ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বিশ্বকাপ জিততে যে দুই ‘অভিশাপ’ খণ্ডন করতে হবে আর্জেন্টিনাকে


বিশ্বকাপ জিততে যে দুই ‘অভিশাপ’ খণ্ডন করতে হবে আর্জেন্টিনাকে

কাতার বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে সাফল্য অর্জনের জন্য লিওনেল মেসিদের আরেকটি ধাপ অতিক্রম করতে হবে। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামছে আর্জেন্টিনা। তবে, আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে স্পেনকে হারানোর জন্য তাদের ভাঙতে হবে বহুবছর ধরে চলে আসা দুটি অশুভ পরিসংখ্যান, যা ফাইনালকে আরো কঠিন করে তুলেছে।

প্রথমটিকে কেন্দ্র করে রয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান। টুর্নামেন্টের শুরুতে আর্জেন্টিনা ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, তবে টুর্নামেন্ট চলাকালীন তারা সেই স্থান হারিয়ে ফেলেছিল। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর তারা আবারও অবস্থান ফিরে পেয়েছে। দ্বিতীয়টি হলো টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি, যা গত ছয় দশকের বেশি সময় ধরে কোনো দলই অর্জন করতে পারেনি।

বিশ্বকাপ জিততে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলের 'অভিশাপ' ভাঙতে হবে আর্জেন্টিনাকে। ফাইনালে ওঠার পরে আর্জেন্টিনা আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অধিকার করেছে। তারা ফ্রান্সকে সরিয়ে এক নম্বরে স্থাপন হয়েছে, আর স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম দেখায় এটি সুখবর মনে হলেও এর সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত পরিসংখ্যান।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু

১৯৯৩ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এক নম্বর অবস্থানে থাকা কোনো দলই বিশ্বকাপ জিততে সক্ষম হয়নি। এই ধারার শুরু ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। সে সময় জার্মানি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল, কিন্তু চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এরপর থেকে আর কোনো দল এক নম্বর র‍্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপ জয়ের সুযোগ পায়নি।

আর্জেন্টিনার সামনে রয়েছে আরও একটি বড় বাধা। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে, তাদের ৬৪ বছর ধরে চলে আসা ধারা ভাঙতে হবে। সর্বশেষ এই কীর্তি গড়েছিল পেলের নেতৃত্বাধীন ব্রাজিল। তারা ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ জিতে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে কেবল ইতালিই ১৯৩৪ ও ১৯৩৮ সালে এই সাফল্য অর্জন করেছিল।

১৯৬২ সালের পর থেকে প্রতিটি বর্তমান চ্যাম্পিয়ন দল শিরোপা ধরে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এই কারণেই সময়ের সাথে সাথে এটি 'ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভিশাপ' নামে পরিচিত হয়ে উঠেছে।

আর্জেন্টিনার আগে ১৯৯৮ সালে ব্রাজিল এবং ২০২২ সালের আসরে ফ্রান্স এই অভিশাপ ভঙ্গের খুব কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু ফ্রান্সের কাছে ব্রাজিল এবং গতবার আর্জেন্টিনার কাছে ফ্রান্স হেরে যাওয়ায় অভিশাপ এখনো অটুট রয়েছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে তপুর চোট, জামাল ভূঁইয়া দলের নতুন অধিনায়ক

যদি আর্জেন্টিনা স্পেনকে পরাজিত করতে পারে, তবে তারা শুধু একটি আরও বিশ্বকাপ ট্রফি জিতবে না; চারটি বিশ্বকাপ শিরোপা নিয়ে জার্মানি ও ইতালির সমকক্ষও হবে। একই সঙ্গে বিশ্বকাপের আধুনিক ইতিহাসে দীর্ঘদিন ধরে চলে আসা এই দুটি অশুভ ধারারও অবসান ঘটাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে নতুন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে নতুন প্রশাসন

রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর সাবেক ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে বিপুল অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার ও সম্পদ তছরুপের অভিযোগ উঠে এসেছে। প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ এবং শ্যামলী ও মিরপুরে বিশ্ববিদ্যালয়ের বিপুল টাকার সম্পদ তছরুপের প্রমাণ রাষ্ট্রপতির নিয়োগকৃত নতুন ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ পেয়েছে। এসব আর্থিক অপরাধের স্বাধীন তদন্তের জন্য নতুন প্রশাসন দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং সিআইডিকে আহ্বান জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস-এর কো-অর্ডিনেটর মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ট্রাস্টি বোর্ড সদস্যদের পারস্পরিক অভ্যন্তরীণ বিরোধ ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছিল। এই গুরুতর পরিস্থিতির আলোকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি ৫ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে প্রশাসক নিয়োগ দেন। নতুন বোর্ড গত ৭ জুলাই কার্যক্রম শুরু করে। কিন্তু পূর্ববর্তী বোর্ডের নিয়োগকৃত জনবলের অসহযোগিতার কারণে প্রশাসনকে কাজ করতে অপ্রতুলতা অনুভব করতে হচ্ছে।

বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস জানায়, জয়েন্ট স্টক কোম্পানিতে দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়টির কোনো ট্রাস্টি বোর্ডের নিবন্ধন ছিল না। এমনকি পূর্বের বোর্ড গঠনের পেছনে জালিয়াতির অভিযোগও রয়েছে। সাবেক ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সম্পদ তছরুপের গুরুতর প্রমাণ মেলেছে। এর মধ্যে শ্যামলীর রূপায়ন শেলফোর্ড ভবনে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ হাজার স্কয়ার ফুটের একটি ফ্লোর এবং মিরপুর-২ এর শাহ আলীবাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি ১০ তলা ভবন উল্লেখযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসাবের মধ্যে বিপুল গরমিল ও সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে। ক্রয়, প্রকল্প ও ব্যয় ব্যবস্থাপনায় দুর্নীতি এবং কর ও ভ্যাট ফাঁকির প্রাথমিকও প্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যে বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ বা আর্থিক অনিয়মের বিষয়টি প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছে নতুন প্রশাসন।

আর্থিক দুর্নীতির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রেও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, সার্টিফিকেট বাণিজ্য এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টিতে মাত্র একটি সমাবর্তন আয়োজন করা হয়েছে। ইউজিসির শর্ত অনুযায়ী ন্যূনতম জমি না থাকা সত্ত্বেও স্থায়ী ক্যাম্পাস ও ভবনের অনুমোদনহীন কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে। এ ছাড়া নিয়োগ, পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে চরম স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে অযৌক্তিক সুবিধা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রশাসন ভাড়াটিয়া সন্ত্রাসী গ্রুপ ব্যবহার করে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছে।

সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেছে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস। একটি নতুন ও গ্রহণযোগ্য ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে বিশ্বাস তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটে ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী মহানগরীর এয়ারপোর্ট থানার এএসআই রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার সাথে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জানা গেছে যে, শুক্রবার ভোরে সিলেট টিবি গেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নামে স্লোগান দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যদ্বাণী করল অপ্টা, স্পেন নাকি আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যদ্বাণী করল অপ্টা, স্পেন নাকি আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনালে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার এই লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

এর আগে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি দেখায় একটি ভারসাম্যপূর্ণ অবস্থান রয়েছে। ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে তারা। এই ১৪টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৬টি এবং স্পেনের জয়ও ৬টি। বাকি দুটি ম্যাচ ড্র হিসেবে শেষ হয়েছে।

তবে এটি হবে ফিফা বিশ্বকাপে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে দ্বিতীয় ম্যাচ। এর আগে বিশ্বকাপের মঞ্চে তাদের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৬৬ সালের বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বে এই দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারিয়েছিল।

তবে মজার বিষয় হলো, একবিংশ শতাব্দীতে দুই দলের লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। ২০০০ সালের পর তাদের মধ্যে চারবার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে তিনটিতে জয়ী হয়েছে স্প্যানিশরা।

অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ী হওয়ার দৌড়ে ফেবারিট হিসেবে ফাইনালে নামছে স্পেন। ম্যাচটি নিয়ে ২৫ হাজারবার সিমুলেশন করা হয়েছে, যেখানে ৫৯ দশমিক ৬ শতাংশ সিমুলেশনে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, বাকি ৪০ দশমিক ৪ শতাংশ সিমুলেশনে শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছে আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটের ফলাফল বিবেচনায় পরিকল্পনা করা হলে, ৪৫ শতাংশ সিমুলেশনে স্পেন জয়ী হয়েছে। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছে। আর বাকি ২৬ শতাংশ সিমুলেশনে নির্ধারিত সময়েই জয়ী হয়েছে আর্জেন্টিনা।

পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং সুপারকম্পিউটারের পূর্বাভাস স্পেনকে কিছুটা এগিয়ে রাখলেও, বিশ্বকাপের ফাইনাল বরাবরই আলাদা এক মঞ্চ। এখানে অতীতের হিসাব-নিকাশ অনেক সময়ই ম্লান হয়ে যায়। শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে উজ্জীবিত স্পেন—এই দুই দলের লড়াইয়ে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় ফাইনালের সাক্ষী হওয়ার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের মঞ্চে দুই পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ফাইনালের মঞ্চে দুই পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মঞ্চ প্রস্তুত। মাত্র কয়েক ঘণ্টা পরই ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ শিরোপার চূড়ান্ত ফয়সালা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। চার বছর আগে কাতারে পাওয়া রাজমুকুট ধরে রাখার এই মিশনে আর্জেন্টিনার ছক অবশ্য অনেকটাই তৈরি হয়ে গেছে। তবে ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে স্কালোনির সম্ভাব্য একাদশে দুটি পজিশন নিয়ে এখনও রয়ে গেছে বড় ধোঁয়াশা।

পুরো বিশ্বকাপ জুড়ে স্কালোনি যেমনটা করে এসেছেন, ফাইনালের আগের দিনগুলোতেও তিনি দলের রণকৌশল নিয়ে তেমন কোনো আগাম আভাস দেননি। ফলে বিশ্বজয়ের লড়াইয়ে ঠিক কারা মাঠে নামছেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ এবং এখন পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে—দলের মূল চেনা ছক ঠিক থাকলেও শুরুর একাদশে দুটি জায়গায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলার মলিনা এই বিশ্বকাপে নিজের জায়গা মোটামুটি পাকাপোক্ত করে নিলেও, গত ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। এমনকি ইংল্যান্ডের গোলটিও এসেছিল তার দিক থেকেই।

অন্যদিকে রিভার প্লেটের ডিফেন্ডার মন্টিয়েল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের সেরা ফুটবলটা উপহার দিয়েছেন। ফলে ফাইনালের শুরুর একাদশে জায়গা করে নেওয়ার দৌড়ে মলিনার চেয়ে মন্টিয়েলই এখন কিছুটা এগিয়ে আছেন।

আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে আরও একটি বড় প্রশ্ন রয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে জায়গা না পেলেও, বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল দারুণ কার্যকারিতা দেখিয়েছেন। এখন জুলিয়ানো সিমেওনের জায়গায় নিজের চেনা পজিশন ফিরে পেতে লড়াই করছেন তিনি। দলে তার প্রভাব এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাড়তি অনুপ্রেরণা জোগানোর ক্ষমতার কারণে ‘এল মটোরচিতো’ (দলের ছোট ইঞ্জিন) খ্যাত এই মিডফিল্ডার ফাইনালে ফিরতেই পারেন।

অন্যদিকে, শেষ মুহূর্তের অনুশীলনের পর স্কোয়াডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জিওভানি লো সেলসো। শেষ মুহূর্তের অনুশীলনে স্কালোনির পরখ করে নেওয়া ১৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও, লো চেলসোর শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ- এমিলিয়ানো মার্তিনেজ; গনজালো মন্টিয়েল অথবা নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে অথবা রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%