ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে আড়াই লাখ ইয়াবাসহ অস্ত্র-গুলি উদ্ধার


বান্দরবানে আড়াই লাখ ইয়াবাসহ অস্ত্র-গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ আগস্ট রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে ঘুমধুম বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩১ নং এর কাছাকাছি নয়াপাড়ায় চোরা কারবারিদের ধাওয়া করে।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা

এসময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, ১টি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার বাস্তবায়ন দাবি বিএলএফের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার বাস্তবায়ন দাবি বিএলএফের

জাহাজভাঙা ও রিসাইক্লিং শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ দাবি বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) জানিয়েছে। তাদের এই দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে বিএলএফের জাহাজভাঙা শ্রমিক-কর্মচারী কমিটির উদ্যোগে একটা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রামে বিএলএফের কার্যালয়ে সংগঠনের নেতারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিএলএফ জাহাজভাঙা শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। বৈঠকের সঞ্চালনা করেন বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও জাহাজভাঙা শ্রমিক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ মিয়া।

বক্তারা উল্লেখ করেন, জাহাজভাঙা ও রিসাইক্লিং শিল্প দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এই খাতের শ্রমিকরা দীর্ঘদিন ধরে জীবনঝুঁকি নিয়ে কাজ করার পরও ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকদের এই বঞ্চনা দূর করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট মালিকপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

সভায় জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ঘোষিত ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি অবিলম্বে কার্যকর এবং কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সামগ্রিক কর্মপরিবেশের উন্নয়ন সম্পর্কে দাবি জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, তাঁদের এই দাবির দ্রুত বাস্তবায়ন না হলে তারা একত্রিত হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, রিজওয়ানুর রহমান খান, হাজী আলমগীর হোসেন, মহি উদ্দিন মজনু, গোলাম শাহরিয়ার এবং বিএলএফ জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ ও মোহাম্মদ মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক আমানতের সুদে উৎসে কর কর্তনে ব্যাংকগুলোকে সতর্ক করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


বাংলাদেশ ব্যাংক আমানতের সুদে উৎসে কর কর্তনে ব্যাংকগুলোকে সতর্ক করেছে

বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে আরো সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিপিআরডি-১) থেকে এক সার্কুলার লেটারের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর কর্তন এবং এ কর্তন করা কর নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি ঘটছে।

সার্কুলারটিতে বলা হয়েছে, ব্যাংকগুলো উৎসে কর কর্তনের ক্ষেত্রে আইনানুগ হার ও বিধান যথাযথভাবে অনুসরণ না করায় পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষা কার্যক্রমে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কর কর্তন না করায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী, গ্রাহকের সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত বা অন্য কোনো আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রাপকের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে।

উৎসে কর বিধিমালা, ২০২৩-এর বিধান অনুযায়ী, কর্তন বা সংগ্রহ করা অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারের তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত কোনো মাসে কর কর্তন বা সংগ্রহ করা হলে— সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। তবে জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কোনো দিন কর কর্তন বা সংগ্রহ করা হলে, কর্তন বা সংগ্রহের পরবর্তী সাত দিনের মধ্যে তা জমা দিতে হবে। আর জুন মাসের ২০ তারিখের পরের দিনগুলোতে কর কর্তন বা সংগ্রহ করা হলে পরবর্তী দিনই সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক কর্তৃক কর্তন করা উৎসে কর কোনোভাবেই নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি সময় জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবে সংরক্ষণ করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে উৎসে কর কর্তন-সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিবরণী ও চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল নিশ্চিত করতে হবে।

এ ছাড়া উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবহৃত দা ও লুট করা স্বর্ণালংকার উদ্ধার, নিখোঁজ হাত-পায়ের অংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


ব্যবহৃত দা ও লুট করা স্বর্ণালংকার উদ্ধার, নিখোঁজ হাত-পায়ের অংশ

কুমিল্লার দেবীদ্বারে চাঞ্চল্যকর ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডের তৃতীয় দিনে হত্যায় ব্যবহৃত দা, নিহতের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের কাছে খবর রয়েছে, বর্তমানে নিহতের হাত-পায়ের অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুলিশ আটক করেছে লাইলী আক্তারকে, তবে আর কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিনের বাসায় অভিযান পরিচালনা করে এসব আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মামলার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আটক লাইলী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে লাইলী আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদা ইয়াসমিনের বাসার রান্নাঘরে একটি তল্লাশি চালানো হয়। সেখানে একটি ড্রামের চিপায় লুকানো অবস্থায় নিহতের ব্যবহৃত এক জোড়া কানের দুল, একটি গলার চেইন, একটি আংটি ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। একই অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা এবং টয়লেটের কমোডের ভেতরে আলমারির চাবি উদ্ধার হয়েছে, যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত ফরিদা ইয়াসমিন (৫৫) দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ ভূঁইয়া বাড়ির মফিজুল ইসলাম ভূঁইয়ার (৬৫) স্ত্রী ছিলেন। তিনি প্রায় ৩০ বছর আগে ওই বাসা কিনেছিলেন এবং সেখানে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, আটক লাইলী আক্তার চারানগর গ্রামের ট্রাক্টরচালক আবুল কালামের স্ত্রী। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে তিনি ফরিদা ইয়াসমিনের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, লাইলী আক্তার এর আগে ২০২১ সালের একটি শিশু হত্যাকাণ্ডের মামলায় কারাগারে ছিলেন এবং প্রায় সাড়ে চার বছর কারাভোগের পর জামিনে বের হন। সেই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি বর্তমানে তদন্ত করা হচ্ছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আলোচিত মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। লাইলী আক্তারকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, কিছু স্বর্ণালংকার ও আলমারির চাবি উদ্ধার হয়েছে। তবে তাঁর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে ফরিদা ইয়াসমিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপর মরদেহের অংশগুলো আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এ বিষয়ে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না এবং নিহতের মরদেহের বাকি অংশ কোথায় রয়েছে, তা জানতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৮ আগস্ট) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মোহনা আবাসিক এলাকায় মফিজুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন বাসায় ফরিদা ইয়াসমিনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহ টুকরো করে ১৪টি পলিথিনে প্যাকেট করে বস্তাবন্দি অবস্থায় ঘরের পেছনসহ বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছিল। তবে মরদেহের হাত-পায়ের কিছু অংশ এখনো উদ্ধার হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

অদ্য ১০ আগষ্ট সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান জেলা সভাপতি মাওলানা মোঃ দেলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ জহির উদ্দিন এর সঞ্চালনায় সংগঠনের জেলা মারকায কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাঃ ইব্রাহিম। তিনি তার বক্তব্যে বলেন জনপ্রত্যাশা পূরণে ও জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য শরিয়াহ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই হতে পারে উত্তম সমাধান এবং ৩৬ জুলাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই ভূমিকা রেখেছিল ঠিক সেভাবেই মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে কাজ করার আহবান জানান।

জেলা সভাপতি বলেন, জুলাই অভ্যূত্থান এর পর বাংলাদেশের মানুষ একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলো। কিন্তু সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে সময় যতই যাচ্ছে সে স্বপ্ন ম্লান হচ্ছে। সরকার জুলাইয়ের আকাঙ্খাকে পাশ কাটিয়ে পুরনো ধারার রাজনীতির পথে হাঁটছে। এ সময় জেলা নেতৃবৃন্দও জুলাইয়ের চেতনাকে ধারণ করে শরিয়াহ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সভাপতি তার বক্তব্য শেষে ২০২৬-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেনঃ সভাপতি মাওঃ মোঃ দেলাওয়ার হোসাইন, সহ সভাপতি মাওলানা মহি উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী, সেক্রেটারী মাওঃ জহির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইউসুফ আল মাহমুদ, এসিস্টেন্ট সেক্রেটারী হাঃ লোকমান মাজহারী, সাংগঠনিক সম্পাদক(১) মাওঃ ইমরান হোসাইন, (২) মাওঃ মাকসুদুর রহমান, (৩) সাংগઠনিক মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ নূরুল আলম মুসা, দফতর সম্পাদক মাওঃ ইব্রাহিম খলিল, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল হোসেন শিবলু, প্রশিক্ষণ সম্পাদক মাও. মোফাচ্ছেল খাঁন, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুফতী আশ্রাফুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসিফুর রশীদ, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাও. দিদার হোসাইন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাচন ও জন প্রতিনিধি সম্পাদক মাও. হেলাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সহ-দফতর সম্পাদক মাও. মাহমুদুল হক, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু আরাফাত, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাও. নাছির উদ্দিন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন তারেক, সদস্য : মুফতী শরিফুল ইসলাম, মাওঃ মোখলেসুর রহমান, মাও. আনোয়ার হোসেন (ফকির), আব্দুল মুঈদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%