ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জুলাইয়ের আত্মত্যাগ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: ব্যারিস্টার ফুয়াদ


জুলাইয়ের আত্মত্যাগ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শতশত মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।

সেই আত্মত্যাগ ও রক্তের ওপর দাঁড়িয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে জুলাইয়ের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাইয়ের রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না।” শুক্রবার রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাইয়ের শহীদদের স্মরণে আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুক্রবার শুরু

তিনি আরও বলেন, রায়েরবাজার গণকবরসহ দেশের বিভিন্ন স্থানে এখনও নাম-পরিচয়বিহীন অনেক জুলাই শহীদের মরদেহ রয়েছে। এসব শহীদের পরিচয় শনাক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


আবারও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আহমেদ আল-জাবের’-এ হামলা চালিয়েছে তেহরান, যা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে ইরানি বাহিনী হামলা পরিচালনা করে, এ সময় তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে।

এই তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও পার্সটুডের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানি সেনাবাহিনী ‘সায়েকেহ’ (বজ্রপাত) অভিযানের ২৭তম ধাপে এই কাজটি করেছে। কেশম দ্বীপে আবাসিক এলাকায় মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই কুয়েতের ঘাঁটিতে যুদ্ধবিমানের হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগকেন্দ্র এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে একের পর এক আত্মঘাতী ড্রোন চালানো হয়।

কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন বিমান ও নজরদারি অভিযানের অন্যতম প্রধান কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত।

ইরানি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনের আঘাত মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। তবে এই হামলায় হতাহত বা বস্তাগত ক্ষতির বিষয়ে মার্কিন পেন্টাগন বা ওয়াশিংটন থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন আক্রমণকে 'যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা কঠোর সেন্সরশিপ আরোপ করে নিজেদের অবকাঠামোগত ক্ষতি ও সেনাসদস্যদের হতাহতির প্রকৃত তথ্য বিশ্ববাসীর কাছে গোপন করার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮) এবং তিনি নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার (৩১ জুলাই) ভোরে, র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল রাজশাহী নগরের রাণীবাজারের ভাড়া বাসা থেকে পলাশ চৌধুরীকে গ্রেফতার করে। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তার গ্রেফতার ঘটেছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ (৩০), যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি গত ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, বেশ কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনার পর তিনি ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয় যে, এসব পোস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। সেইসাথে, তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেইলের মুখে পড়েন।

ওই মামলার পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেফতার করা হলো।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামরাঙ্গীরচরে ৭ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


কামরাঙ্গীরচরে ৭ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

শুক্রবার, কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: বাসস

ডেঙ্গু এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে, কামরাঙ্গীরচর এলাকায় সাত দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ, শুক্রবার, কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এ ঘোষণা করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য আগামী সাত দিন কামরাঙ্গীরচরে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হবে। এ সময় প্রতিদিন মশক নিধন কার্যক্রম চলতে থাকবে। তবে তিনি বলেন, এটি শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হবে না; নাগরিকদের নিজেদের বাসাবাড়ি, আঙিনা এবং ড্রেনে যাতে কোনো পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, কামরাঙ্গীরচর সড়ককে আট লেনে উন্নীত করার লক্ষ্যে ইনার সার্কুলার রোড প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হবে এবং কামরাঙ্গীরচরের সার্বিক চিত্রও বদলে যাবে।

আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় এলাকার সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদীতে ময়লা-আবর্জনা এবং পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নদী দখল রোধে স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় তিনি মাদক, চাঁদাবাজি, ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি রাস্তা, ড্রেন এবং খেলার মাঠ দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

মসজিদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে গিয়ে তিনি পরিবেশ সুরক্ষার জন্য প্রত্যেককে অন্তত একটি করে বৃক্ষ রোপণের জন্য আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ এবং বাসযোগ্য কামরাঙ্গীরচর গড়ে তোলার জন্য সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

বক্তব্য শেষে, ডিএসসিসি প্রশাসক কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। পরে, সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, বুড়িগঙ্গা গণপাঠাগারের প্রাঙ্গণ এবং নদী তীরবর্তী এলাকায় গাছের চারা রোপণ করেন।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুগার মিলকে বছরজুড়ে উৎপাদনশীল করতে সরকারের পরিকল্পনার কথা বললেন রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


সুগার মিলকে বছরজুড়ে উৎপাদনশীল করতে সরকারের পরিকল্পনার কথা বললেন রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, বছরে কয়েকটি মাস চালু থাকে দেশের সুগার মিলগুলো। সরকার সেই চিন্তা-ভাবনা করছে, এগুলো সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ বিষয় রিজভী বলেন, সরকার বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেইসঙ্গে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের শিল্প স্থাপনে গুরুত্ব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%