ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

“খুবিতে শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ”


“খুবিতে শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ”

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুপ্রস্তাব ও অশালীন বার্তা দেওয়ার অভিযোগে শিক্ষক রেজাউল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও দাহ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে শিক্ষকের দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নিয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

এর আগে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে রেজাউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার মোবাইল ফোনটি গত ফেব্রুয়ারিতে হারিয়ে গেছে। অভিযোগগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। অপপ্রচার শুরু হওয়ার পর আমি আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করেছি। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে, তবে এখনো ফোনটি উদ্ধার হয়নি। ডিসিপ্লিনের প্রধান হিসেবে আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি এবং শিক্ষার্থীদের কিছু অনিয়মে বাধা দিয়েছি। ঈর্ষা ও শত্রুতা থেকেই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

তবে সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, অভিযোগ এড়ানোর জন্যই তিনি মোবাইল হারানোর কথা বলছেন। শিক্ষার্থীরা বলেন, ‘তিনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ফেসবুকেও সক্রিয় ছিলেন। অভিযোগ ওঠার পরই তিনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন। এর আগে সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল।’

শিক্ষার্থীরা আরো বলেন, ‘এমন শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই না। বারবার শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকের কাছ থেকে অশালীন আচরণ ও হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু প্রতিবারই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের নামে প্রহসন করে। সাময়িক বহিষ্কার বা অবকাশে পাঠিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। আমরা শিক্ষক রেজাউল ইসলামের স্থায়ী বহিষ্কার দাবি করছি।’

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ভুক্তভোগীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো উত্ত্যক্তমূলক বার্তার স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দেন। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষকের অব্যাহতির দাবি জানানো হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

উল্লেখ্য, এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন বার্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠার পর খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন রেজাউল ইসলামকে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের অভিযোগ নিয়ে আরো কয়েকজনের বক্তব্যও সামনে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, রেস্টুরেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় একটি রেস্টুরেন্টে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তরফ থেকে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে একটি মনিটরিং অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে, হাতিমারা চৌরাস্তার জাফরান রেস্টুরেন্টে দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। এর সাথে সাথে, প্রতিষ্ঠানের ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে, যা খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যবিধির পরিপন্থী।

এসব অনিয়মের জন্য রেস্টুরেন্টটির মালিক মোহাম্মদ দুলাল শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, প্রতিষ্ঠানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এই সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বিজিবির অভিযান চলাকালে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এটি বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ১ হাজার ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২১টি গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্রমতে, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি নিয়মিত টহলের সঙ্গে সঙ্গে বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এই কারণেই এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে পুশইন প্রতিরোধের জন্য এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তবর্তী সব বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখা হচ্ছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“মাত্র এক দিনের সময়: রাজস্থানে ৬ মসজিদ-মাদরাসায় উচ্ছেদ নোটিশ”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


“মাত্র এক দিনের সময়: রাজস্থানে ৬ মসজিদ-মাদরাসায় উচ্ছেদ নোটিশ”

ভারতের রাজস্থানের বারমের জেলার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ছয়টি মসজিদ ও মাদরাসায় মাত্র এক দিনের সময় দিয়ে উচ্ছেদ নোটিশ জারির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)।

সংগঠনটি একে আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের নীতির "স্পষ্ট লঙ্ঘন" বলে অভিহিত করেছে।

সংবাদমাধ্যম মাকতুব-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের বারমের জেলার গাদরা রোড তহশিল এলাকায় বেশ কয়েকটি মসজিদ ও মাদরাসাকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, তারা যেন অবিলম্বে জমি খালি করে দেয় অথবা কেন তাদের উচ্ছেদ করা হবে না, তা মাত্র একদিনের মধ্যে স্পষ্ট করে জানাতে হবে।

এপিসিআর রাজস্থান শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাদাত আলী বুধবার (১৭ জুন) প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, এটি প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি এবং প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়াকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়েছে।

অ্যাডভোকেট সাদাত আলী আরও জানান, মসজিদ ব্যবস্থাপনা কমিটিগুলোর কাছে যে নোটিশ পাঠানো হয়েছে, তাতে আগামী ১৮ জুনের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, অথবা একই দিনে তহশিল অফিসে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নোটিশগুলোতে ১১ জুন তারিখ উল্লেখ করা থাকলেও, সেগুলো ভুক্তভোগী পক্ষগুলোর কাছে পৌঁছানো হয়েছে ১৭ জুন সন্ধ্যায়। এর ফলে আইনি সহায়তা নেওয়া, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা এবং উপযুক্ত জবাব তৈরি করার জন্য তাদের হাতে ২৪ ঘণ্টাও সময় ছিল না।

অ্যাডভোকেট আলী বলেন, "কোনো ধর্মীয় স্থান বা সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে প্রভাবিত পক্ষকে তাদের বক্তব্য পেশ করার জন্য একটি ন্যায্য এবং পর্যাপ্ত সুযোগ দেওয়া আবশ্যক। মাত্র এক দিনের নোটিশ দেওয়া আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের স্পষ্ট লঙ্ঘন।"

মানবাধিকার সংস্থাটি যুক্তি দিয়েছে যে, প্রশাসনের এই তাড়িঘড়ি পদক্ষেপ প্রাকৃতিক ন্যায়বিচারের মূল নীতি, বিশেষ করে 'কোনো প্রতিকূল সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষের কথা শোনার অধিকার’-এর পরিপন্থী।

এপিসিআর আরও উল্লেখ করেছে যে, এই নোটিশগুলো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪ (আইনের চোখে সমতা), ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা), ২৫ এবং ২৬ (ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নিজস্ব বিষয় পরিচালনার অধিকার)-এর সঙ্গে সাংঘর্ষিক।

উচ্ছেদ ও ভেঙে ফেলার বিষয়ে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী বিভিন্ন নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে সংগঠনটি জানায়, যেকোনো উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত পক্ষকে আদালতে যাওয়ার এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া বাধ্যতামূলক। রাজস্থান প্রশাসনের এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের সেই মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

সংগঠনটি ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশাসনের এমন ‘তাড়াহুড়ো এবং পক্ষপাতমূলক’ আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই নোটিশের ওপর ভিত্তি করে যদি কোনো একতরফা বা জোর পূর্বক উচ্ছেদ অভিযান চালানো হয়, তবে তারা ভুক্তভোগী কমিটিগুলোর পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ে নামবে।

এপিসিআর অবিলম্বে এই উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করার, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলার এবং একটি সুষ্ঠু শুনানি ও বিচার বিভাগীয় পর্যালোচনা ছাড়া কোনো ধরনের উচ্ছেদ বা ধ্বংসযজ্ঞ না চালানোর জোর দাবি জানিয়েছে। একই সাথে তারা ধর্মীয় প্রতিষ্ঠানের সংবেদনশীল বিষয়ে প্রশাসনকে স্বচ্চতা, সাংবিধানিক নিয়ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার

জাতীয় সংসদের সদস্যরা স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করবেন, এটি তাদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী হবে, এই সিদ্ধান্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

এর আগে, ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়ে আপত্তি জানান। সেদিন স্পিকার এ বিষয়ে জানিয়েছেন যে, সংসদের কার্যপ্রণালি বিধি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন। পরবর্তীতে বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টি সমাধানে অনুরোধ জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি জানিয়েছিলেন যে, বিষয়টি পরীক্ষা করে জানানো হবে। সে অনুযায়ী তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন। তিনি বলেছেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) তে উল্লেখ আছে —‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’

স্পিকার আরো বলেন, এ বিধিতে ২০০৬ সালে সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট দেওয়ার পর ২৬ সেপ্টেম্বর এটি সংসদে গৃহীত হয়।

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে আবারও বলেন, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%