০৯:৪৮ পি.এম
ময়মনসিংহ, ৩ নভেম্বর, ২০২৬ : গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো।
সম্মেলনে পদপ্রত্যাশীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কলতাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ব্যবসায়ির গড়া "সামারা ভিলা’ দখলের পাঁয়তারা: মেজো ভাইয়ের তাণ্ডব, নিরাপত্তাহীনতায় পরিবার
কর্মী সম্মেলনের উদ্বোধন কোরআন তেলাওয়াতের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহছুল হক শামছু, আব্দুল আজিজ মন্ডল, জালাল আহম্মেদ আকন্দ, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, ভিপি ফারুক, শাহ উবায়দুল্লাহ সুমন, ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন প্রমুখ।
সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, পলাতক আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় ষড়যন্ত্র করছে। তারা গুপ্ত পরিচয়ে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চায়। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণ বন্ধে স্বাস্থ্য বিভাগের চিঠি, প্রতিমন্ত্রীসহ ১০ দপ্তরে অনুলিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন