প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’ আবারও বড় পর্দায় নতুন গল্প নিয়ে ফিরছে। এই সিরিজের তৃতীয় সিনেমা ‘কাহানি ৩’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।
ছবিটি পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই পর্বের পরিচালক সুজয় ঘোষ।
পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, ‘কাহানি ৩’ বর্তমানে প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। অর্থাৎ শুটিংয়ের শুরু আগেই ছবির পুরো গল্প, অভিনয়শিল্পী, শুটিং পরিকল্পনা এবং আরও নানা বিষয় চূড়ান্ত করার কাজ হচ্ছে। নির্মাতারা শিগগির শুটিংয়ের সময়সূচি ঠিক করবেন বলে জানা গেছে।
এর আগে ‘কাহানি’ সিরিজের প্রথম দুই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কিন্তু ‘কাহানি ৩’ আগের দুই সিনেমার সরাসরি পরবর্তী গল্প হবে না। এটি হবে একেবারেই নতুন একটি গল্প। তবে আগের সিনেমাগুলোর মতোই এটি রহস্য, উত্তেজনা এবং সাসপেন্সের আবহ বজায় রাখবে।
অভিনেত্রী ইয়ামি গৌতমের চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তৈরি করা হয়েছে। একটি সূত্রের তথ্যে প্রকাশ, ‘কাহানি ৩’ পুরোপুরি নতুন একটি গল্প বর্ণনা করছে। তবে এই ফ্র্যাঞ্চাইজির বিশেষ আকর্ষণটি ধরে রেখেই নতুন গল্পটি নির্মাণ করা হচ্ছে।
সূত্রটি আরো জানিয়েছে, পরিচালক সুজয় ঘোষ ‘কাহানি’র জগতকে নতুনভাবে উপস্থাপন করার জন্য কাজ করছেন। তিনি চান, নতুন সিনেমাটি যেন দর্শকদের কাছে নতুন মনে হয়, আবার আগের সিনেমাগুলোর পরিচিত রহস্য ও আবেগও বজায় থাকে।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমাটি বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। বিদ্যা বালানের অসাধারণ অভিনয়, রহস্যে ভরা গল্প এবং শেষ মুহূর্তের চমকের কারণে সিনেমাটি দর্শকদের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি ২’, যেখানে আবারও প্রশংসিত হয় বিদ্যা বালানের অভিনয়।
পরিচালক সুজয় ঘোষ রহস্য, সাসপেন্স এবং আবেগনির্ভর গল্প তৈরির জন্য বিখ্যাত। ‘কাহানি’ সিরিজের প্রথম দুই সিনেমার সাফল্যের পর তার আবারও পরিচালনায় ফেরা নিয়ে দর্শকদের মধ্যে একরকম আগ্রহ সৃষ্টি হয়েছে।
ইয়ামি গৌতমের নতুন চরিত্র এবং সুজয় ঘোষের পরিচালনায় ‘কাহানি ৩’ বলিউডের অন্যতম প্রতীক্ষিত থ্রিলার সিনেমা হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন