০৪:৫৭ পি.এম
জাতীয় সংসদের সদস্যরা স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করবেন, এটি তাদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী হবে, এই সিদ্ধান্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
এর আগে, ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়ে আপত্তি জানান। সেদিন স্পিকার এ বিষয়ে জানিয়েছেন যে, সংসদের কার্যপ্রণালি বিধি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন। পরবর্তীতে বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টি সমাধানে অনুরোধ জানান।
আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি জানিয়েছিলেন যে, বিষয়টি পরীক্ষা করে জানানো হবে। সে অনুযায়ী তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন। তিনি বলেছেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) তে উল্লেখ আছে —‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’
স্পিকার আরো বলেন, এ বিধিতে ২০০৬ সালে সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট দেওয়ার পর ২৬ সেপ্টেম্বর এটি সংসদে গৃহীত হয়।
স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে আবারও বলেন, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন