০৩:১৬ এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যদি তিনি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে দেখা করার সুযোগ পান, তবে তিনি ‘সম্মানিত’ বোধ করবেন।
এ তথ্য বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি সাক্ষাৎ করতে খুব একটা আগ্রহী নই। তবে, যদি আমাদের সাক্ষাৎ হয়, আমি সম্মানিত বোধ করব।’
আরও পড়ুন: পাকিস্তানে ভারত সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত
ট্রাম্প মুজতবা খামেনি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আরও বলেন, ‘ যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাই, তবে আমার তার সাথে দেখা হবে। তাতে আমার কোনো আপত্তি থাকবে না।’
তিনি যোগ করেন, এমনটা হলে তিনি তাঁর সাথে ‘সম্মানজনক আচরণ’ করবেন।
এদিকে, হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনের সময় ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালোভাবেই’ এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে উল্লেখ করেন যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হেফাজতে নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শতাধিক মানুষ প্রাণ হারান। এর পরেই মুজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন