০৭:৪৭ পি.এম
শুক্রবার, কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: বাসস
ডেঙ্গু এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে, কামরাঙ্গীরচর এলাকায় সাত দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ, শুক্রবার, কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এ ঘোষণা করেন।
আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য আগামী সাত দিন কামরাঙ্গীরচরে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হবে। এ সময় প্রতিদিন মশক নিধন কার্যক্রম চলতে থাকবে। তবে তিনি বলেন, এটি শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হবে না; নাগরিকদের নিজেদের বাসাবাড়ি, আঙিনা এবং ড্রেনে যাতে কোনো পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, কামরাঙ্গীরচর সড়ককে আট লেনে উন্নীত করার লক্ষ্যে ইনার সার্কুলার রোড প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হবে এবং কামরাঙ্গীরচরের সার্বিক চিত্রও বদলে যাবে।
আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় এলাকার সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদীতে ময়লা-আবর্জনা এবং পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নদী দখল রোধে স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি মাদক, চাঁদাবাজি, ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি রাস্তা, ড্রেন এবং খেলার মাঠ দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
মসজিদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে গিয়ে তিনি পরিবেশ সুরক্ষার জন্য প্রত্যেককে অন্তত একটি করে বৃক্ষ রোপণের জন্য আহ্বান জানান।
তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ এবং বাসযোগ্য কামরাঙ্গীরচর গড়ে তোলার জন্য সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।
বক্তব্য শেষে, ডিএসসিসি প্রশাসক কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। পরে, সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, বুড়িগঙ্গা গণপাঠাগারের প্রাঙ্গণ এবং নদী তীরবর্তী এলাকায় গাছের চারা রোপণ করেন।
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টেকনাফের নয়াপাড়া পাহাড়ে সশস্ত্র ডাকাতদের গুলিতে সেনাসদস্য নি-হ-তের খবর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন