ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: খেলাফত মজলিস


বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দেশের জনগণ যখন নাগরিক জীবনে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংকট ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে দিশেহারা, ঠিক সেই সময় কোনো কার্যকর গণশুনানি ছাড়াই বিদ্যুতের দাম বৃদ্ধি হলে জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়ার শামিল। এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি, শিল্প, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়বে, এর ফলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। যখন জনগণ স্বস্তি চাইলেও বারবার তাদের কাঁধে অতিরিক্ত চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জনসেবামূলক খাতগুলোকে জনগণের কল্যাণের পরিবর্তে রাজস্ব আহরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বাণিজ্যিকীকরণ দেশের অর্থনীতি ও জনজীবনের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আরো বলেন, দেশের ব্যাংকিং খাতে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে সৃষ্ট অস্থিরতা ও গ্রাহকদের উদ্বেগ দ্রুত নিরসন করা প্রয়োজন। সরকারের উচিত আর্থিক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

মহাসচিব আরো উল্লেখ করেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী বিভিন্ন গোষ্ঠী ও দোসরদের অপতৎপরতা নিয়ে জনমনে উদ্বেগ বিরাজ করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকারের দৃশ্যমান পদক্ষেপের অভাব খুবই হতাশাজনক। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের অপচেষ্টা ও সরকারের নির্লিপ্ততা অব্যাহত থাকলে দেশ যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে বজ্রাঘাতে প্রাণ গেল এক নারীর, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৪৩ এম


লালমনিরহাটে বজ্রাঘাতে প্রাণ গেল এক নারীর, আহত ৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আজিমা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু ঘটে। একই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মারা যাওয়া মোছা. আজিমা বেগম দালালপাড়া গ্রামের আব্দুস সুবহানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে গ্রামের কয়েকজন মানুষ মাঠে কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি ফেরার পথে দালালপাড়া এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে আজিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা আরও সাতজন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল হোসেন বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

স্থানীয়রা জানান, চলতি মৌসুমে কয়েক দিন ধরে এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। সন্ধ্যার সময় খোলা মাঠে অবস্থান করায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ টাকার বেশি বর্জ্য ফি নেওয়া হচ্ছে কি না, দেখবে তদারকি কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৫১ এম


১০০ টাকার বেশি বর্জ্য ফি নেওয়া হচ্ছে কি না, দেখবে তদারকি কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য মাসে ১০০ টাকা ফি নির্ধারণ করেছে। তবে অনেক এলাকায় বাসিন্দাদের কাছ থেকে এই নির্ধারিত ফির চেয়ে বেশি টাকার অভিযোগ দীর্ঘদিনের। এ পরিস্থিতিতে, প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বা পিসিএসপির কার্যক্রমের তদারকির জন্য অঞ্চলভিত্তিক কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে ডিএসসিসি।

বৃহস্পতিবার, ডিএসসিসির সচিব জয়নুল আবেদীনের স্বাক্ষরে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, করপোরেশনের আওতাধীন ওয়ার্ডগুলোর বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারী সেবাদানকারী প্রতিষ্ঠান বা পিসিএসপি বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থান পর্যন্ত নিয়ে যায়। এই কাজের জন্য প্রতিটি বাসাবাড়ি থেকে ১০০ টাকা সেবা ফি নেওয়ার নিয়ম রয়েছে। পিসিএসপিগুলো এই নির্ধারিত ফি নিচ্ছে কি না, তা নিয়মিতভাবে তদারকির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে পিসিএসপির দৈনন্দিন কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকির দায়িত্ব অঞ্চলভিত্তিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে। ডিএসসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলে এই তদারকি করবেন।

কার্যপরিধিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ওয়ার্ডে পিসিএসপিগুলো প্রতিদিন নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহ করছে কি না, সেটি যাচাই করার দায়িত্বও পালন করতে হবে। সেবা গ্রহণকারীদের কাছে নির্ধারিত মাসিক ফি ১০০ টাকার বেশি নেওয়া হচ্ছে কি না, সেটিও নিয়মিতভাবে তদারকি করতে হবে। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে প্রমাণসহ প্রশাসনিক মাধ্যমে প্রতিবেদন দিতে হবে।

এটি শুধু অর্থ আদায় বিষয় নয়, বর্জ্য সংগ্রহের পর তা কোথায় নেওয়া হচ্ছে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, সেটিও তদারকির আওতায় আনা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার উৎপাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১২:৫৫ এম


গোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার উৎপাত

আরব সাগরের তীর ঘেঁষে অবস্থিত দক্ষিণ গোয়ার মনোরম প্ল্যানেট হলিউড বিচ রিসোর্ট। সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসে বাংলাদেশ দলের ঠিকানা ২১ মে থেকে এখানেই।

স্বাগতিক ভারত, নেপাল এবং বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই বিলাসবহুল রিসোর্টে সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। কিন্তু টুর্নামেন্টের বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের ঠিক আগে বাংলাদেশ শিবিরে ঘটল একটি অনাকাঙ্ক্ষিত বিপত্তি। দলের ব্রিটিশ হেড কোচ পিটার জেমস বাটলার অসুস্থ হয়ে পড়েন টিম হোটেলের কক্ষে ছারপোকার কামড়ে।

নেপালকে হারিয়ে সেমিফাইনালের বাধা পেরোনোর পরে বৃহস্পতিবার ছিল ফুটবলারদের জন্য রিকভারি সেশন ও আইসবাথের। দলের মাঠে কোনো বাড়তি অনুশীলন বা অ্যাক্টিভিটি ছিল না। এই বিশ্রামের দিনেই হঠাৎ অস্বস্তিতে পড়েন হেড কোচ। জানা যায়, তার বরাদ্দকৃত কক্ষে প্রচুর ছারপোকা উপদ্রব করে। বুধবার রাতে নিজ রুমে ঘুমানোর সময় ছারপোকার কামড়ে তার হাতসহ সারা শরীরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি বিবেচনা করে, দুপুরের দিকে টিম ম্যানেজার তড়িঘড়ি করে কোচকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের কাছে ছারপোকার কামড়ের ক্ষত দেখিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ নিয়ে তিনি হোটেলে ফেরেন।

টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে দ্রুততম সময়ের মধ্যে কোচের কক্ষ পরিবর্তন করা হয়েছে। শিরোপা নির্ধারণী হাই-ভোল্টেজ ম্যাচের আগে কোচের এমন অনাকাঙ্ক্ষিত অসুস্থতা দলের স্বাভাবিক ছন্দে কিছুটা হলেও অস্বস্তির জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির অগ্নিকাণ্ডে হতাহত বাংলাদেশিদের নিয়ে যা জানাল হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:০৮ এম


দিল্লির অগ্নিকাণ্ডে হতাহত বাংলাদেশিদের নিয়ে যা জানাল হাইকমিশন

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ৭ দেশের মোট ২২ জন নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে রয়েছে মো. নুরুল আমিন (৪৪) নামের একজন বাংলাদেশি নাগরিক।

নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাঁদের পরিবার সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঘটনার সর্বশেষ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশন তাদের ফেসবুক পেজে দেওয়া বার্তা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ৪ জুন সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩ জুন সকালে নয়াদিল্লির একটি হোটেলের অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় পরিবারই হোটেলে অবস্থানরত থাকাকালীন পাশের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য দিল্লিতে এসেছিলেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে ৭ দেশের মধ্যে ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে মো. নুরুল আমিন নামের একজন বাংলাদেশি নাগরিক। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন তার মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে।

এছাড়া চিকিৎসাধীন বৃদ্ধভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে হাইকমিশন।

বৃহস্পতিবার সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সব বাংলাদেশি নাগরিককে পরিদর্শন করেন এবং তাঁদের চিকিৎসার অবস্থা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

বার্তায় আরো জানানো হয়, হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন এবং রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে যেকোনো জরুরি প্রয়োজন মোকাবেলার জন্য কাজ করছেন। ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%