ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাকেরগঞ্জে ব‍্যবসায়ির গড়া "সামারা ভিলা’ দখলের পাঁয়তারা: মেজো ভাইয়ের তাণ্ডব, নিরাপত্তাহীনতায় পরিবার


বাকেরগঞ্জে ব‍্যবসায়ির গড়া "সামারা ভিলা’ দখলের পাঁয়তারা: মেজো ভাইয়ের তাণ্ডব, নিরাপত্তাহীনতায় পরিবার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে নিজ শ্রম, ঘাম ও অর্থায়নে গড়ে তোলা আবাসন প্রকল্প ‘সামারা ভিলা’ দখলের উদ্দেশ্যে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রবাসে অর্জিত অর্থে নির্মিত এই বহুতল ভবনটি জবরদখল করার জন্য মেজো ভাই মিজানুর রহমান স্বপন স্থানীয় ও ভাড়াটে লোকজনকে নিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও প্রবাসীর পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার পটভূমি ও আইনি মালিকানা

ভুক্তভোগী ব্যবসায়ী আলহাজ মো. তরিকুল ইসলাম তারেক দীর্ঘদিন ধরে ঢাকায় সফল ব্যবসা পরিচালনা করে আসছেন। ২০১৬ সালে তিনি নিজ অর্থায়নে আঙ্গারিয়া গ্রামে ৪৪ শতাংশ জমি ক্রয় করেন। ভাইদের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাসের কারণে দলিলে অন্যান্য ভাইদের নামও অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে ছোট ভাই আর্থিক সংকটে পড়লে তাঁর অংশটুকুও নিজ খরচে কিনে নেন।

সম্পূর্ণ ব্যক্তিগত ও একক অর্থায়নে ২০২০ সালে ওই জমিতে দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করেন তিনি এবং ২০২৩ সালে এর দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। নিজ আদরের একমাত্র মেয়ের নামানুসারে বাড়িটির নাম রাখা হয় ‘সামারা ভিলা’ (হোল্ডিং নম্বর: ৩৫৬)। ভবনটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ছোট ভাই আরিফুর রহমান সুমন বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিচতলায় বসবাস করছেন।

আরও পড়ুন: সিসিক প্রশাসকের সঙ্গে এমপি মালেকের বৈঠক: ৬ ওয়ার্ডে ৩৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

ক্ষমতার অপব্যবহার, চাকরিচ্যুতি ও সালিশি সিদ্ধান্ত অমান্যমেজো ভাই মিজানুর রহমান স্বপন দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে ফেরার পর তিনি আলহাজ মো. তরিকুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিছুদিন কর্মরতও ছিলেন। একপর্যায়ে চারিত্রিক অধঃপতনের কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই তিনি ঢাকা ও বিভিন্ন স্থানে ভাসমান জীবন কাটিয়ে সুকৌশলে ছোট ভাই সুমনের সাথে যোগাযোগ করে গ্রামে প্রবেশ করেন এবং হীন উদ্দেশ্যে নিচতলায় থাকা শুরু করেন। তাঁর এ ধরনের দুরভিসন্ধি বুঝতে পেরে স্থানীয় পর্যায়ে অভিযোগ জানান মো. তরিকুল ইসলাম।

এর পরিপ্রেক্ষিতে দুর্গাপাশা ইউনিয়নের তৎকালীন ও বর্তমান চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের দলিল ও সাক্ষ্য-প্রমাণ যাচাই করা হয়। সালিশে মিজানুর রহমানের অংশ সম্পূর্ণ আলাদা করে সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয় এবং মো. তরিকুল ইসলামের একক খরচে নির্মিত বাড়িঘর, পুকুর ও প্রবেশপথ তাঁর অনুপস্থিতিতে ও অননুমতিক্রমে ছোট ভাই আরিফুর রহমানকে বুঝিয়ে দেওয়া হয়।

কিন্তু কিছুদিন পরেই মিজানুর রহমান শালিসী সিদ্ধান্ত অমান্য করে পেশিশক্তির ব্যবহার করেন। তিনি ও তাঁর পরিবারের সকল সদস্য মিলে বাড়ির নামফলক, পিলার ও কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে পানিতে ফেলে দেন। তাঁদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য পরবর্তীতে চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছে তাঁরা ভুল স্বীকার করেন যাহার সমস্ত নথিপত্র এবং দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রমাণাদি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত রয়েছে। এমনকি সালিশে ভুল স্বীকার করলেও তাঁদের উপস্থিতিতেই মিজানুর রহমানের ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রকাশ্য মো. তরিকুল ইসলামকে হত্যার হুমকি দেন। এসব কথোপকথন ও হুমকির ভিডিও রেকর্ড দুর্গাপাশা ইউনিয়ন পরিষদে সুরক্ষিত আছে।

সম্প্রতি ঘটে যাওয়া হামলা, ভাঙচুর ও লুটপাট
স্থানীয় সালিশ ও প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে পুরো বাড়িটি আত্মসাৎ করার উদ্দেশ্যে সুপরিকল্পিত হামলা চালান মিজানুর রহমান। বাউফল থেকে শ্বশুরবাড়ির লোকজনকে ও ভাড়াটে সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে তিনি আকস্মিক তাণ্ডব চালান। বাড়ির মূল নামফলক ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়। সীমানা নির্ধারণের পিলার ও কাঁটাতারের বেড়া তুলে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য রক্ষিত প্রায় সাড়ে ৫ লাখ টাকার টাইলস, মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম, এসি, গিজার ও স্যানিটারি সামগ্রীসহ সমস্ত আসবাবপত্র লুট করে নেওয়া হয়।জোরপূর্বক ভবনটির দোতলা দখল করে নেওয়া হয়।

আরও পড়ুন: গাজীপুরের সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, তিন শ্রমিক আহত

বর্তমান পরিস্থিতি ও পরিবারের আকুতি
বর্তমানে ‘সামারা ভিলা’র তত্ত্বাবধানে থাকা আরিফুর রহমান সুমন ও তাঁর পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে সুমনকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানিয়েছেন, বাড়ি দখল ও মালামাল লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেলে অবিলম্বে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজ রক্ত ও ঘামে গড়া সম্পত্তি রক্ষার জন্য এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবারটি এখন স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি ও দৃষ্টান্তমূলক হস্তক্ষেপ কামনা করছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

গোমস্তাপুরে পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


গোমস্তাপুরে পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাচারের সময় ১৬ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে সার পাচারের সত্যতা যাচাই করে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

আজ ৪ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, পার্শ্ববর্তী নওগাঁ জেলার নিয়ামতপুর থেকে ভ্যানযোগে রাসায়নিক সার গোমস্তাপুরের শিমুলতলী এলাকায় নিয়ে আসার সময় স্থানীয় লোকজন ১৬ বস্তা সার আটক করেন।

পরে বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সার পরিবহনের বিষয়ে যাচাই-বাছাই শেষে সার পাচারের অভিযোগে মো. রশিদ (পিতা: ফারাজ, সাং: নিমতলা কাঁঠাল, গোমস্তাপুর ইউনিয়ন, থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) নামের এক ব্যক্তিকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে আটক করা ১৬ বস্তা সার পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির কাছে ফেরত দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, সরকারি সার যাতে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সরবরাহ বা পাচার না হয়, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ১০৫ জন ‘চরম মাশুল’ দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ১০৫ জন ‘চরম মাশুল’ দিচ্ছেন

ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরের মিন্টু কলেজ এলাকায় সরেজমিনে জমি পরিমাপ করেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন।

এ সময় তিনি দেখতে পান, সড়কসংলগ্ন রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা এলিট টাওয়ারের সীমানার মধ্যে রয়েছে। এরপরেই তিনি ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

রেলওয়ের অনুমতি ছাড়া নির্মাণকাজ চালু হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এই কর্মকর্তা। পাশাপাশি রেললাইনের পাশে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার আগে রেলওয়ে কর্তৃপক্ষের মতামত নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে নির্মাণাধীন এলিট টাওয়ারে অভিযান চালানো হয়। রেলওয়ের জমি দখল করে প্রভাবশালী একটি সিন্ডিকেট ভবনটির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে —এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, "রেলওয়ের জমিতে কোনো ধরনের বহুতল ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।" সরেজমিনে গিয়ে দেখা গেছে, রেলওয়ের জায়গার মধ্যে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের কাজ চলছে। তাই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে কাজ চালু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে ভবনটির ডেভেলপার ও নগরের মুসলিম ভাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দাবি, নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে। এতে ১০৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা।

জানা গেছে, ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ১৮ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেওয়া হয়। তবে দীর্ঘদিন পর সম্প্রতি ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এরই মধ্যে নকশা অনুমোদনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ডেভেলপার জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বুধবার (৪ নভেম্বর) দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- চোমরপাথালিয়া বাজার এলাকার আবুল কালাম ফেলুর ছেলে ফরিদ এবং নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান সত্তার। তারা তিন বিঘা জমিতে কলার চারা রোপণ করেছিলেন, যা ঘটনার পর প্রায় সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্য অনুসারে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে কৃষকরা দেখতে পান, গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।

কৃষকরা জানান, তারা কিস্তিতে টাকা তুলে চাষাবাদ করেছিলেন। মাসের পর মাস পরিশ্রম ও অর্থ ব্যয় করে বাগানটি গড়ে তুলেছিলেন। একরাতের মধ্যে তাদের শ্রম ও পুঁজি শেষ হয়ে গেছে। ঋণ নিয়ে চাষ করায় এই ক্ষতি তাদের জন্য সামলে ওঠা কঠিন হবে বলে তারা জানান। কৃষকদের অভিযোগ, পূর্বশত্রুতা ও প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে এ ক্ষতি করা হয়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ঘটনায় এলাকার অন্যান্য কৃষকেরাও নিজেদের ফসল নিয়ে উদ্বিগ্ন। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং ক্ষতিপূরণের দাবি করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেনিস কোর্ট ছেড়ে এবার রিয়াল মাদ্রিদের পরিচালনায় যোগ দিচ্ছেন নাদাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


টেনিস কোর্ট ছেড়ে এবার রিয়াল মাদ্রিদের পরিচালনায় যোগ দিচ্ছেন নাদাল

দীর্ঘ দুই দশক ধরে টেনিস কোর্টে রাজত্ব করে আসছেন রাফায়েল নাদাল। এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে স্পেনের এই কিংবদন্তিকে। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক টেনিস তারকা রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন। ক্লাবটির বর্তমান পরিচালনা পর্ষদ নাদালকে পর্ষদের সদস্য করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে নিয়োগ চূড়ান্ত করতে আগামী ২১ নভেম্বর ক্লাবের সদস্যদের সাধারণ সভায় অনুমোদন প্রয়োজন।

বুধবার (৪ নভেম্বর) রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রস্তাবের ভিত্তিতে নাদালকে পরিচালনা পর্ষদে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবটির মতে, খেলাধুলায় নাদালের অসাধারণ সাফল্য, ব্যক্তিত্ব ও মূল্যবোধ রিয়াল মাদ্রিদের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নাদালও প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়ার জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও বোর্ডকে ধন্যবাদ জানাই। অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করেছি। শেখার আগ্রহ নিয়ে ক্লাবের জন্য নিজের সামর্থ্যের সবটুকু অবদান রাখতে চাই।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে নাদালের সম্পর্ক নতুন নয়। তিনি ছোটবেলা থেকেই ক্লাবটির একনিষ্ঠ সমর্থক। ২০১১ সালে তাঁকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য করা হয়। বিভিন্ন সময়ে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে বসে প্রিয় দলের খেলাও উপভোগ করেছেন এই কিংবদন্তি।

সমর্থক হিসেবে নয়, ভবিষ্যতে ক্লাবটির নেতৃত্ব দেওয়ার স্বপ্নও দেখেছেন নাদাল। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে চলতি বছরের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন থেকে নিজেকে দূরে রাখেন সাবেক এই টেনিস তারকা।

টেনিস ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় নাদাল ক্যারিয়ারে জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম এককের শিরোপা। এর মধ্যে ফ্রেঞ্চ ওপেনেই রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া দুটি অলিম্পিক স্বর্ণপদক ও স্পেনের হয়ে পাঁচটি ডেভিস কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। দীর্ঘ সময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও ছিলেন তিনি। ২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিসকে বিদায় জানান নাদাল।

আগামী ২১ নভেম্বর সদস্যদের অনুমোদন মিললে রিয়াল মাদ্রিদের প্রশাসনিক কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত এই মুখ। তবে ক্লাব পরিচালনা ও নীতিনির্ধারণে তাঁর দায়িত্বের পরিধি কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%