প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে আসা বাংলাদেশি হাজিদের সংখ্যা এখন ৬৩ হাজার ৭৮৩ জন হয়েছে।
মঙ্গলবার হজ অফিসের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেন, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট রয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৬৪টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন হাজি এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির অধীনে ৫৯ হাজার ৪৬৪ জন হাজি দেশে ফিরেছেন। বাকিরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে ধাপে ধাপে দেশে ফিরবেন।
এ বছর হজের মৌসুমে সৌদি আরবে মৃত্যু বরণ করেছেন ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারীসহ মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন প্রচন্ডভাবে মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে এবারের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে শেষ প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলতে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন