১২:৪৪ এম
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। ছবি: পিএমও
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা চালু করেছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদে আজ বৃহষ্পতিবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এই তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
অর্থমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা এবং ব্যাক-টু-ব্যাক এলসি’র ভিত্তিতে শুল্ক মুক্তভাবে কাঁচামাল আমদানি ব্যবস্থা চালু করেছিলেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক (রেডিমেট গার্মেন্ট) খাতের বিকাশ ও প্রসারে বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা যেভাবে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে, ঠিক সেভাবে অন্যান্য সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত নানা কারণে এ ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারেননি।
মন্ত্রী এ বিষয়ে বলেন, এ কারণে তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য সমস্ত রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিদ্যমান বন্ড সংক্রান্ত বিধি-বিধান সংশোধন করার প্রস্তাব করতে চাই, যাতে সকল খাত বন্ড সুবিধায় তাদের কাঁচামাল আমদানি এবং তৈরি পণ্য রপ্তানি করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিবছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা বাতিল করার প্রস্তাব করছি।
আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু
মন্ত্রী এ বিষয়ে দাবি করেন, তৈরি পোশাক শিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদারগুডস ও ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠান এবং টাওয়েল, লিলেন ও হোমটেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জন্য জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের পরিবর্তে তিন বছর করার প্রস্তাব করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন