ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালের সুদের টাকার জেরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ


বরিশালের সুদের টাকার জেরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ; ব্ল্যাঙ্ক চেক ব্যবহার ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ

মো: সোহাগ সিকদার, বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর কলাপট্টি এলাকায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা, ভাঙচুর, বসতবাড়ি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।

অভিযোগকারী ব্যবসায়ী মো. মন্টু খান জানান, করোনা মহামারির সময় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় তিনি স্থানীয় বাসিন্দা নান্টু ফরাজী ও তার স্ত্রী সখি বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। পরবর্তীতে ওই টাকার বিপরীতে দীর্ঘ সময় ধরে মাসিক সুদ পরিশোধ করে আসলেও ঋণের অঙ্ক অস্বাভাবিকভাবে বাড়িয়ে তার কাছে কয়েক লাখ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

লিখিত অভিযোগে মন্টু খান উল্লেখ করেন, ২০২২ সাল থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি সুদ ও মুনাফা বাবদ আনুমানিক এক লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। এরপরও অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আসছেন। অতিরিক্ত অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং চাপ প্রয়োগ করা শুরু হয় বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্তরা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরের দরজা-জানালা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং একপর্যায়ে তাদের ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তালাবদ্ধ ঘর খুলে দিয়ে পরিবারের সদস্যদের পুনরায় ঘরে প্রবেশের ব্যবস্থা করে এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে বলে জানা গেছে।

মন্টু খানের অভিযোগ, বিরোধকে কেন্দ্র করে তার ওপর অব্যাহত চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে তার স্ত্রীর স্বাক্ষরযুক্ত একটি ব্যাংক চেক দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। চেকটি কখনো অভিযুক্তদের দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, অতীতে একটি এনজিওর ঋণ কার্যক্রমের সময় কোনো অসাধু চক্রের মাধ্যমে এটি আত্মসাৎ হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার

অভিযোগে আরও বলা হয়েছে, আগামী ৫ জুনের মধ্যে ২ লাখ ২৫ হাজার টাকা পরিশোধের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। অন্যথায় তাকে ও তার পরিবারকে মারধর, বসতবাড়ি দখল এবং তার বিরুদ্ধে ৩০ লাখ টাকার মামলা দায়েরের হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার এসআই জাকির শরিফ বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই জাকির শরীফের দেওয়া বক্তব্যের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট তালাশ বিডির কাছে সংরক্ষিত রয়েছে।

এদিকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে অভিযোগকারীর দাবি।

তবে অভিযোগের বিষয়ে নান্টু ফরাজী ও সখি বেগমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

মন্টু খান বলেন, “আমি কোনো বিরোধ বা সংঘাত চাই না। মূল টাকা পরিশোধে আমি প্রস্তুত। আমি শুধু চাই আইনের মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক এবং আমার পরিবার নিরাপদে বসবাস করতে পারুক।”

স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগের বিষয়গুলো তদন্তে প্রমাণিত হলে তা জোরপূর্বক অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও সম্পত্তি দখলের চেষ্টাসহ বিভিন্ন অপরাধের আওতায় বিবেচিত হতে পারে। তবে বিষয়টির প্রকৃত সত্যতা নির্ভর করবে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়ার ওপর।


এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার (SO) নাসিম উদ্দিন তালাশ বিডিকে বলেন, “আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না।”

তিনি আরও বলেন, “সুদ ব্যবসার আড়ালে যদি কোনো ধরনের অবৈধ কার্যক্রম, ভয়ভীতি প্রদর্শন, জবরদখল বা হয়রানির ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। আইন ও সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন, সম্পদ ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তিনি বলেন, “উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মী আল-আমিন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০২:৫৯ এম


বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মী আল-আমিন গ্রেফতার
 

বরিশাল সিটি কর্পোরেশন (নগর ভবন) কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী মো. আল-আমিন হাওলাদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ৪ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানাধীন আলেকান্দা পুলিশ ফাঁড়ি এলাকার নিউ সার্কুলার রোডের হার্ট ফাউন্ডেশন-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল বরিশাল নগর ভবনের সামনে একটি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করা হয়েছিল। ওই মিছিলে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে আল-আমিন সরাসরি অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে নিউ সার্কুলার রোডের হার্ট ফাউন্ডেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিছিলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে আল-আমিনকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত মো. আল-আমিন হাওলাদার (২৫) বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের হার্ট ফাউন্ডেশন এলাকার বাসিন্দা মো. হিরণ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নিয়ে শান্ত বরিশালকে অশান্ত করার চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুজতবা খামেনির সঙ্গে দেখা হলে ‘সম্মানিত’ বোধ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:১৬ এম


মুজতবা খামেনির সঙ্গে দেখা হলে ‘সম্মানিত’ বোধ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যদি তিনি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে দেখা করার সুযোগ পান, তবে তিনি ‘সম্মানিত’ বোধ করবেন।

এ তথ্য বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি সাক্ষাৎ করতে খুব একটা আগ্রহী নই। তবে, যদি আমাদের সাক্ষাৎ হয়, আমি সম্মানিত বোধ করব।’

ট্রাম্প মুজতবা খামেনি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আরও বলেন, ‘ যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাই, তবে আমার তার সাথে দেখা হবে। তাতে আমার কোনো আপত্তি থাকবে না।’

তিনি যোগ করেন, এমনটা হলে তিনি তাঁর সাথে ‘সম্মানজনক আচরণ’ করবেন।

এদিকে, হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনের সময় ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালোভাবেই’ এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে উল্লেখ করেন যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হেফাজতে নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শতাধিক মানুষ প্রাণ হারান। এর পরেই মুজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি নিয়ে হিজলায় মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:৩১ এম


মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি নিয়ে হিজলায় মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলার সাতটি গ্রামের বাসিন্দারা, যারা মেঘনা নদীর অব্যাহত ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন, তারা আবারও মানববন্ধন করেছেন। ৪ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় হিজলা-গৌরবদী ইউনিয়নের অরাকুল গ্রামে মেঘনা নদীর তীরে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শত শত নারী-পুরুষ ও শিশু।

মানববন্ধনটির সভাপতিত্ব করেন হিজলা-গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন বেপারী। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন।

এছাড়াও বক্তব্য দেন বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম হুমায়ূন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার, সদস্যসচিব আমির বাঘা, বিএনপি নেতা এস এম ফারুক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন সিকদার।

মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা-গৌরবদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম শরীফ, হুমায়ূন তালুকদার, জসিম সিকদার, আবদুল মাজেদ আকন, আলমগীর ফকির, নূর মোহাম্মদ সরদার, বিএনপি নেতা ফারুক ফরাজী, আলাউদ্দিন বাবুর্চি, ধলু মোল্লা, জসিম মেম্বার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা সিকদার, আলতাফ হোসেন জমাদ্দার ও কামাল মাঝিসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।

অরাকুল গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মাঝি মানববন্ধনে মন্তব্য করেন, "পিতামাতার পৈতৃক ভিটেমাটি আজ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। মেঘনায় বাড়িঘর হারিয়ে গেলে শেষ জীবনে কোথায় গিয়ে দাঁড়াব, তা জানি না।" তিনি ভাঙন রোধের জন্য স্থায়ী বাঁধ নির্মাণ এবং রাতের আঁধারে মাটি ও বালু কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি দেওয়ান মনির হোসেন বলেন, "মেঘনার করালগ্রাসের বিরুদ্ধে আমাদের প্রজন্মের পর প্রজন্ম লড়াই করে যাচ্ছে। কিন্তু এই লড়াইয়ের শেষ নেই।" তিনি আরও বলেন, "এখনো নদীতীরবর্তী এলাকার মানুষ ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। প্রকৃতির সঙ্গে সংগ্রাম করেই আমাদের বেঁচে থাকতে হচ্ছে।"

তিনি উল্লেখ করেন, "সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, নদীতে বিলীন হওয়ার পর কোনো এলাকায় চর জেগে উঠলেও প্রকৃত জমির মালিকরা সেখানে যেতে পারেন না।" তিনি অভিযোগ করেন, "পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার প্রভাবশালীরা এসব চর দখল করে ভোগদখল করছে।"

দেওয়ান মনির হোসেন বলেন, "নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বরিশালে এক জনসভায় মেঘনা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রতিশ্রুতি দেন।" স্থানীয় বাসিন্দারা প্রার্থনা করেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, "দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে মেঘনা নদীর ভাঙনে আরও বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্রসহ ৪ হাজার ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:৩৯ এম


উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্রসহ ৪ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) একটি জি-থ্রি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া সীমান্তবর্তী নাফ নদীর শূন্যরেখা এলাকায় মিয়ানমার থেকে জেলের বেশে নৌকাযোগে কয়েকজন সশস্ত্র ব্যক্তির গতিবিধি নজরে আসে।

বিষয়টি শনাক্ত করে টহলরত বিজিবির একটি বিশেষ দল দ্রুত নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র দলটি পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

একপর্যায়ে অস্ত্রধারীরা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি জি-থ্রি খালি ম্যাগাজিন, তিনটি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট সিগারেট উদ্ধার করেন।

বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় দুই জেলে বেশধারী রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত যে সশস্ত্র দলটি হামলা চালিয়েছিল, বুধবারের ঘটনায় অংশ নেওয়া দলটি সেই একই গ্রুপ।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%