ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে শারদীয় দুর্গো উৎসব উপলক্ষে আইনশৃঙ্গলা সংক্রান্ত মতবিনিময় সভা


টাঙ্গাইলে শারদীয় দুর্গো উৎসব উপলক্ষে আইনশৃঙ্গলা সংক্রান্ত মতবিনিময় সভা

টাঙ্গাইল সদর থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) সকালে শহরের শ্রী শ্রী কালিবাড়ী নাট মন্দির প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী কালিবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়ের সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানার (ওসি তদন্ত) ভিক্টর ব্যানার্জি, টাঙ্গাইলের জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক পিনাকী দে, সদস্য সচিব শংকর সরকার, শ্রী শ্রী কালিবাড়ীর উপদেষ্টা মনিন্দ্র মোহন ঘোষ, সহ সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, শ্রী শ্রী ছোট কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত।

মতবিনিময় সভার শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ সরকার। সভাটি সঞ্চালনা করেছেন শ্রী শ্রী কালিবাড়ীর সাংগঠনিক সম্পাদক সুমন সরকার।
টাঙ্গাইল জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এ বছর টাঙ্গাইল জেলায় ১৩৫৭টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩৩ টি, মির্জাপুর উপজেলায় ২৭০ টি, দেলদুয়ার উপজেলায় ১২৮ টি, সখীপুর উপজেলায় ৪৪ টি, কালিহাতী উপজেলায় ১৮২ টি, নাগরপুর উপজেলায় ১৩৮ টি,

বাসাইল উপজেলায় ৮১ টি, ভূঞাপুর উপজেলায় ৩৪ টি, গোপালপুর উপজেলায় ৫৭ টি, ধনবাড়ী উপজেলায় ৩৬ টি, মধুপুর উপজেলায় ৬০ টি ও ঘাটাইল উপজেলায় ৯৪ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেয়ারফোর্ড ঘাঁটিতে সন্ত্রাসী সন্দেহে ২২ বছর বয়সী যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ফেয়ারফোর্ড ঘাঁটিতে সন্ত্রাসী সন্দেহে ২২ বছর বয়সী যুবক গ্রেপ্তার

যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র তাদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে লন্ডন থেকে ২২ বছর বয়সী এক যুবককে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর জন্য যে বিমানঘাঁটি ব্যবহার করে, সেই আরএএফ ফেয়ারফোর্ডকে ঘিরে কথিত ষড়যন্ত্রের তদন্তের অংশ হিসেবে যুবকটিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগ জানিয়েছে, ওয়েস্টমিনস্টারে ওই যুবককে গ্রেপ্তারের পাশাপাশি একই এলাকায় একটি স্থাপনায় তল্লাশি পরিচালনা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে বলেছিলেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হুমকির কারণে আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ইরান কথিত ওই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তদন্ত এখনও চলমান রয়েছে। আরএফ ফেয়ারফোর্ডের কাছে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে।

এর আগে তদন্তের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে একজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিকও রয়েছেন। যদিও বর্তমানে তারা সবাই জামিনে মুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ মহাসচিবের আহ্বান: যুদ্ধ বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইরানকে কূটনীতিতে ফিরে আসার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


জাতিসংঘ মহাসচিবের আহ্বান: যুদ্ধ বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইরানকে কূটনীতিতে ফিরে আসার নির্দেশ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের সাথে ইসলামাবাদে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করার এবং কূটনৈতিক আলোচনায় ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

গুতেরেস আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ চলাচলের অধিকার পুনর্বহালের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।

সংবাদ সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তির বিষয়টি তুলে ধরে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করেন। গুতেরেস বলেন, "ফিলিস্তিনিদের এ অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।"

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে তিনি ভূয়সী প্রশংসা করেন। সূত্র: ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শার্শায় পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক আরিফ হোসেন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


শার্শায় পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক আরিফ হোসেন নিহত

যশোর জেলার শার্শায় একটি পিকআপ ভ্যানের গাছের সঙ্গে ধাক্কা দেওয়ার ফলে আরিফ হোসেন (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পিকআপ ভ্যানের হেলপার হিসেবে কাজ করছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে একটি পিকআপ ভ্যান মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়, ফলে হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো.রাজিব তালুকদার

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মহান জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে আজ ৬ অক্টোবর ২০২৬ তারিখে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কমিটির ৮ জন মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি), কেন্দ্রীয় ওয়াক্‌ফ স্টেটের প্রশাসক, হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও ট্রাস্টের সচিবগণ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজাপুর - কাঁঠালিয়ার সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।

এছাড়াও সংসদ সচিবালয়ের সভা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত কমিটি সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হজ ব্যবস্থাপনা, ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন ও কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%