০ শতাংশ হওয়ায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই প্রথম ১২ মাস অতিক্রম না করা পর্যন্ত খবরটি গোপন রাখা হয়েছিল। বর্তমানে রিজার্ভের আরও দুটি অনাগার গর্ভবতী এবং আগামী শীতে তাদের সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে জর্ডানের শওমারি রিজার্ভ থেকে ৯৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাঁচটি স্ত্রী ও দুটি পুরুষ অনাগার সৌদিতে আনা হয়। ঘণ্টায় ৬৪ থেকে ৭০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম এই প্রাণী প্রাচীন আরবের ৮০টিরও বেশি কবিতায় গতি ও স্বাধীনতার প্রতীক হিসেবে স্থান পেয়েছিল।

বর্তমানে বিশ্বজুড়ে ৬০০টিরও কম পারস্য অনাগার টিকে রয়েছে। ২০২৫ সালে আইইউসিএন একে ‘চরম বিপন্ন’ হিসেবে চিহ্নিত করে সতর্ক করেছে, কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে এদের সংখ্যা ৯০ শতাংশ কমে যেতে পারে।

রিজার্ভের সিইও অ্যান্ড্রু জালুমিস জানান, লক্ষ্যভিত্তিক ২৩টি প্রজাতির মধ্যে ১৪টি ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে এবং ৬টি সফলভাবে বংশবৃদ্ধি করেছে। আগামী ২৫ বছরে চিতাবাঘ, চিতা ও সিংহের মতো শিকারি প্রাণী ফিরিয়ে এনে সম্পূর্ণ স্বাভাবিক বাস্তুতন্ত্র গড়াই সৌদির মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের প্রশাসনের আমলে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ এম


ট্রাম্পের প্রশাসনের আমলে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্পের ফের ক্ষমতাগ্রহণের পর অভিবাসন ব্যবস্থা কঠোর করার অংশ হিসেবে, এটি নজিরবিহীন বলে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপের আওতায়, গুরুতর অপরাধে জড়িতদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট ব্যক্তিত্বের হত্যাকাণ্ডে উল্লাস প্রকাশকারীদেরও লক্ষ্যে নেওয়া হয়েছে।

সোমবার, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ভিসা বিধিমালা লঙ্ঘন, অপরাধ সংঘটন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, জালিয়াতি, জাতীয় নিরাপত্তা বিপন্ন করা এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহারকারীদের ভিসা বাতিল করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হওয়ার পর বেশিরভাগ ভিসা বাতিল হয়েছে, যার মূল কারণ ছিল মারামারি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদক অপরাধ। আরও উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ধর্ষণ, মানব পাচার, অপহরণ এবং শিশু যৌন নির্যাতনের মতো অভিযোগের ভিত্তিতে অনেকের ভিসা বাতিল হয়েছে।

বিশেষ ঘটনার উদাহরণ দিয়ে দপ্তরটি জানায়, কেবল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়ার উদ্দেশ্যে আসা উত্তর আফ্রিকার শতাধিক ‘বার্থ ট্যুরিস্ট’ অভিভাবকের ভিসা বাতিল করেছে সেখানকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে, কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডে সোশাল মিডিয়ায় আনন্দ প্রকাশকারী একাধিক বিদেশির ভিসাও প্রত্যাহার করা হয়েছে, যাদের একজন মন্তব্য করেছিলেন যে কার্ক ‘অনেক দেরিতে মারা গেছেন’।

এর আগে, গত জানুয়ারিতে, দপ্তরটি রেকর্ড ১ লাখের বেশি ভিসা বাতিলের খবর জানিয়েছিল। বর্তমানে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন রেকর্ডসংখ্যক মানুষকে বহিষ্কার করছে। একই সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট যাচাই এবং অতিরিক্ত স্ক্রিনিং। তবে মানবাধিকার রক্ষার্থীরা এই স্ক্রিনিংয়ের তীব্র সমালোচনা করে বলছেন, এটি বাকস্বাধীনতা ক্ষুণ্ণ করছে এবং অভিবাসীদের নজরদারির মধ্যে ফেলার শামিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একমাত্র যুদ্ধবিরোধী দলকে নির্বাচনে নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ এম


একমাত্র যুদ্ধবিরোধী দলকে নির্বাচনে নিষিদ্ধ করল রাশিয়া

ইউক্রেন যুদ্ধের বয়স সাড়ে চার বছর অতিক্রম করেছে। যুদ্ধ পরিস্থিতির মাঝে রাশিয়ার শান্তিকামী মানুষের শেষ রাজনৈতিক বিকল্পটুকুও ক্রেমলিন কাড়িয়ে নিয়েছে। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়ার জন্য দেশের একমাত্র যুদ্ধবিরোধী দল ‘ইয়াবলকো’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ওই নিষেধাজ্ঞার পক্ষে ক্রেমলিনপন্থী এক জাতীয়তাবাদী দলের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ভিয়াচেস্লাভ কিরিলভ স্টেট দুমার নবম অধিবেশনের নির্বাচনে ইয়াবলকোর প্রার্থী তালিকা বাতিলের রায় জারি করেন।

রায় প্রকাশের পরপরই আদালতের বাইরে সমবেত হওয়া প্রায় একশ তরুণ সমর্থক ‘ধিক্কার! ধিক্কার!’ স্লোগানে পুরো চত্বরকে উত্তপ্ত করে তোলে। এই রায় শোনার পর ইয়াবলকো প্রধান নিকোলাই রাইবাকভ ওই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে বলেন, আমাদের সামনে দীর্ঘ পথ বাকি রয়েছে। আমাদের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের মৃত্যু থামিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা। আমাদের প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যেই পরিচালিত হবে।

বর্তমানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বিরোধীরা কারাবন্দী, নির্বাসিত বা মৃত হয়ে যাওয়ায় ইয়াবলকোই ছিল রাশিয়ায় সক্রিয় শেষ উদারপন্থী শক্তি। প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াও দলটিকে সমর্থন জানিয়েছেন। যদিও রাশিয়ায় তাদের দুজনকেই ‘উগ্রপন্থী’ তালিকায় রাখা হয়েছে।

রুশ ভাষায় ‘ইয়াবলকো’ শব্দটির অর্থ ‘আপেল’। চলতি বছরের একটি জরিপে দলটির জনসমর্থন ছিল মাত্র ৩ শতাংশ, যা পার্লামেন্টে আসন পাওয়ার জন্য প্রয়োজনীয় ৫ শতাংশের বাধা পূরণে ব্যর্থ। ক্রেমলিনের কঠোর নিয়ন্ত্রণের কারণে ২০০৩ সালের পর থেকে তারা কোনো আসন পায়নি; প্রতিবারই জয় পেয়েছে পুতিনের ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ দল।

হলেও স্বতন্ত্র সমীক্ষা অনুযায়ী, বেশি সংখ্যক সাধারণ রুশ জনগণ কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা করতে চান। কিন্তু ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সংলাপ নাকচ করে পুতিনের অনড় অবস্থানের কারণে কূটনৈতিক শান্তিপ্রচেষ্টা বারবার থমকে যাচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমতি ছাড়া ইরানি বিমান অবতরণের চেষ্টা, সৌদি বিমান হামলায় ভেস্তে যাচ্ছে ইয়েমেন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ এম


অনুমতি ছাড়া ইরানি বিমান অবতরণের চেষ্টা, সৌদি বিমান হামলায় ভেস্তে যাচ্ছে ইয়েমেন চুক্তি

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া ঐতিহাসিক যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেন ফের বড় ধরনের সংঘাতের মুখে পড়েছে। গত ১৩ জুলাই সানা বিমানবন্দরে অনুমতি ছাড়া আসা একটি ইরানি বিমানকে লক্ষ্য করে সৌদি জোটের বিমান হামলার মধ্য দিয়ে নতুন উত্তেজনার সূচনা ঘটে। মার্কিন নিষেধাজ্ঞার শিকার হওয়া ‘মাহান এয়ার’ নামে পরিচিত ওই বিমানটিতে ছিলেন উচ্চপর্যায়ের হুথি প্রতিনিধিদল। ফলে বিমানটি সানা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে পারেনি। এর পাশাপাশি, এই ঘটনার বদলা নিতে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের আবহা বিমানবন্দর, তেলক্ষেত্র এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, পাশাপাশি তারা নৌ-অবরোধও ঘোষণা করে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও হুথি নিয়ন্ত্রিত হোদাইদা ও কামারান দ্বীপে পাল্টা বিমান হামলা চালায়, এবং সীমান্তজুড়ে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নেয়। হুথিরা পাল্টা ইয়েমেনের মধ্য ও দক্ষিণাঞ্চলের সামরিক ক্যাম্প এবং কৌশলগত মোখা বন্দরে রকেট ও ড্রোন হামলা চালানোর ফলে সেখানে বহু সেনা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

বিশ্লেষকদের মতে, আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর তেহরানের নির্দেশে হুথিরা আঞ্চলিক চাপ তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি, নিজেদের এলাকায় চরম অর্থনৈতিক সংকট ও জনক্ষোভের সমস্যা ঢাকা দেওয়ার উদ্দেশ্যে হুথি গোষ্ঠী ইয়েমেনের আকাশসীমা ও সমুদ্রবন্দরের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, এবং সৌদি অবরোধকে দায়ী করছে।

জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২২ সালের চুক্তির পর ইয়েমেন এখন সবচেয়ে বড় সংঘাতের ঝুঁকিতে রয়েছে। ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে ওমানের মধ্যস্থতায় পর্দার অন্তরালে কূটনৈতিক আলোচনা চললেও, উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে বর্তমানে কোনো টেকসই সমঝোতায় পেঁৗছানো সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%