ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

একমাত্র যুদ্ধবিরোধী দলকে নির্বাচনে নিষিদ্ধ করল রাশিয়া


একমাত্র যুদ্ধবিরোধী দলকে নির্বাচনে নিষিদ্ধ করল রাশিয়া

ইউক্রেন যুদ্ধের বয়স সাড়ে চার বছর অতিক্রম করেছে। যুদ্ধ পরিস্থিতির মাঝে রাশিয়ার শান্তিকামী মানুষের শেষ রাজনৈতিক বিকল্পটুকুও ক্রেমলিন কাড়িয়ে নিয়েছে। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়ার জন্য দেশের একমাত্র যুদ্ধবিরোধী দল ‘ইয়াবলকো’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ওই নিষেধাজ্ঞার পক্ষে ক্রেমলিনপন্থী এক জাতীয়তাবাদী দলের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ভিয়াচেস্লাভ কিরিলভ স্টেট দুমার নবম অধিবেশনের নির্বাচনে ইয়াবলকোর প্রার্থী তালিকা বাতিলের রায় জারি করেন।

রায় প্রকাশের পরপরই আদালতের বাইরে সমবেত হওয়া প্রায় একশ তরুণ সমর্থক ‘ধিক্কার! ধিক্কার!’ স্লোগানে পুরো চত্বরকে উত্তপ্ত করে তোলে। এই রায় শোনার পর ইয়াবলকো প্রধান নিকোলাই রাইবাকভ ওই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে বলেন, আমাদের সামনে দীর্ঘ পথ বাকি রয়েছে। আমাদের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের মৃত্যু থামিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা। আমাদের প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যেই পরিচালিত হবে।

বর্তমানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বিরোধীরা কারাবন্দী, নির্বাসিত বা মৃত হয়ে যাওয়ায় ইয়াবলকোই ছিল রাশিয়ায় সক্রিয় শেষ উদারপন্থী শক্তি। প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াও দলটিকে সমর্থন জানিয়েছেন। যদিও রাশিয়ায় তাদের দুজনকেই ‘উগ্রপন্থী’ তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

রুশ ভাষায় ‘ইয়াবলকো’ শব্দটির অর্থ ‘আপেল’। চলতি বছরের একটি জরিপে দলটির জনসমর্থন ছিল মাত্র ৩ শতাংশ, যা পার্লামেন্টে আসন পাওয়ার জন্য প্রয়োজনীয় ৫ শতাংশের বাধা পূরণে ব্যর্থ। ক্রেমলিনের কঠোর নিয়ন্ত্রণের কারণে ২০০৩ সালের পর থেকে তারা কোনো আসন পায়নি; প্রতিবারই জয় পেয়েছে পুতিনের ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ দল।

হলেও স্বতন্ত্র সমীক্ষা অনুযায়ী, বেশি সংখ্যক সাধারণ রুশ জনগণ কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা করতে চান। কিন্তু ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সংলাপ নাকচ করে পুতিনের অনড় অবস্থানের কারণে কূটনৈতিক শান্তিপ্রচেষ্টা বারবার থমকে যাচ্ছে।

 

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমতি ছাড়া ইরানি বিমান অবতরণের চেষ্টা, সৌদি বিমান হামলায় ভেস্তে যাচ্ছে ইয়েমেন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ এম


অনুমতি ছাড়া ইরানি বিমান অবতরণের চেষ্টা, সৌদি বিমান হামলায় ভেস্তে যাচ্ছে ইয়েমেন চুক্তি

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া ঐতিহাসিক যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেন ফের বড় ধরনের সংঘাতের মুখে পড়েছে। গত ১৩ জুলাই সানা বিমানবন্দরে অনুমতি ছাড়া আসা একটি ইরানি বিমানকে লক্ষ্য করে সৌদি জোটের বিমান হামলার মধ্য দিয়ে নতুন উত্তেজনার সূচনা ঘটে। মার্কিন নিষেধাজ্ঞার শিকার হওয়া ‘মাহান এয়ার’ নামে পরিচিত ওই বিমানটিতে ছিলেন উচ্চপর্যায়ের হুথি প্রতিনিধিদল। ফলে বিমানটি সানা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে পারেনি। এর পাশাপাশি, এই ঘটনার বদলা নিতে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের আবহা বিমানবন্দর, তেলক্ষেত্র এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, পাশাপাশি তারা নৌ-অবরোধও ঘোষণা করে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও হুথি নিয়ন্ত্রিত হোদাইদা ও কামারান দ্বীপে পাল্টা বিমান হামলা চালায়, এবং সীমান্তজুড়ে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নেয়। হুথিরা পাল্টা ইয়েমেনের মধ্য ও দক্ষিণাঞ্চলের সামরিক ক্যাম্প এবং কৌশলগত মোখা বন্দরে রকেট ও ড্রোন হামলা চালানোর ফলে সেখানে বহু সেনা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

বিশ্লেষকদের মতে, আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর তেহরানের নির্দেশে হুথিরা আঞ্চলিক চাপ তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি, নিজেদের এলাকায় চরম অর্থনৈতিক সংকট ও জনক্ষোভের সমস্যা ঢাকা দেওয়ার উদ্দেশ্যে হুথি গোষ্ঠী ইয়েমেনের আকাশসীমা ও সমুদ্রবন্দরের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, এবং সৌদি অবরোধকে দায়ী করছে।

জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২২ সালের চুক্তির পর ইয়েমেন এখন সবচেয়ে বড় সংঘাতের ঝুঁকিতে রয়েছে। ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে ওমানের মধ্যস্থতায় পর্দার অন্তরালে কূটনৈতিক আলোচনা চললেও, উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে বর্তমানে কোনো টেকসই সমঝোতায় পেঁৗছানো সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ এম


আজকের নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ, ১৪৩৩, ২৭ সফর, ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের নামাজের সময় শুরু হচ্ছে ১২টা ৭ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হচ্ছে ৪টা ৩৯ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৬টা ৩৯ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হবে ৭টা ৫৭ মিনিটে।

আগামীকাল ফজরের নামাজ শুরু হবে ৪টা ১৫ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৩১ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিগবাজি দিয়ে থ্রো, সেখান থেকেই হেডে গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫২ এম


ডিগবাজি দিয়ে থ্রো, সেখান থেকেই হেডে গোল

তবে ইরানের ডিফেন্ডার নাদের মোহাম্মাদি যে কাজ করে দেখালেন, তা রীতিমতো অবিশ্বাস্য পর্যায়ে ঠেকেছে।

থ্রো-ইন পেয়েছিল তার দল। থ্রো করতে গিয়ে ডিগবাজি দেন মোহাম্মাদি। সেই বল বক্সে গিয়ে পড়ে, যা একদমই গোলকিপারের সামনে।

সেখান থেকে দারুণ হেডারে গোল আদায় করেন এক সতীর্থ। সোমবার রাশিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল ম্যাচে এ ঘটনা ঘটে। এসকেএ খাবারোভস্কের বিপক্ষে খেলতে নেমেছিল তার দল স্পার্টাক কস্ত্রোমা।

প্রতিপক্ষের বক্সের কাছে একটি থ্রো করার সময় মোহাম্মাদি ডিগবাজি খেয়ে বল ছুঁড়ে দেন। সেখান থেকে হেডারে গোল। মুহুর্তে চক্ষু চড়কগাছ সবার।

২০২১-এ একটি ম্যাচে নিজের অর্ধ থেকে একটি ফ্লিপ-থ্রো করেছিলেন মোহাম্মাদি। তবে সেটি থেকে গোল হয়নি।

ফুটবলে ফ্লিপ-থ্রো শুরু করেছিলেন এস্তোনিয়ার রিস্তো কাল্লাস্তে এবং নিউক্যাসলের স্টিভ ওয়াটসন। ১৯৯০-এর শুরুর দিকে তারা এই থ্রো করে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তার পর আরও অনেককে এই থ্রো করতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিন যেসব অঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৩ এম


আগামী পাঁচ দিন যেসব অঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%