ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান


হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রাম, ৪ নভেম্বর, ২০২৬ : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ব্যবস্থাপনায়, আন্তর্জাতিক দাতব্য সংস্থা উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায়, হাটহাজারী উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারের সামাজিক সুরক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ২০ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ হাটহাজারীর প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় এই অর্থ সহায়তা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আরও পড়ুন: গোমস্তাপুরে পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাগ্যবিড়ম্বিত হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করে একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ যাত্রায় দেশের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমাদের অন্যতম অগ্রাধিকার।"

তিনি জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থাগুলোর এ ধরনের আর্থিক সহায়তা দুস্থ পরিবারগুলোকে পুনর্বাসিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে ব‍্যবসায়ির গড়া "সামারা ভিলা’ দখলের পাঁয়তারা: মেজো ভাইয়ের তাণ্ডব, নিরাপত্তাহীনতায় পরিবার

অনুষ্ঠানে প্রতিটি দুস্থ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরপূর্বক পদত্যাগের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি, পূর্বধলায় সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া,নেত্রকোণা জেলা প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


জোরপূর্বক পদত্যাগের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি, পূর্বধলায় সংবাদ সম্মেলন

 নেত্রকোণার পূর্বধলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগের প্রতিবাদ জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং থানায় দায়ের করা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেলিম উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ নভেম্বর সন্ধ্যায় কালডোয়ার কুমারখালী বাজার মসজিদে মাগরিবের নামাজ শেষে তিনি তাঁর আল্লমান অটো রাইস মিলের কার্যালয়ে বসেছিলেন। এ সময় পূর্বধলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন প্রধান ও সহকারী শিক্ষক সেখানে উপস্থিত হন।

উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, দেওটকোন আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক মাহমুদ এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম।

সেলিম উদ্দিনের দাবি, আলোচনার একপর্যায়ে আমিনুল ইসলাম জানান, তাঁকে আগিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। তবে অন্য একটি বিদ্যালয়ের তুলনামূলক জুনিয়র সহকারী শিক্ষক হওয়ায় এ দায়িত্ব পালন করতে তিনি বিব্রত বোধ করছেন। এ কারণে পরদিন ২ নভেম্বর শিক্ষা বোর্ডে গিয়ে পদত্যাগ করার ব্যক্তিগত সিদ্ধান্তের কথাও জানান। পরে চা ও কোমল পানীয় পান শেষে সবাই সেখান থেকে চলে যান।

তিনি আরও জানান, ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে আমিনুল ইসলাম অভিযোগ করেন, তাঁকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। একই ঘটনায় মধ্যরাতে সেলিম উদ্দিনসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন দাবি করেন, অভিযোগের সঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ার তারিখের অসংগতি রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করা পদত্যাগপত্রে দেখা যায়, আমিনুল ইসলাম ২ নভেম্বর স্বাক্ষর করে ৩ নভেম্বর সেটি বোর্ডে জমা দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

এ ধরনের অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে তাঁর সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সুনামের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মানহানি হয়েছে বলেও দাবি করেন সেলিম উদ্দিন। সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহ্বায়ক ফকির সাইয়েদ আল মামুন শহীদ, আব্দুল হাসনাত বেপারী, সালাউদ্দিন আহম্মদ নওয়াব, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম তালুকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর রেঞ্জে অক্টোবর মাসে ২৪ খুন, ৬৪ ধর্ষণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


রংপুর রেঞ্জে অক্টোবর মাসে ২৪ খুন, ৬৪ ধর্ষণের মামলা

রংপুর রেঞ্জে অক্টোবর মাসে ২৪টি হত্যার ঘটনা, ৬৪টি ধর্ষণ এবং চারটি গণধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে সড়ক দুর্ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। ৮ জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মামলার তদন্তের মানোন্নয়ন, পলাতক আসামি গ্রেপ্তার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রংপুর রেঞ্জে মোট ১ হাজার ৬৭৭টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ২৪টি খুন, একটি ডাকাতি, তিনটি দস্যুতা, ১৩টি অপহরণ, ১৬১টি নারী নির্যাতন, ৬৪টি ধর্ষণ, চারটি গণধর্ষণ এবং ৯৯টি চুরির ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় মাদকদ্রব্য-সংক্রান্ত ৫৬৭টি মামলা রুজু হয়েছে। পুলিশ মাসটিতে ১ হাজার ৬৫২টি মামলা নিষ্পত্তি করেছে।

অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও বড় ধরনের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবরের শুরুতে রংপুর রেঞ্জে ৩৪ হাজার ৪০৬টি জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানা অনিষ্পন্ন ছিল। মাসে নতুন করে ৫ হাজার ৬৩৬টি পরোয়ানা যুক্ত হওয়ার বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৫ হাজার ১৯৫টি। ফলে মাস শেষে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৪৭টিতে।

এদিকে, সড়ক দুর্ঘটনার চিত্রও উদ্বেগজনক। অক্টোবর মাসে রংপুর রেঞ্জে ৪৭টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলা পুলিশের অধীনে ৩১টি এবং হাইওয়ে পুলিশের অধীনে ১৬টি মামলা দায়ের হয়েছে। সবচেয়ে বেশি ১৪টি দুর্ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও জেলায়।

এছাড়া, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ৮৯৭টি প্রসিকিউশন করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৯১ লাখ ৬২ হাজার ৯৭৫ টাকা। হারানো মোবাইল ফোন উদ্ধারে ১ হাজার ৭৫১টি জিডি ও মামলার বিপরীতে উদ্ধার হয়েছে ৩৪৩টি ফোন।

সভায় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ তদন্তকারী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন যাতে প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করা হয়। তিনি মাঠপর্যায়ে সক্রিয় থেকে অপরাধ দমন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি বেসিক কম্পিউটার ও ইংরেজি ভাষা শিক্ষার কোর্স চালুর উদ্যোগ নিতেও নির্দেশনা দেন তিনি।

সভায় অক্টোবর মাসের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম, ৪ নভেম্বর, ২০২৬ : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরসরাইয়ে নওশেদ আলম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার কাছে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ার এবং চারটি ছোরা ছিল।

আজ বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া নওশেদ আলম মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে ডোমখালী এলাকায় অভিযান পরিচালনা করে নওশেদ আলমকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ার এবং চারটি ছোরা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলনমেলা: অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলনমেলা: অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাজ্য লন্ডন মাটিতে প্রথমবারের মতো ‘চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ সম্প্রতি (১ নভেম্বর ২০২৬, রবিবার) যুক্তরাজ্যের রমফোর্ডের মেফেয়ার হলে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে চট্টগ্রামের চারজন সম্মানিত সংসদ সদস্যসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীও অনুষ্ঠানে যোগ দেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উৎসবের মূল অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, সুজন বড়ুয়া,মোহাম্মদ আলী রেজা, মোহাম্মদ মাসুদুর রহমান অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মিসেস রীনা দাস, নূরুন্নবী আলী ও শাহানা মালেক।

উক্ত উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯  আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং মাননীয় হাই কমিশনারের পক্ষে কউন্সিলর মোরশেদুর রাহমান তালুকদার।

আরও উপস্থিত ছিলেন আইওয়ান টিভি’র প্রধান নির্বাহী আতাউল্লাহ ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদের, যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, ব্যারিস্টার মনোয়ার হোসেন, অধ্যাপক নাজিম উদ্দিন, কাউন্সিলর ফিরোজ গনি,শওকত মাহমুদ টিপু, মো. নাজিম উদ্দিন, এমডি খান জোনায়েদ, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর নাছিম আলী ওবিই, মিসেস লিনা চৌধুরী, ড. শাহীদ চৌধুরী, জাগির আলম চৌধুরী, আরশাদ মালেক ও অনুপম শাহ, মোহাম্মদ কায়সার, সুহেল ইসলাম, গিয়াস উদ্দিন, হেলেন ইসলাম, মিরা বডুয়া, হাসান আনোয়ার, রায়হান উদ্দিন চৌধুরী টিটু, ওমর বাপ্পি, নাবিল রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত উৎসবের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করা হয় দানবীর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আলহাজ্ব সুফি মিজানুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর নূরুল নবী, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মির্জা সালমান ইস্পাহানি, দবিরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কমিউনিটি ব্যক্তিত্ব আতিক চৌধুরী কমিউনিটি ব্যক্তিত্ব কাজী আবুল হোসেন বাবুল, জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আলমগীর এবং কমিউনিটি ব্যক্তিত্ব ওয়াজিদ হাসান সেলিম বিইএম।
এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত প্রবীণদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলমগীর, কামরুন নাহার বেগম, কফিল উদ্দিন, জাগির আলম চৌধুরী, গুলনাহার খান, উদয় শঙ্কর দাস, ইউসুফ মিয়া, সংযুক্তা বড়ুয়া ও লিলি বড়ুয়া। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কমিউনিটির প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও চট্টগ্রামের কৃতি সন্তান রবি চৌধুরী’র পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সারা দিন ব্যাপি অনুষ্ঠানে চট্টগ্রামের স্থানীয় শিল্পী ও কবি গান ও কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে ছিল নাচ , মুখাভিনয়, বান্ড সংগীত ও আকর্ষণীয় ফ্যাশন শো । এ ছাডাও ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা। চট্টগ্রামের মেয়ে এমির পরিচালনায় ফ্যাশন শো সকলের দৃষ্টি আকর্ষণ করেন। উদ্যোক্তা আয়োজকদের পক্ষে মোহাম্মাদ আলী রেজা, মো. মাসুদুর রহমান, সুজন বডুয়া বলেন, চট্টগ্রাম উৎসব কোনো একক প্রতিষ্ঠানের আয়োজন নয়; এটি প্রবাসী চট্টগ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ। চট্টগ্রাম ভিত্তিক ষোলটি সামাজিক সংগঠনের সম্মিলিত এই আয়োজনে সহযোগী হিসেবে ভুমিকা রাখেন।

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং প্রবাসী ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজকদের পক্ষে সুজন বডুয়া, মোহাম্মাদ আলী রেজা ও মাসুদুর রহমান আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও উন্মুক্ত স্থানে এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী আয়োজনগুলোতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, বলি খেলা ,আঞ্চলিক খাবার, লোকজ সংস্কৃতি ও সংগীতকে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চট্টগ্রাম উৎসব ২০২৬ কমিটির পক্ষ থেকে উৎসব সফল করতে সহযোগিতাকারী অতিথি, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%