ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী


অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন। ছবিটি: পিএমও

 অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছেন, সরকারের অঙ্গীকার হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করা।

তিনি বলেন, যে অঞ্চলে অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের জন্য যোগ্যতা রয়েছে, বর্তমান সরকার সেই অঞ্চলে সেই উন্নয়নে অগ্রাধিকার দেবে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

আজ জাতীয় সংসদে বাজেট পেশের সময় এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অংশ হিসেবে বর্তমান সরকারের একটি কৌশলগত উদ্যোগ হচ্ছে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা। চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বন্দরের আধুনিকায়ন এবং সম্প্রসারণ কার্যক্রম শুরু করা হবে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে।

আমির খসরু জানান, উত্তরাঞ্চলের কৃষি-নিবিড় জেলাগুলোর উন্নয়ন অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ জনগণকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৪৯ এম


সাধারণ জনগণকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

বৃহস্পতিবার, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। ছবি: পিএমও।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ জনগণকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম লক্ষ্য।

মন্ত্রী বলেন, দেশে মোট জনসংখ্যার একটি বৃহৎ অংশ এখনো দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। সম্পদের সুষম বণ্টন ব্যবস্থার অনুপস্থিতিই মূলত এ ধরনের বৈষম্যের সৃষ্টি করেছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সংবিধানের নির্দেশ অনুযায়ী প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, অতি দারিদ্র্যের হার দ্রুত কমিয়ে আনতে বর্তমান সরকার সংবিধানের ১৫ অনুচ্ছেদের (ঘ)-এর আলোকে সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৫০ এম


মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল

বৃহস্পতিবার বাজেট সম্পর্কে নিজ অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, 'আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও নয়-ছয় না হোক।'

তিনি এই কথা বলেন বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

এ সময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উল্লেখ করেন, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসেনি। এগুলো দেশের মানুষের কষ্টের টাকা, ঘামের টাকা। তাই প্রত্যেকটা টাকার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টাকাটা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য ব্যয় হবে।

তিনি আরও বলেন, আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামী দিনের বাংলাদেশে people's expectations হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও যেন নয়-ছয় না হয়। আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য বরাদ্দ থেকে গত অর্থবছরের ১৯ লক্ষ টাকা সরকারের কাছে ফিরিয়ে দিয়েছি, যেটা চাইলে খরচের নামে অপচয় করা যেত।

অ্যাটর্নি জেনারেল আরো জানান, আমাদের প্রধানমন্ত্রী ৮০-৯০ টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন। যদি আমরা সম্পদের সঠিক ব্যবহার করতে পারি এবং অপচয় রোধ করতে পারি, তাহলে আমি মনে করি, বাংলাদেশে বাজেটের আকারের সঙ্গে নির্ভর করবে না, বরং সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহারের উপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৫১ এম


‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে : অর্থমন্ত্রী

বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। তিনি বলেন, 

পরিবেশ ও নাগরিক দায়িত্বের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এছাড়া, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা শিক্ষা অন্তর্ভুক্তি, খাল খনন, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও পোষ্য প্রাণী পালনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান নিশ্চিত করা হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে আজ এমন কথা বলেছেন।

বাজেট বক্তৃতায় তিনি আরো বলেন, শিক্ষাকে সরাসরি কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সংযুক্ত করা হবে। শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া’ সংযোগ গড়ে তোলা হবে। ফলে শিক্ষার্থীরা অ্যাপ্রেনটিসশিপ এবং ইন্টার্নশিপ সুবিধা পাবে, এবং স্টার্ট-আপ চালুকরণ ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

এছাড়াও, শিক্ষাখাত স্বীকৃত স্বল্পমেয়াদি কোর্স চালুকরণ এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করার কথাও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যারাডোনার 'হাত দিয়ে গোল' দেয়া মাঠে পর্দা উঠল বিশ্বকাপের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১২:৫৩ এম


ম্যারাডোনার

বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আসরের পর্দা উঠেছে। এবার মাঠের লড়াইয়ের পালা আসবে। রাত একটায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের পর্দা উঠেছে। প্রথম ম্যাচও এই ঐতিহাসিক মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। নানা কারণে এই ভেন্যুটি ফুটবলের জন্য বিশেষ হয়ে উঠেছে। ম্যারাডোনা-পেলেদের মতো মহাতারকাদের অসংখ্য স্মৃতির পাশাপাশি এই স্টেডিয়াম বিশ্বকাপের অসংখ্য রেকর্ডের সাক্ষী।

আজ (১১ জুন) ফুটবল ইতিহাসের একমাত্র ভেন্যু হিসেবে তিনটি আলাদা ফিফা বিশ্বকাপের (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬) ম্যাচ আয়োজন করার গৌরব অর্জন করতে যাচ্ছে আজতেকা।

ফুটবল ইতিহাসে আজতেকা আরও স্মরণীয় হয়ে রয়েছে দিয়েগো ম্যারডোনা এবং পেলের জন্য। দুই মহাতারকাই এই মাঠে বিশ্বকাপ ফাইনাল জিতেছেন। ১৯৭০ সালে পেলের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। ওই বিশ্বকাপ জিতে পেলে আজীবন অমর হয়ে আছেন তিনবারের বিশ্বকাপজয়ী তারকা হিসেবে।

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্স ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে এসেছে এই ভেন্যুর সঙ্গে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং কয়েক মিনিট পর করা অবিশ্বাস্য একক প্রচেষ্টার গোল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।

ম্যাচের ৫৫তম মিনিটে গোলশূন্য অবস্থায় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের দখল নিতে গিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে যাওয়ার ফলে সেই গোল পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়ে উঠে। এরপর তিনি মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি করেন, সেটি এখনো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে গণ্য হয়ে আছে। সেই ম্যাচটি জিতে আর্জেন্টিনা সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে পৌঁছায়। পরে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।

১৯৭০ এবং ১৯৮৬ সালে এই স্টেডিয়ামে আরও অনেক ঐতিহাসিক ম্যাচ আয়োজনের সাক্ষী থেকেছে। সেই মাঠেই আজ মাঠে নামছে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ইতিহাসের অংশ হতে যাচ্ছে এই ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%