প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষা ঢাল’ হিসেবে কাজ করলে প্রতিবেশী দেশগুলো যে যুদ্ধের আগুনে পুড়তে হবে—সম্প্রতি এই কড়া হুমকি দিয়ে আলোচনায় এসেছেন জেনারেল আলী আবদোল্লাহি। বর্তমানে, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধংদেহী এই জেনারেলকেই ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান (চিফ অব স্টাফ) হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
সোমবার সর্বোচ্চ নেতার ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একসাথে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের পাশাপাশি তাকে মেজর জেনারেল পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। মূলত, এই শীর্ষ দুই পদে নিয়োগের মাধ্যমে মোজতবা খামেনি দেশের সামরিক বাহিনীর ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষমতার ছাপ স্পষ্ট করেছেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সামরিক পদে এটিই ছিল তার প্রথম বড় রদবদল।
নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি এর আগে ‘খাতাম আল-আম্বিয়া’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। এটি মূলত ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর অভিযানের মধ্যে সমন্বয়কারী একটি কেন্দ্রীয় কমান্ড।
চলমান এই যুদ্ধের মাঝে আবদোল্লাহি একাধিকবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হুমকি দিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছিলেন, ‘যে দেশই অপরাধী ও আক্রমণাত্মক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে, তাদেরই যুদ্ধের লেলিহান শিখায় ভস্মীভূত হতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন