১১:৫০ পি.এম
যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার মন্তব্য করেছেন যে, ইরানে চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত। তিনি যুক্তি দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি এবং খামখেয়ালি সিদ্ধান্তই এই যুদ্ধের জন্য দায়ী।
গত রাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনী ফল ডেমোক্র্যাটদের পক্ষে আসার জন্য ট্রাম্পকে দায়ী করেন শুমার। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট তার সময়ের অর্ধেক ব্যয় করা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যা ভোটারদের জীবনের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।
ডেমোক্র্যাটদের নির্বাচনি সাফল্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুমার বলেন, রিপাবলিকানরা স্বাস্থ্যসেবার ব্যয়, বিদ্যুৎ বিল, জ্বালানি ও ডিজেলের দাম বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি নজর দেননি।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’
তিনি বলেন, ‘দেশ বর্তমানে যে পথে এগোচ্ছে, তা নিয়ে মার্কিনিরা ক্ষুব্ধ। দেশের ভেতরে ও বাইরে ট্রাম্পের সৃষ্ট বিশৃঙ্খলার জবাবদিহি নিশ্চিত করতে চান তারা।’
ইরান যুদ্ধের প্রসঙ্গে শুমার বলেন, ট্রাম্পের দুর্নীতি এবং অস্থির বিচারবুদ্ধির কারণে এই যুদ্ধের সূচনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এতে দেশের ভেতরে ও বিদেশে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঘটনাও ঘটছে।
শুমার বলেন, ‘ইরানে তারা কীসের জন্য লড়াই করছে, তা মার্কিন জনগণ জানে না। এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।’
এছাড়া, আইন কিংবা জনগণের মতামত উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন যদি আরো কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ ক্ষেত্রে আইন প্রণয়নের মাধ্যমে কঠোর বাধা তৈরির কথাও জানান সিনেটের এই নেতা।
আরও পড়ুন: ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে বিরোধ, চাক শুমারের চাপে বৃদ্ধি
শুমার বলেন, ‘ট্রাম্পের প্রতি নতজানু সিনেটের দিন শেষ হয়ে গেছে।’
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন