০৮:৫৪ পি.এম
কুড়িগ্রামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, যা মাসব্যাপী চলবে। এই মেলার উদ্বোধন সোমবার বিকেল ৪টায় শহরের ধরলা সেতুর পূর্বপাড়ে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকরা জানান, মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্যও বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের আশা, মেলাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের জন্য কেনাকাটা ও বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন