০৬:৫১ পি.এম
চট্টগ্রাম মহানগরীর চার থানায় অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।
তিনি বলেন, তারা সবাই সোমবার অনুষ্ঠিত মিছিলে অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলশী থানার ১৩ জন, পাঁচলাইশ থানার ৯ জন, বায়েজিদ থানার ৪ জন, এবং বাকি ৩ জন চান্দগাঁও থানার।
আরও পড়ুন: মন্দিরে অর্থ সহায়তা করলেন আলিনগর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার হাওলাদার
সোমবার চট্টগ্রাম নগরীর ব্যস্ততম পাঁচলাইশ থানার জিইসি মোড় সেন্ট্রাল প্লাজা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওইদিন ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীতে সানমার টাওয়ার ওয়ান ভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
খুলশী থানার ওসি আরিফুল রহমান বলেন, খুলশী থানায়ও অভিযান পরিচালনা করা হয়েছে। খুলশী থানা ১৩ জনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: আলফাডাঙ্গা পৌরসভার ১১ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া আব্বাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন