প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল সিটি কর্পোরেশন (নগর ভবন) কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী মো. আল-আমিন হাওলাদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৪ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানাধীন আলেকান্দা পুলিশ ফাঁড়ি এলাকার নিউ সার্কুলার রোডের হার্ট ফাউন্ডেশন-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল বরিশাল নগর ভবনের সামনে একটি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করা হয়েছিল। ওই মিছিলে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে আল-আমিন সরাসরি অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে নিউ সার্কুলার রোডের হার্ট ফাউন্ডেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিছিলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে আল-আমিনকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত মো. আল-আমিন হাওলাদার (২৫) বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের হার্ট ফাউন্ডেশন এলাকার বাসিন্দা মো. হিরণ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নিয়ে শান্ত বরিশালকে অশান্ত করার চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন