০৭:৩৫ পি.এম
মহান জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে আজ ৬ অক্টোবর ২০২৬ তারিখে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটির ৮ জন মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি), কেন্দ্রীয় ওয়াক্ফ স্টেটের প্রশাসক, হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও ট্রাস্টের সচিবগণ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজাপুর - কাঁঠালিয়ার সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
এছাড়াও সংসদ সচিবালয়ের সভা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত কমিটি সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
সভায় ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হজ ব্যবস্থাপনা, ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন ও কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন