ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশের সামনেই জুয়ার আসর চলার অভিযোগ রূপসায়, সাংবাদিককে ঘিরে বিতর্ক


পুলিশের সামনেই জুয়ার আসর চলার অভিযোগ রূপসায়, সাংবাদিককে ঘিরে বিতর্ক

খুলনার রূপসা উপজেলায় ঘোরদৌড় প্রতিযোগিতার নামেই স্থানীয় মেলায় বসেছে জুয়ার আসর। কিশোর ও যুবকরা সকলে মিলে জুয়ার আসরে যোগ দিয়েছে।

সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা যেন কিছুই দেখছেন না। খুলনা গেজেটের ফেসবুক পেজে একটি ভিডিওতে এমন দৃশ্য উঠে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় জনগণ মেলায় ব্যাপকভাবে ভিড় করেছেন। সেই মেলায় জুয়ার আসর বসেছে।

আরও পড়ুন: ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর আমৃত্যু সেবক হয়ে কাজ করতে চান,চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া

জুরিরা পুলিশকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকের ওপর রেগে যান।

সাংবাদিক পুলিশকে প্রশ্ন করলেন, 'পাশে জুয়া খেলা হচ্ছে, আপনাদের কি দৃষ্টি নেই?' উত্তরে পুলিশ কর্মকর্তা জানালেন, 'এটা আমাদের তরফ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।'

কিন্তু ভিডিওতে প্রকাশ পাচ্ছে যে, জুয়ার আসর এখনও বন্ধ হয়নি। সাংবাদিক পুনরায় প্রশ্ন করেন, 'আমরা দেখলাম এখনো জুয়া খেলা হচ্ছে। আপনি এসে দেখেন।'

এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, 'আপনি এটা (ক্যামেরা) বন্ধ করেন।' সাংবাদিক জানতে চান, 'কেন বন্ধ করব?' তখন পুলিশ কর্মকর্তা জানান, 'আমরা মিডিয়ার সামনে কথা বলি না। আপনি (ক্যামেরা) বন্ধ করেন।'

আরও পড়ুন: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আলফাডাঙ্গা এনসিপির যুগ্ম সদস্যসচিব মিলন মোল্লা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচন নয়, বিসিবির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই আইসিসির সফর: বুলবুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


নির্বাচন নয়, বিসিবির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই আইসিসির সফর: বুলবুল

বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। আজ (২ মে) তারা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির ৪ জন পরিচালকের সঙ্গে সভা করেছে। আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে তার আইনজীবী মোকাররামুছ সাকলান এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয় যে, বাংলাদেশে আইসিসির প্রতিনিধি সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তিটি বিসিবির অ্যাডহক কমিটি প্রদান করেছে সেটা সঠিক নয়। সেখানে কিছু বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে বলেও আশঙ্কা করা হয়েছে।

গতকাল (১ জুন) বিসিবির পক্ষ থেকে আইসিসির প্রতিনিধি দল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছিল যে, বিসিবি ধারণা করছে খুব শীঘ্রই আইসিসি দলের বাংলাদেশ সফর শুরু হবে। ওই সফরের সময় প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহ করবে।

এদিকে, বুলবুলের কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ধরনের তথ্য সঠিক নয়। তাদের দাবি, আইসিসির ২ সদস্যের দল বাংলাদেশে এসেছে বিসিবির পরিচালনা সংক্রান্ত জটিলতার সত্য উদঘাটন এবং এ সংক্রান্ত একটি বস্তুনিষ্ঠ রিপোর্ট তৈরি করতে। তারা বিসিবি নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত হয়নি। কোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষণ, দেখভাল কিংবা অনুমোদন দিতে তারা আসেনি।

তারা জানায়, আজ (২ মে) আইসিসির প্রতিনিধি দল বিসিবির ৪ 'নির্বাচিত' পরিচালকের সঙ্গে দেখা করতে আসেন। ওই ৪ পরিচালক হলেন- এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরি এবং আসিফ আকবর হাসানুজ্জামান। এসময় তাদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোকাররামুছ সাকলান উপস্থিত ছিলেন।

তাদের দাবি, বিসিবির 'নির্বাচিত' বোর্ড প্রতিনিধিদের কাছে আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের দেশে আসার কারণ নির্বাচনের পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়। ফলস্বরূপ, তারা বিসিবি অ্যাডহক কমিটি দ্বারা প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের দাবি তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ২৮জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ২৮জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর চার থানায় অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

তিনি বলেন, তারা সবাই সোমবার অনুষ্ঠিত মিছিলে অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলশী থানার ১৩ জন, পাঁচলাইশ থানার ৯ জন, বায়েজিদ থানার ৪ জন, এবং বাকি ৩ জন চান্দগাঁও থানার।

সোমবার চট্টগ্রাম নগরীর ব্যস্ততম পাঁচলাইশ থানার জিইসি মোড় সেন্ট্রাল প্লাজা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওইদিন ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীতে সানমার টাওয়ার ওয়ান ভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

খুলশী থানার ওসি আরিফুল রহমান বলেন, খুলশী থানায়ও অভিযান পরিচালনা করা হয়েছে। খুলশী থানা ১৩ জনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, এর আগেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলিয়ন ডলারের তহবিল আটকে ট্রাম্পের জন্য নতুন সংকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


বিলিয়ন ডলারের তহবিল আটকে ট্রাম্পের জন্য নতুন সংকট

তীব্র অভ্যন্তরীণ বিরোধিতা ও আইনগত জটিলতার কারণে অবশেষে যুক্তরাষ্ট্রের ১.৮ বিলিয়ন (১৮০ কোটি) ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল পরিকল্পনা থেকে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে সরে আসার ইঙ্গিত দিয়েছে। ফেডারেল আদালত এর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও, এই পরিকল্পনা স্থায়ীভাবে বাতিল করা হবে, না কি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তা নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে।

বার্তা সংস্থা সিএনএন সূত্রে প্রকাশ, কংগ্রেসের রিপাবলিকান দলীয় শীর্ষ নেতাদের বিষয়ে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো প্রকাশ্যে এই তহবিল বাতিলের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি।

একটি সূত্র জানিয়েছে, প্রশাসন আপাতত প্রক্রিয়াটি স্থগিত রাখছে, পুরোপুরি বাদ দিচ্ছে না। দেশটির বিচার বিভাগও এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তারা ফেডারেল আদালতের দেওয়া স্থগিতাদেশ মেনে চলবে, যা আগামী ১২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এই সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন, "আমরা আদালতের সিদ্ধান্তের অধীন। এই মুহূর্তে পরিস্থিতি এটাই। আদালত যদি অনুমতি না দেয়, তবে কী-ই বা করার আছে?" কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনও এই তহবিলের প্রয়োজনীয়তায় বিশ্বাস করেন বলেও তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে প্রশাসন এই নমনীয় মনোভাব প্রকাশ করে। ট্রাম্প প্রশাসনের এই মৌখিক আশ্বাস ক্ষুব্ধ রিপাবলিকান আইন প্রণেতাদের শান্ত করতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ এই তহবিলকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ বিরোধ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, অভিবাসন আইন প্রয়োগের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মতো তাদের মূল রাজনৈতিক এজেন্ডাগুলোও স্থবির হয়ে পড়েছে।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন সোমবার প্রশাসনকে এই তহবিল অবিলম্বে ‘নিজেদের উদ্যোগে বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট নিশ্চিত করেছেন যে, হোয়াইট হাউজের এক কর্মকর্তা তাকে তহবিলটি ‘বাদ দেওয়া’ হচ্ছে বলে জানিয়েছেন। তবে লুইজিয়ানার সিনেটর জন কেনেডিসহ অনেক রিপাবলিকান নেতাই এই আশ্বাসে সন্তুষ্ট নয়।

তিনি জানিয়েছেন, প্রশাসনকে তাদের অবস্থান সুনির্দিষ্টভাবে ও চূড়ান্তভাবে পরিষ্কার করতে হবে। কেবল আদালতের নির্দেশ মেনে চলার কথা বলে পার পাওয়া যাবে না।

কয়েক বছর আগে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন ফাঁসের ঘটনায় আইআরএসের বিরুদ্ধে একটি নজিরবিহীন মামলার নিষ্পত্তির উদ্দেশ্যে উক্ত তহবিলটি গঠন করা হয়েছিল। ঘোষণার পর থেকেই ট্রাম্পের নিজের দলের নেতারা এর তীব্র বিরোধিতা শুরু করেন। অনেকের মতে, এটি মূলত ট্রাম্পের মিত্রদের অর্থ পাওয়ার একটি গোপন ‘স্লাশ ফান্ড’ বা কালো তহবিল। প্রথমে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিকল্পনা পরিবর্তনের বিষয়ে অস্বীকৃতি জানালেও, দলীয় আইনপ্রণেতাদের অনড় অবস্থানের মুখে তারা সুর নরম করতে বাধ্য হন।

প্রসঙ্গত, ভার্জিনিয়ার ফেডারেল আদালত আগামী ১২ জুন পর্যন্ত এই তহবিলের অর্থ বরাদ্দ বা আবেদন গ্রহণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীর ১২ জুনের শুনানিতে ট্রাম্প প্রশাসন এই তহবিলের পক্ষে লড়াই করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

একই সঙ্গে ফ্লোরিডার আরেকটি আদালতেও এই তহবিল বড় ধাক্কা খেয়েছে। সেখানে এক বিচারক ট্রাম্প এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই বিষয়ে জবাবদিহি করতে বলেছেন, একই সাথে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছানোর জন্য বিচার বিভাগের আইনজীবীদের সঙ্গে যোগসাজশ করে আদালতের সঙ্গে কোনো প্রতারণা করেছেন কি না।

ফলে সব মিলিয়ে নিজের দলের প্রবল বিরোধিতা আর আইনি বেড়াজালে ট্রাম্পের এই ১৮০ কোটি ডলারের বিতর্কিত তহবিল এখন গভীর অনিশ্চয়তার মুখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্লামেন্টে আলোচনা ছাড়াই তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণা : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


পার্লামেন্টে আলোচনা ছাড়াই তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণা : জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পার্লামেন্টে কোনো আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে উল্লেখ করেন। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব খাতে ব্যয় বাড়বে এবং এর নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়বে।

মঙ্গলবার দুপুরে সিলেটের বাদাঘাট সোনাতলা গ্রামে পাশবিক নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফাহিমা হত্যা মামলার ২৮ দিন অতিবাহিত হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “একটি অবুঝ শিশুর জীবন ও সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। রাজধানীর রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে—সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।”

সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে মূল্যায়ন জানতে চাইলে বিরোধীদলীয় নেতা বলেন, আগামী ৫ তারিখ থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। সেখানে তিনি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরবেন। তবে সংক্ষেপে তিনি বলেন, “দেশ ভালো নেই।”

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, গত মাসে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। চলতি মাসেও লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। সংসদে কোনো আলোচনা ছাড়াই এভাবে জ্বালানির দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, “জ্বালানি খাত নিয়ে একটি কমিটি রয়েছে, সেখানে পর্যন্ত এ বিষয়ে আলোচনা করা হয়নি। জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।”

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, এ দায় কেবল একটি পক্ষের নয়, বরং সবার। তিনি বলেন, “শুধু অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেই হবে না। জনগণ জানতে চায়, হামের টিকা কেন সময়মতো কেনা হয়নি। হামের প্রাদুর্ভাব তো হঠাৎ করে সৃষ্টি হয়নি। আগে থেকেই এর লক্ষণ ছিল। তাহলে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না কেন? এ বিষয়ে আমি সংসদে কথা বলব।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আজ মাসুম শিশুদের ইজ্জতও রক্ষা করতে পারছি না, অথচ বড় বড় কথা বলছি। কেউ কেউ হুমকির সুরে কথা বলছে। সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

ফাহিমার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনগতসহ সব ধরনের সহযোগিতা নিয়ে পরিবারটির পাশে থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকেও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এখানকার পুলিশ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে তাদের এখানে থাকার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী রাজধানীর রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন। আমি চাই, এখানকার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ফাহিমা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার ঘোষণা দেবেন।”

এ সময় শিশু ফাহিমার বাবাকে পাশে নিয়ে আবেগাপ্লুত হয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমার মুখে আমার হাসি, বুকে আমার কান্না। ফাহিমার ছবি দেখলে চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না।”

এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%