ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি


যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি

জোট ভাঙনের মধ্য দিয়েই পর্দা নামলো জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কর্মসূচি।

খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে ঐক্যের সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির শফিকুর রহমান।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে গত মে মাসে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের পর্দা নামলো সিলেটে।

শনিবার (২৫ জুলাই) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন দলগুলোর কর্মী-সমর্থকরা। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের।

বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

এই সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন যেকোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমরা সারাদেশ ঘুরেছি। মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা সরকারি দল ও বিরোধীদল ভোট চেয়েছেন। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাইপানাই মানি না।

এদিকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের সকল কর্মসূচি থেকে বিরত থাকার ঘোষণা দেয় খেলাফত মজলিস।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


এবার ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম

বলিউডের জনপ্রিয় থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’ আবারও বড় পর্দায় নতুন গল্প নিয়ে ফিরছে। এই সিরিজের তৃতীয় সিনেমা ‘কাহানি ৩’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।

ছবিটি পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই পর্বের পরিচালক সুজয় ঘোষ।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, ‘কাহানি ৩’ বর্তমানে প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। অর্থাৎ শুটিংয়ের শুরু আগেই ছবির পুরো গল্প, অভিনয়শিল্পী, শুটিং পরিকল্পনা এবং আরও নানা বিষয় চূড়ান্ত করার কাজ হচ্ছে। নির্মাতারা শিগগির শুটিংয়ের সময়সূচি ঠিক করবেন বলে জানা গেছে।

এর আগে ‘কাহানি’ সিরিজের প্রথম দুই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কিন্তু ‘কাহানি ৩’ আগের দুই সিনেমার সরাসরি পরবর্তী গল্প হবে না। এটি হবে একেবারেই নতুন একটি গল্প। তবে আগের সিনেমাগুলোর মতোই এটি রহস্য, উত্তেজনা এবং সাসপেন্সের আবহ বজায় রাখবে।

অভিনেত্রী ইয়ামি গৌতমের চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তৈরি করা হয়েছে। একটি সূত্রের তথ্যে প্রকাশ, ‘কাহানি ৩’ পুরোপুরি নতুন একটি গল্প বর্ণনা করছে। তবে এই ফ্র্যাঞ্চাইজির বিশেষ আকর্ষণটি ধরে রেখেই নতুন গল্পটি নির্মাণ করা হচ্ছে।

সূত্রটি আরো জানিয়েছে, পরিচালক সুজয় ঘোষ ‘কাহানি’র জগতকে নতুনভাবে উপস্থাপন করার জন্য কাজ করছেন। তিনি চান, নতুন সিনেমাটি যেন দর্শকদের কাছে নতুন মনে হয়, আবার আগের সিনেমাগুলোর পরিচিত রহস্য ও আবেগও বজায় থাকে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমাটি বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। বিদ্যা বালানের অসাধারণ অভিনয়, রহস্যে ভরা গল্প এবং শেষ মুহূর্তের চমকের কারণে সিনেমাটি দর্শকদের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি ২’, যেখানে আবারও প্রশংসিত হয় বিদ্যা বালানের অভিনয়।

পরিচালক সুজয় ঘোষ রহস্য, সাসপেন্স এবং আবেগনির্ভর গল্প তৈরির জন্য বিখ্যাত। ‘কাহানি’ সিরিজের প্রথম দুই সিনেমার সাফল্যের পর তার আবারও পরিচালনায় ফেরা নিয়ে দর্শকদের মধ্যে একরকম আগ্রহ সৃষ্টি হয়েছে।

ইয়ামি গৌতমের নতুন চরিত্র এবং সুজয় ঘোষের পরিচালনায় ‘কাহানি ৩’ বলিউডের অন্যতম প্রতীক্ষিত থ্রিলার সিনেমা হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোচ লরেঞ্জোর ওপরই ভরসা রাখল কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


কোচ লরেঞ্জোর ওপরই ভরসা রাখল কলম্বিয়া

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের কাছে ট্রাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। লরেঞ্জোর শিষ্যরা পাঁচটি বিশ্বকাপ ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে।

বর্তমান কোচের অধীনে বিশ্বকাপে কলম্বিয়া প্রত্যাশানুযায়ী পারফর্ম করেছে। তাই কলম্বিয়ান ফুটবল ফেডারেশন লোরেঞ্জোর ওপর ভরসা রেখেছে।

বোগোটায় কার্যনির্বাহী কমিটির সভা শেষে ফেডারেশনের পক্ষ থেকে লোরেঞ্জোর চুক্তি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

এর আগে ২০২২ সালে চার বছরের চুক্তিতে ৬০ বছর বয়সী আর্জেন্টাইন লোরেঞ্জোকে নিয়োগ দেওয়া হয়েছিল কলম্বিয়ায়।

লোরেঞ্জোর অধীনে কলম্বিয়া ৩১টি জয়, ১২টি ড্র এবং আট ম্যাচে পরাজিত হয়েছে। এই ম্যাচগুলোতে কলম্বিয়া ৯৬ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৪৪টি গোল।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে গ্রুপের পর্বে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে, ডি আর কঙ্গোকে ১-০ গোলে পরাজিত করেছে এবং পর্তুগালের সাথে গোলশূন্য ড্র করে গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বের টিকিট পেয়েছে।

শেষ ৩২ রাউন্ডে ঘানাকে ১-০ গোলে হারানোর পর শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। উল্লেখ্য, ম্যাচটি ১২০ মিনিট গোলশুন্য ড্র ছিল।

লোরেঞ্জো বলেন, ‘এখনই শক্তি সঞ্চয় করে দলকে আরো এগিয়ে নেওয়ার সময়। আমরা আরো শক্তিশালী একটি জাতীয় দল গড়ে তুলতে কাজ চালিয়ে যাব। আমাদের আক্রমণাত্মক ফুটবলের ধারা বজায় রাখব এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাব।’

আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী-বান্ধব সেবা নিশ্চিত করতে গঠন করা হলো আন্তঃমন্ত্রণালয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


প্রবাসী-বান্ধব সেবা নিশ্চিত করতে গঠন করা হলো আন্তঃমন্ত্রণালয় কমিটি

 প্রবাসী-বান্ধব সেবা নিশ্চিত করতে সরকার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।

আজ প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, অভিবাসীকর্মীদের বৈধ অভিবাসনে উৎসাহিত করা, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, অভিবাসন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা, বিদেশে কর্মরত অভিবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং ঝামেলামুক্ত ও মর্যাদাপূর্ণ সেবা প্রদান নিশ্চিত করতে কমিটি কার্যকর পদক্ষেপ নেবে।

কমিটি বিমানবন্দরসহ বিভিন্ন সেবা কেন্দ্রে প্রবাসী-বান্ধব সেবা ও সুবিধা সহজীকরণ এবং সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া, বিদ্যমান সেবা প্রদান ব্যবস্থার সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলোর উপযুক্ত সমাধানের সুপারিশ করবে।

কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপদেষ্টা কমিটির সহ-সভাপতির দায়িত্বে থাকবেন।

কমিটিতে সদস্য হিসেবে যুক্ত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান; বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক; এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ উইংয়ের প্রধান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাফরুলে যুবদলকর্মীকে গুলি করে হত্যা : শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


কাফরুলে যুবদলকর্মীকে গুলি করে হত্যা : শ্যুটার চঞ্চল ৩ দিনের রিমান্ডে

রাজধানীর কাফরুল থানার এলাকায় যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যা করার ঘটনায় গ্রেপ্তার শ্যুটার মো. চঞ্চল মোল্যাকে এখন তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কাফরুল থানার অস্ত্র আইনের মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ রিমান্ডের আদেশটি প্রদান করেন।

এদিন আসামি চঞ্চল মোল্যাকে আদালতে উপস্থিত করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এবং কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভূইয়া তার ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানাধীন এলাকায় বিএনপির সদস্যসচিব মো. হাফিজুল ইসলাম বাবু ও ভিকটিম ইউসুফসহ অন্যান্য বন্ধুরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। এ সময় আসামি চঞ্চল এবং তার সহযোগী পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে ইউসুফকে লক্ষ্য করে গুলি চালান।

গুলিটি ইউসুফের বুকের ডান পাশে এসে লাগে এবং পিঠ দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে গেলে উপস্থিত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। এ সময় আসামিরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন।

এলোপাতাড়ি গুলিতে সবজি বিক্রেতা নালাম সরদার এবং পথচারী মো. মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন গুলিবিদ্ধ ইউসুফ, নালাম সরদার এবং মনিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান।

এ সময় পালানোর চেষ্টা করার সময় কাফরুল থানাধীন একটি দোকানের সামনে আসামি চঞ্চল মোল্যাকে উপস্থিত লোকজন অস্ত্র-গুলিসহ ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।

তদন্তের সময় তার দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি চঞ্চল নিজের পরিচয় জানান। তিনি জিহাদ মোল্লা, মো. জিয়ারুল, হাসানসহ অজ্ঞাতদের নামও প্রকাশ করেন। এ ঘটনার পর কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%