১১:২৩ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে দুই নারী পেটে এবং পিঠে মোড়ানো ৬ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই ঘটনার সঙ্গে জড়িত চার নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযানের সময় উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ আইনের হাতে ধরা পড়ে তারা।
আটকের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আছিয়া আক্তার (২৮), আজমপুর এলাকার ইতিবেগম (৪১), বিজয়নগর উপজেলার পপি বেগম (২৫), সাহেবাবাদ এলাকার রোকসানা আক্তার (৩৫) এবং সরাইল উপজেলার সিরাজুল ইসলাম।
আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে বেলা ১১টা থেকে টানা ৪ ঘণ্টা চলাকালীন চেকপোস্ট বসিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে যানবাহন চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল থামিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।
এই সময়ে সন্দেহভাজন পাঁচ মোটরসাইকেল আরোহীকে আটক করে তল্লাশি করলে রোকসানা বেগমের পেটে ও পিঠে কসট্যাপ দিয়ে মোড়ানো চার কেজি এবং পপি বেগমের পেটে ও পিঠে একই পদ্ধতিতে মোড়ানো দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এবং উপ-পরিদর্শক সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে, সমস্ত আলামতসহ আটক ব্যক্তিদের ভৈরব থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে চন্দন গোপাল সূর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে দুই নারী স্বীকার করেন যে তারা ৫ হাজার টাকা চুক্তিতে অভিনব পদ্ধতিতে গাঁজা বহন করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে মাদক কারবারের মূল হোতাদের দেখানোর ফলে আরও তিনজনকে আইনের আওতায় আনা হয় এবং তারাও নিজেদের অপরাধ স্বীকার করে।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন চন্দন গোপাল সূর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন