ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড


স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

বিনা অনুমতিতে স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ার কারণে এবং ছবিগুলো সরানোর অনুরোধ সত্ত্বেও তা না করার জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে কুয়েতের আদালত।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেশের আদালত এই রায় প্রদান করেছে। আসামিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আসামি আদালতে বলেছেন যে, তার বন্ধু তার স্ত্রীর সম্মতি ছাড়া তাদের বাড়িতে এসে ছবিগুলো তুলেছিলেন। স্ত্রীর সম্মানে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর, তিনি বন্ধুকে বারবার ছবিগুলো মুছে ফেলতে অনুরোধ করেন।

আরও পড়ুন: ডিজেল নেই, বিদ্যুৎ সঞ্চালন লাইনও নেই ভারতের হাইড্রোজেন ট্রেনের কার্যপ্রণালী

আসামির দাবি, তার বন্ধু পূর্বের ছবিগুলো মুছে ফেলেননি, বরং পরবর্তীতে আরও ছবি পোস্ট করেন। এই কারণে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।

তিনি আদালতকে জানান, এই বিরোধের ফলে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ী দেড় কোটি টাকার লোন ও স্বর্ণালংকার নিয়ে উধাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ী দেড় কোটি টাকার লোন ও স্বর্ণালংকার নিয়ে উধাও

নাটোরের নলডাঙ্গা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার লোন এবং স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা থানা মোড়ে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন এনজিওর কর্মী এবং ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা জানান, নলডাঙ্গা পৌর বাজারের তন্নী জুয়েলার্সের মালিক নিমাই চন্দ্র তামেলী এবং তার স্ত্রী চন্দনা রানী আমাদের কাছ থেকে নগদ টাকা লোন ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে গেছেন। তারা বলেন, "আমরা আমাদের টাকা এবং স্বর্ণালংকার ফেরত পেতে এবং তাদের বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।"

তন্নী জুয়েলার্স প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে এবং নিমাই চন্দ্র ও তার স্ত্রী চন্দনা রানীর ভাড়া বাসা তালাবদ্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, "আমি মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন এনআইডিতে ৭ দিনে ১৮ সিম নিবন্ধন, উদ্বিগ্ন প্রবাসী আব্দুল মালেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


নতুন এনআইডিতে ৭ দিনে ১৮ সিম নিবন্ধন, উদ্বিগ্ন প্রবাসী আব্দুল মালেক

সৌদি আরব থেকে দেশে ফিরে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাওয়ার পর মাত্র সাত দিনের মধ্যে আব্দুল মালেকের পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত হয়েছে ১৮টি সিমকার্ড। প্রবাসী আব্দুল মালেক (৫৬) দাবি করেছেন, তিনি নিজে একটি সিমও কেনেননি। এর ফলে তিনি চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে। আব্দুল মালেক ওই গ্রামের মৃত নোয়াব আলী মোল্লার ছেলে।

ভুক্তভোগী আব্দুল মালেক জানান, তিনি দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফিরে প্রায় দুই মাস আগে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। এক সপ্তাহ আগে এনআইডি কার্ড হাতে পাওয়ার পর সুজাতপুর বাজারের একটি দোকানে গিয়ে জানতে পারেন, তার এনআইডির বিপরীতে ইতোমধ্যে ১৮টি সিম নিবন্ধিত রয়েছে। এ তথ্য শুনে তিনি হতবাক হয়ে যান।

Ad

পরে মালেক বিভিন্ন মোবাইল অপারেটরের কার্যালয়ে যোগাযোগ করে নিজের এনআইডির বিপরীতে নিবন্ধিত সিমের তথ্য সংগ্রহ করেন। তার ভাষ্য অনুযায়ী, তিনটি অপারেটরের অধীনে মোট ১৮টি সিম নিবন্ধনের তথ্য পাওয়া যায়।

তিনি জানান, এর মধ্যে কয়েকটি সিম বাতিল করতে সক্ষম হয়েছেন। চাঁদপুরে দুটি সিম বাতিল করা হয়েছে। অন্য একটি অপারেটরের চারটি সিম বাতিল করতে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধিত ১২টি সিমের মধ্যে তিনটি বাতিল করা হয়েছে। বাকি সিমগুলো পর্যায়ক্রমে বন্ধ করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখনও সব সিম বাতিল করা সম্ভব হয়নি।

আব্দুল মালেক বলেন, ‘আমি আমার এনআইডি দিয়ে একটি সিমও কিনিনি। অথচ আমার পরিচয়পত্র দিয়ে এতগুলো সিম নিবন্ধন করা হয়েছে। কারা এসব সিম তুলেছে, তা আমি জানি না। সিমগুলো ভালো না খারাপ কাজে ব্যবহার হচ্ছে, সেটিও আমার জানা নেই। ভবিষ্যতে এসব সিম দিয়ে কেউ অপরাধ করলে এর দায়ভার কি আমাকে নিতে হবে? তখন আমি কার কাছে যাব?’

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র তৈরির সময় তিনি শুধু নির্বাচন অফিসে আঙুলের ছাপ দিয়েছেন। এর বাইরে কোথাও আঙুলের ছাপ দেননি। তাই প্রশ্ন তুলেছেন, কীভাবে তার এনআইডির তথ্য কিংবা আঙুলের ছাপ ব্যবহার করে এতগুলো সিম নিবন্ধন করা হলো। ভবিষ্যতে যেন তার পরিচয়পত্র ব্যবহার করে নতুন করে কোনো সিম নিবন্ধন করা না যায়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে থানায় যোগাযোগ করলে তাকে নির্বাচন অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। তার আশঙ্কা, তার এনআইডির বিপরীতে নিবন্ধিত সিমগুলো ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটালে তাকে আইনি ও সামাজিক হয়রানির শিকার হতে হতে পারে।

মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলার বলেন, ‘একজন নাগরিকের অজান্তে তার এনআইডির বিপরীতে ১৮টি সিম নিবন্ধনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এটি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সিম নিবন্ধন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। দ্রুত তদন্তের মাধ্যমে কারা এসব সিম নিবন্ধন করেছে, তাদের শনাক্ত করা উচিত। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন বলেন, তার চাকরিজীবনে এ ধরনের ঘটনা প্রথম দেখেছেন। একজন ব্যক্তির আঙুলের ছাপ ছাড়া কীভাবে তার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এতগুলো সিম নিবন্ধন করা সম্ভব, তা তার বোধগম্য নয়। তবে নির্বাচন অফিসের সার্ভার হ্যাক করা সম্ভব নয় বলে তিনি মনে করেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, ‘এটার দায়ভার আমাদের নয়। এ দায়ভার নিতে হবে সিম কোম্পানিগুলোর।’

চাঁদপুর বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক হাসিব আহম্মেদ বলেন, এ ধরনের বিষয় নিয়ে তারা কাজ করেন না। এটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিষয়।

তবে এ বিষয়ে বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল অপারেটরগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসিক প্রশাসকের সঙ্গে এমপি মালেকের বৈঠক: ৬ ওয়ার্ডে ৩৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


সিসিক প্রশাসকের সঙ্গে এমপি মালেকের বৈঠক: ৬ ওয়ার্ডে ৩৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত এলাকাভুক্ত সিলেট-৩ সংসদীয় আসনের ছয়টি ওয়ার্ডের নাগরিক সেবা এবং ভৌত অবকাঠামো বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বড় প্রকল্পের পরিকল্পনাও রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সিসিক প্রশাসকের কনফারেন্স রুমে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের মধ্যে একটি বিশেষ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Ad

সভায় দক্ষিণ সুরমা এলাকার ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের চলমান এবং সমাপ্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, এই ছয়টি ওয়ার্ডে ৭৩ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৬৩ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। এছাড়া ১৩৬ কোটি টাকার প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী দিনে নতুন করে ২০৬ কোটি টাকার প্রকল্প গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সভায় সিসিক প্রশাসক এবং সংসদ সদস্য জানান, প্রকল্পগুলো দ্রুত এবং মানসম্মতভাবে বাস্তবায়নের মাধ্যমে ওই অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত সমস্যা সমাধান করা হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ, বললেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইরানে তাদের দলের পরাজয়ের মূল কারণ ছিল, এমন মন্তব্য করেছেন রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সবাই জানে কেন আমরা হেরেছি। আর এখান থেকে আমরা কীভাবে সামনে এগোব, সেটা যে কোনো সৎ আলোচনা থেকেই শুরু হতে হবে,’ এক্স এ লিখেছেন ভ্যান্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%