০২:৫২ এম
হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামের এক নারীর মুখ এসিডে ঝলসে দিয়েছেন তার সাবেক স্বামী। গুরুতর অবস্থায় রুবিনাকে জাতীয় বার্ন ও প্লাসিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সঙ্গে বিয়ে হয়েছিল রুবিনার দুই বছর আগে। এক সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেলে ৬ মাস আগে রুবিনা উজ্জলকে তালাক দেন। তাদের দুটি সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। কিন্তু এরপরও উজ্জল তার পিছু ছাড়েননি। বিভিন্ন সময়ে রাস্তাঘাটে আসা যাওয়ার পথে এবং তার কর্মস্থলে গিয়েও উত্যক্ত করতেন উজ্জল। বৃহস্পতিবার রাতে, রুবিনা অফিসে কাজ শেষে বাড়ি আসার পথে বহুলায় বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করেন। রুবিনার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান। স্থানীয়রা রুবিনাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাসিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কার ওপর আস্থা রাখছেন ভোটাররা
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উজ্জলকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন