ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরখাস্তের পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি, ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’


বরখাস্তের পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি, ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’

 

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে খারাপ পারফরম্যান্স, মাঠের বাইরের বিতর্ক এবং সমালোচনার কারণে দায়িত্ব হারান অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। তবে বরখাস্ত হওয়ার চার দিন পর সাবেক এই কোচ বাংলাদেশ অধ্যায় নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে সদ্য বরখাস্ত হওয়া বাংলাদেশ বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের কোচ এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, বাংলাদেশে কাজ করার সময় তিনি সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং এমনকি মেরে ফেলার হুমকিও পেয়েছেন।

তিনি ফুটবলের বাজে পারফরম্যান্স বা কৌশলের গঠনমূলক সমালোচনা একদম স্বাভাবিক এবং তা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কারণ এটিই পেশাদার ফুটবলের নিয়ম। কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমার ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করা হয়েছে এবং এমনকি আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে! প্রশ্ন হলো, কিসের জন্য? প্রতিটি ফুটবলার বা কোচের একটা ব্যক্তিগত জীবন আছে।দিনশেষে আমিও কারো স্বামী, কারো পিতা, কারো সন্তান।’

সাবেক এই কোচ কিছুটা ক্ষোভ ও কটাক্ষের সুরে বলেন, ‘মানুষের মনে কতটা ঘৃণা আর নেতিবাচকতা থাকলে তারা একজন মানুষের পেছনে এভাবে লেগে থাকতে পারে! তবে আমি মানসিকভাবে ভেঙে পড়িনি, বরং প্রতিদিন হেসেছি এবং এখনো হাসছি।’

তিনি জানান, বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য তার হাতে ছিল মাত্র ৯ সপ্তাহ। এরপর দলকে সরাসরি এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বের মতো কঠিন ও তীব্র প্রতিযোগিতামূলক মঞ্চে নামতে হয়েছে।

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

 

স্বল্পমেয়াদি চিন্তাভাবনাকে কাঠগড়ায় তুলে জোনস বলেন, প্রস্তুতির সময় ও সুযোগ-সুবিধার দিক থেকে বাংলাদেশ এমন সব দলের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল, যাদের ফুটবলার তৈরির ভিত ও একাডেমি কাঠামো অনেক বেশি প্রতিষ্ঠিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয়তার শীর্ষে শামীম রেজা: পার্বতীপুর ৪ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের সুর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


জনপ্রিয়তার শীর্ষে শামীম রেজা: পার্বতীপুর ৪ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের সুর

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এখন বইছে আগাম নির্বাচনী আমেজ। সকল জল্পনা-কল্পনা ও আলোচনার শীর্ষে উঠে এসেছে তরুণ সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী শামীম রেজা-র নাম। গ্রাম থেকে গ্রামান্তরে, পাড়া-মহল্লায় তাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে এক অভূতপূর্ব গণজোয়ার।

জনপ্রিয়তার মূল কারণ

স্থানীয় বাসিন্দাদের মতে, ৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি প্রান্তে শামীম রেজার রয়েছে গভীর সামাজিক পরিচিতি ও সর্বজনীন গ্রহণযোগ্যতা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা, তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করা এবং এলাকার যেকোনো সংকটময় মুহূর্তে অগ্রণী ভূমিকা রাখার কারণে তিনি সর্বস্তরের মানুষের মন জয় করেছেন।

মোড়ে মোড়ে আলোচনা

বর্তমানে ওয়ার্ডটির প্রতিটি চা-স্টল, হাট-বাজার ও মোড়ে মোড়ে শামীম রেজার জনপ্রিয়তা নিয়ে চলছে তুমুল আলোচনা। ভোটারদের ভাষ্যমতে— অবহেলিত ৪ নম্বর ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড গঠনে শামীম রেজার কোনো বিকল্প নেই।

প্রার্থীর অঙ্গীকার:

"আমার মূল লক্ষ্য পদ-পদবি নয়, মানুষের সত্যিকারের সেবা করা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ৪ নম্বর ওয়ার্ডের মানুষ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দেয়, তবে এই অঞ্চলকে গোমস্তাপুরের মধ্যে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।" — শামীম রেজা

বিপুল জয়ের সম্ভাবনা

এলাকার তরুণ ও প্রবীণ ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক সমর্থন অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে শামীম রেজা বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে বাসের ধাক্কায় প্রাণ গেল হোটেল শ্রমিকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


ঝিনাইদহে বাসের ধাক্কায় প্রাণ গেল হোটেল শ্রমিকের

ঝিনাইদহে একটি বাসের আঘাতে হোটেল শ্রমিক নুর ইসলাম (৬৫) নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা ঘটে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায়।

 

পুলিশ এবং নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, নুর ইসলাম তার বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাওয়ার পথে ছিলেন। তিনি যখন আম বাজার এলাকায় পৌঁছান, তখন ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ নামের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

নিহত নুর ইসলামের বাড়ি শহরের কলেজ স্ট্যান্ড পাড়ায়, তিনি মৃত আমছার আলীর ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে এবং চালককে আটক করার জন্য প্রচেষ্টা চলছে। ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে আফগানিস্তান

বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। তবে, টেস্ট ম্যাচের অভিজ্ঞতা তাদের নেই।

 

এবার বাংলাদেশ পাচ্ছে সেই সুযোগ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে।

এসিবি আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পর জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে। আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে খেলে থাকে।

 

এই ধারাবাহিকতায়, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হবে যেখানে রশিদ খানরা অংশগ্রহণ করবে। ম্যাচটি শুরু হবে আগামী ৯ অক্টোবর।

টেস্ট ম্যাচের পর, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে।

 

১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে মুখোমুখি লড়াই হবে। অন্যদিকে, ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে। একবার করে পরস্পরের মুখোমুখি হওয়ার পর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

ত্রিদেশীয় সিরিজ সম্পর্কে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান মন্তব্য করেছেন, ‘আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য মূল্যবান প্রতিযোগিতামূলক সুযোগ দেবে এবং আমাদের সমর্থকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের একটি রোমাঞ্চকর সময় উপহার দেবে।’

প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচ খেলা নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘টেস্ট ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দেশের ক্রিকেট ভক্তদের জন্য রোমাঞ্চকর এক মুহূর্ত উপহার দেবে। টেস্ট ক্রিকেটকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এবং সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেটের অভিজ্ঞতা আমাদের ক্রিকেটাররা প্রথমবার পাবে। আফগানিস্তান এই কন্ডিশনে বরাবরই ভালো খেলে। এই সফর এবং ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হবে। আন্তর্জাতিক ক্রিকেটের রুদ্ধশ্বাস কয়েকটি সপ্তাহের জন্য আমরা মুখিয়ে আছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রামের পটিয়া

৪১ বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে আদালতের কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


৪১ বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে আদালতের কার্যক্রম

ভবনটি ১৯৮৫ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এর পর থেকে ৪১ বছর অতিক্রান্ত হয়েছে।

 

বর্তমানে ভবনের বয়স প্রায় ১৫০ বছর। অথচ ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিদিন আদালতের কার্যক্রম চলছে। বিচারকরা মামলা শুনছেন, আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন; এবং ন্যায়বিচারের প্রত্যাশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন বিচারপ্রার্থীরা।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, যে ভবনে বিচার কার্যক্রম চলছে, সেটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভবনের ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজমান। টিনের ছাউনির আদালত ভবনের বিভিন্ন অংশে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে ভবনের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন।

নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা এবং সীমানাপ্রাচীর।

ভবনে কর্মরতরা জানান, বৃষ্টির সময় টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে আদালত কক্ষে। এতে গুরুত্বপূর্ণ মামলার নথি ও অন্যান্য কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। তারা আরও জানান, প্রতিদিন বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও শত শত বিচারপ্রার্থীকে এই ঝুঁকি নিয়েই আদালত প্রাঙ্গণে আসতে হচ্ছে। শুধু ভবন নয়, সীমানাপ্রাচীরের সংকটও রয়েছে।

ফলস্বরূপ, বিচারকদের খাসকামরা, চেম্বার, বাসভবন, আদালত ভবন ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিদ্যমান।

কর্মরতরা আরও জানান, ৪১ বছর ধরে পরিত্যক্ত ভবনে বিচার কার্যক্রম চলছে, অন্যদিকে বিচারকের সংকট এবং মামলার পাহাড়—এই তিন সংকটের কারণে দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিচারিক কেন্দ্র পটিয়া এখন কার্যত ভারাক্রান্ত হয়ে পড়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ১৮৮২ সালে ব্রিটিশ সরকারের আমলে পটিয়া আদালত ভবন নির্মিত হয়। একই বছর ভবনটিতে চৌকি আদালতের কার্যক্রম শুরু হয়। ১৯৮৫ সালে গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় পরিত্যক্ত ভবনেই বিচারিক কার্যক্রম চলছে।

এদিকে, নতুন আদালত ভবন নির্মাণের জন্য ১৯৯১ সালে প্রায় ছয় কোটি টাকা এবং ২০১০ সালে প্রায় ২১ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু কোনোটিই বাস্তবায়িত হয়নি। বর্তমানে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম দ্রুত আধুনিক আদালত কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে জানান, পুরনো ও ঝুঁকিপূর্ণ আদালত ভবনগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ সরকারের বিচার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ।

পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহান বলেন, বর্ষাকালে আদালতে কর্মরত ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। টিনের ছিদ্র দিয়ে ভেতরে পানি পড়ে। এতে মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় বিচারকদের খাসকামরা, চেম্বার, বাসভবন, সড়ক ও আদালত ভবনসহ পুরো এলাকায় নিরাপত্তাহীনতা বিদ্যমান।

অ্যাড. তানজিনা আরও বলেন, এটি শুধু পুরনো ভবনের সমস্যা নয়; বরং এর সঙ্গে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং হাজার হাজার বিচারপ্রার্থীর নিরাপত্তা ও বিচারসেবার মান জড়িত। পটিয়ার ঐতিহ্য রক্ষার পাশাপাশি বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় দ্রুত একটি আধুনিক বহুতল আদালত কমপ্লেক্স নির্মাণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%