০৪:৫৪ পি.এম
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বিজিবির অভিযান চলাকালে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এটি বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ১ হাজার ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২১টি গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্রমতে, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি নিয়মিত টহলের সঙ্গে সঙ্গে বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এই কারণেই এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
বিজিবি আরও জানায়, সীমান্তে পুশইন প্রতিরোধের জন্য এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তবর্তী সব বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখা হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন