প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। তবে, টেস্ট ম্যাচের অভিজ্ঞতা তাদের নেই।
এবার বাংলাদেশ পাচ্ছে সেই সুযোগ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে।
এসিবি আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পর জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে। আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে খেলে থাকে।
এই ধারাবাহিকতায়, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হবে যেখানে রশিদ খানরা অংশগ্রহণ করবে। ম্যাচটি শুরু হবে আগামী ৯ অক্টোবর।
টেস্ট ম্যাচের পর, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে।
১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে মুখোমুখি লড়াই হবে। অন্যদিকে, ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে। একবার করে পরস্পরের মুখোমুখি হওয়ার পর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজ সম্পর্কে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান মন্তব্য করেছেন, ‘আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য মূল্যবান প্রতিযোগিতামূলক সুযোগ দেবে এবং আমাদের সমর্থকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের একটি রোমাঞ্চকর সময় উপহার দেবে।’
প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচ খেলা নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘টেস্ট ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দেশের ক্রিকেট ভক্তদের জন্য রোমাঞ্চকর এক মুহূর্ত উপহার দেবে। টেস্ট ক্রিকেটকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এবং সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেটের অভিজ্ঞতা আমাদের ক্রিকেটাররা প্রথমবার পাবে। আফগানিস্তান এই কন্ডিশনে বরাবরই ভালো খেলে। এই সফর এবং ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হবে। আন্তর্জাতিক ক্রিকেটের রুদ্ধশ্বাস কয়েকটি সপ্তাহের জন্য আমরা মুখিয়ে আছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন